Primary ২০২৬ ফলাফল: ফলাফল পাওয়া যায়নি

প্রাথমিক শিক্ষক ভাইভা অভিজ্ঞতা 46

প্রার্থী: প্রকাশে অনিচ্ছুক
বিষয়: ইংরেজি
জেলা: জয়পুরহাট
বোর্ড: সাধারণ বোর্ড

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Board Member
রিয়েল ভাইভা অভিজ্ঞতা ডিসি স্যারকে সালাম দিয়ে ভিতরে অনুমতি নিয়ে প্রবেশ করলাম। DPEO স্যার বসতে বললেন এবং মাস্ক খুলতে বলে কাগজপত্র গ্রহণ করে হাতর লেখা যাচাই করলেন।
প্র Board Member
কোন সাবজেক্ট?
প্র Board Member
ইংরেজি।
প্র Board Member
গতকালের স্টার ডেইলি স্টার এগিয়ে দিয়ে বললেন, "পড়েন"।
প্র Candidate
পড়লাম।
প্র Board Member
ঠিক আছে।
প্র Board Member
অতিভুজ কাকে বলে?
প্র Candidate
বললাম
প্র Board Member
বিপ্রতীপ কোণ কাকে বলে?
প্র Candidate
জানি বুঝি কিন্তু সংজ্ঞাটা দিতে পারলাম না। খুব নার্ভাস লাগছিল।
প্র Board Member
প্রবৃদ্ধি কোণ কাকে বলে?
প্র Candidate
বললাম। (ডিসি স্যার কাগজে একটি বৃত্ত অংকন করে জ্যা ও ব্যাসার্ধ দেখাতে বললেন। এরপর রম্বস আঁকতে বললেন। আমি সব অঙ্কন করে দেখালাম)
প্র Board Member
রম্বস আর একটি বর্গক্ষেত্র কিভাবে আলাদা।
প্র Candidate
উত্তর দিলাম।
প্র Board Member
কাগজে অংক লিখে করতে দিলেন।
প্র Candidate
করলাম। ডিসি স্যার মূল্যায়ন করলেন।
প্র Board Member
সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করলেন। কোন ধরনের গান শোনেন। স্কুলের বাচ্চাদের তো গান শিখাতে হবে আপনাকে। তখন তো আবার বলবেন না যে গান শোনা, শেখানো হারাম?
প্র Candidate
না স্যার। আমি সব ধরনের গান শুনি। গান আমার ভালো লাগে। এছাড়া আমি একাডেমিক পড়াশোনার সময় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে যুক্ত ছিলাম।
প্র Board Member
আমাদের একটা গান শুনান।
প্র Candidate
"ধনধান্য পুষ্পে ভরা......... " শুরু করতেই ডিসি স্যার আমাকে থামিয়ে দিলেন। বললেন এটা তো মুখস্ত করে এসেছেন অন্য কোন গান শোনান। আমি একটা রবীন্দ্র সংগীত শুরু করলাম প্রচুর নার্ভাস ফিল করছিলাম। গলা কাঁপছিল। আমার সবচেয়ে বেশি গাওয়া গানটাও ভালোভাবে গাইতে পারিনি।
প্র Board Member
আপনি তো শিশুদেরকে নিয়ে কাজ করবেন, কয়েকটা শিশু অধিকার বলেন তো।
প্র Candidate
লেখাপড়ার অধিকার, আনন্দ বিনোদনের অধিকার......
প্র Board Member
জন্মগ্রহণ করার পর থেকে ৪৫ দিনের মধ্যে শিশুদের একটা অধিকার বাধ্যতামূলক করে দিয়েছে সরকার সেটা কি বলেন।
প্র Candidate
জন্ম নিবন্ধন এর অধিকার।
প্র Board Member
আপনি অনেক ধীরে কথা বলেন বাচ্চাদের পড়াতে হলে আরো উচ্চস্বরে কথা বলতে হবে।
প্র Board Member
(ডিসি স্যারকে) স্যার ওনার বয়স শেষ তো শেষ। এই কথা বলে কাগজগুলো আমার হাতে ধরিয়ে দিলেন। পিটিআই স্যার ইংরেজি বিষয় বলে সুপারিশ করলেন ডিসি স্যারের কাছে। * কিছু অনাকাঙ্ক্ষিত ভুল এবং প্রচন্ড নার্ভাসনেস কাজ করায় আমার ভাইবা ভালো না খারাপ হয়েছে বুঝতে পারছি না। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য‌ও শুভকামনা রইল *