Primary
২০২৬
ফলাফল: ফলাফল পাওয়া যায়নি
প্রাথমিক শিক্ষক ভাইভা অভিজ্ঞতা 48
প্রার্থী: বেনামী
বিষয়: সাধারণ/অন্যান্য
জেলা: - গাজীপুর।
বোর্ড: প্রথমে ে ঢুকে সালাম দিলাম।
বোর্ডের প্রশ্ন ও উত্তর
প্র
Board Member
ভাইভা অভিজ্ঞতা -১৪/০৬/২০২২ বোর্ড বসতে বললো, ধন্যবাদ দিয়ে বসলাম।নাম কী, কোথায় পড়াশোনা,কোন বিষয়ে পড়াশানো এসব জিগ্যেস এর পর প্রশ্ন করা শুরু করলেন। প্রশ্ন-১: আপনার নামের অর্থ বলেন?
প্র
Candidate
আন্সারড। প্রশ্ন -২: আমরা যে ইদে মার্কেট করি এটাকে মার্কেটিং এর ভাষায় কিভাবে ব্যাখ্যা করবেন?
প্র
Candidate
আমি নিড ওয়ান্ট রিলেট করে বলতে শুরু করলাম। স্যার বললো এটাকে সপিং বলে। আমি প্রশ্নের টিকিনেসটা ধরতে না পারার অপারগতা প্রকাশ করলাম। এবং প্রথম প্রশ্নের উত্তর না পেরে একটু বিচলিত হলাম। প্রশ্ন-৩: অনুপার্জিত আয় কাকে বলে?
প্র
Candidate
উত্তর দিলাম। প্রশ্ন -৪: ব্যালেস অব ট্রেড ও পেমেন্ট কাকে বলে?
প্র
Candidate
আন্সারড প্রশ্ন-৫: সুযোগ ব্যয় কাকে বলে? একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে বলুন।
প্র
Candidate
ভালো করে বুঝিয়ে বললাম। অন্য আরেক এক্সটারনাল এবার প্রশ্ন শুরু করলেন। ডিপিও স্যার আমার ডকুগুমেন্ট গুলো দেখছিলেন। প্রশ্ন-৬:চট্টগ্রামের কোথায় কিছু দিন আগে ভয়ানক অগ্নিকান্ড হলো? সীতাকুন্ড বলার সাথে সাথে স্যার আবার জিগ্যেস করলেন এই অগ্নিকান্ডের পিছনে কোন কেমিক্যাল দায়ী?
প্র
Candidate
উত্তর দিলাম। প্রশ্ন-৭: রোহিঙ্গাদের কোথায় স্থানান্তর করা হচ্ছে? ভাসানচর কোন জেলায় অবস্থিত?
প্র
Candidate
আন্সারড। প্রশ্ন-৮:বাংলাদেশের দু'টি দ্বীপের নাম বলুন?
প্র
Candidate
বললাম। প্রশ্ন-৯: বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?
প্র
Candidate
আন্সারড। প্রশ্ন-১০:গাজীপুরে অবস্থিত পাঁচটি জাতীয় প্রতিষ্ঠানের নাম বলুন।
প্র
Candidate
বললাম এবার ডিপিও স্যার জিগ্যেস করলেন। প্রশ্ন -১১: বঙ্গবন্ধু স্যালেলাইট -১ এর গ্রাউন্ড স্টেশন কোথায়?
প্র
Candidate
আমি গাজীপুর ও রাঙ্গামাটি দু'টার কথায় বললাম। কিন্তু স্যার বললেন দু'টি না একটি আছে আর সেটা গাজীপুরে। আমি অনাহুত কোন তর্কে না গিয়ে স্যারের কথা মেনে নিলাম। কারন বস ইজ অলওয়েজ রাইট?। এরপর খাতায় আমাকে একটা বাক্য দ্রুত লিখতে বললেন,আমি লিখলাম। এক্সটারনাল জিগ্যেস করলেন কবিতা বা গানের কোন সার্টিফিকেট আছে কিনা?
প্র
Candidate
আমি বললাম না স্যার, নেই। বোর্ড বললো ঠিকাছে আপনি এখন আসুন। আমি ধন্যবাদ ও সালাম দিয়ে বেরিয়ে আসলাম। এটা আমার জীবনের প্রথম চাকুরির ভাইভা ছিল।যারা সামনে ভাইভা দিবে সবার জন্য শুভকামনা রইলো।