Primary ২০২৬ ফলাফল: ফলাফল পাওয়া যায়নি

প্রাথমিক শিক্ষক ভাইভা অভিজ্ঞতা 54

প্রার্থী: বেনামী
বিষয়: কোন ে পড়াশোনা করেছেন?
জেলা: - সিলেট
বোর্ড: সাধারণ বোর্ড

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Board Member
প্রাথমিক সহকারী শিক্ষক ভাইভা অভিজ্ঞতা (সিরিয়াল সবার প্রথমে ছিল) অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলাম। সালাম দিলাম, অনুমতি দিলে বসলাম। ২জন স্যার এবং ১জন ম্যাডাম ছিলেন। ১জন স্যার কাগজপত্র দেখতে চাইলেন অন্যজন জিজ্ঞেস করলেন - নাম কি? বাবার নাম কি? মায়ের নাম কি? ( যেহেতু আমি ডিগ্রি পাসে পড়াশোনা করেছি, অর্থনীতি, ইসলামের ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান বলার পর) ইসলামের ইতিহাস বইয়ের পুরো নাম কি? মীর কাশিম কে ছিলেন? কোন শাসক ১৭ বার ভারত অভিযান করেন? কত বার অভিযান করেন? মহানবী (স) কত সনে হিযরত করেন? কোন জায়গা থেকে কোন জায়গায় হিযরত করেন? মুসলিমদের প্রথম যুদ্ধ কোনটি? বাংলাদেশকে কেন কল্যাণমূলক রাষ্ট্র বলা হয়? আপনি এখন যেতে পারেন। বি:দ্র: ৩টা প্রশ্নের উত্তর জানা থাকা সত্ত্বেও মনে করতে না পারায় কেন জানি হাসি পাচ্ছিল আমার। হেসেই দুঃখিত স্যার বলেছি। বিনিময়ে স্যারও হাসছিলেন। জানিনা পাস করব কি না সবার কাছে দোয়া প্রার্থী।