Primary
২০২২
ফলাফল: ফলাফল পাওয়া যায়নি
প্রাথমিক শিক্ষক ভাইভা অভিজ্ঞতা 44
প্রার্থী: ফয়সাল
বিষয়: সাধারণ/অন্যান্য
জেলা: ফেনী।
বোর্ড: সাধারণ বোর্ড
বোর্ডের প্রশ্ন ও উত্তর
প্র
Board Member
২ জনের প্রাইমারি সহকারি শিক্ষক নিয়োগ ভাইভা প্রাইমারি শিক্ষক ভাইভা অভিজ্ঞতা ঃ
প্র
Candidate
ফারহানা ইয়াছমিন
প্র
Candidate
অনুমতি নিয়ে ঢোকার পর সালাম দিয়ে দাড়ালাম। ডিপিও স্যারঃ বসার অনুমতি দিয়ে নাম জিজ্ঞেস করলেন.
প্র
Candidate
আমার নাম ফারহানা ইয়াছমিন। এডিসি স্যারঃ পারহানা নাকি ফারহানা ইয়াছমিন কোনটা??? (এই প্রশ্ন টা ২ বার করে আমাকে কনফিউজড করার ট্রাই করছে যে আমি "প" উচ্চারণ করি নাকি "ফ" করি তা দেখার জন্য আমার মনে হয় ) সাথে বললেন ২ টা বাক্য লিখতে।
প্র
Candidate
স্যার ফারহানা ইয়াছমিন। এবং সাথে সাথে ২ টা বাক্য লিখে এবং স্বাক্ষর করে দিলাম। ডিপিও স্যারঃ ফারহানা তে বড় ফ নাকি ছোট ফ কোনটা হবে।
প্র
Candidate
বড় ফ আগে বলে ফেলছি। পরে বলছি ফুলের ফ তারপর আবার,,, ডিপিও স্যারঃ জিজ্ঞেস করলেন কোন বিশ্ববিদ্যালয়, কোন বিষয় এবং মাস্টার্স সনদ নাই কেন।
প্র
Candidate
ইডেন মহিলা কলেজ।হিসাববিজ্ঞান বিভাগ। আমার মাস্টার্সের ফলাফল এখনো হয়নি পরীক্ষা মার্চে শেষহয়ছে। এডিসি স্যার ঃ ইডেনের মেয়েরা এখন অনেক পড়াশোনা করে, এখন ইডেন থেকে অনেক ভালো কিছু করতেছে এই সব বলে ওনারা একটু নিজেরা প্রশংসা করলেন ইডেনের। পিটিআই সুপারিন্টেন্ডেন্ট স্যারঃ পদ্মা ব্রীজ কোথায় হয়ছে,,??? কয়টি জেলাকে সংযুক্ত করছে??? অর্থনীতিতে কিভাবে অবদান রাখছে একটু বুঝিয়ে বলুন??? জিডিপি তে কত % অবদান রাখবে???
প্র
Candidate
সব গুলো উত্তর করলাম ।।।বাট একটু নার্ভাস ছিলাম প্রথম দিকে ।।।তাই অবদান টা বেশি গুছিয়ে বলতে পারি নাই আমার কাছে মনে হলো।।। ডিপিও স্যারঃ OIC এর সদর দপ্তর কোথায়??
প্র
Candidate
ওই মুহূর্তে একদম মনে করতে পারি নাই,, তাই সরি স্যার বলে বললাম এই মুহূর্তে মনে করতে পারতেছি না। এডিসি স্যারঃ আগে পড়ছেন এখন মনে পড়তেছে না এমন কিছু???
প্র
Candidate
জ্বি স্যার। আগে পড়ছি। ডিপিও স্যার ঃ OIC এর full meaning বলুন???
প্র
Candidate
বললাম। পিটিআই সুপারিন্টেন্ডেন্ট ঃ ইয়াসির আারাফাত কে ছিলেন ওনাকে চিনেন?????
প্র
Candidate
উত্তর করলাম। পিটিআই সুপারিন্টেন্ডেন্ট ঃ ইয়াসির আরাফাত OIC একটা পদে নিযুক্ত ছিলেন, কোন পদে নিযুক্ত ছিলেন জানেন????
প্র
Candidate
এটা ও মনে ছিল ন া।।তাই সরি বললাম। ডিপিও স্যারঃ সার্কের সদরদপ্তর কোথায়?
প্র
Candidate
উত্তর করলাম। পিটিআই সুপারিন্টেন্ডেন্ট ঃ সার্কের সদস্য দেশ কয়টি?? সবগুলো দেশের নাম জানেন?? বলেন তো??? সর্বশেষ দেশ কোনটি?? কত সালে অন্তর্ভুক্ত হয়?? (এই প্রশ্ন গুলা ওনি একটার উত্তর পাওয়ার পর আরেকটা প্রশ্ন ধারাবাহিকভবে করলেন)
প্র
Candidate
উত্তর করলাম সবগুলো ধারাবাহিকভাবে।।। ডিপিও স্যারঃ জাপানের কোথায় এটম বোমা ফেলা হয়??
প্র
Candidate
উত্তর করলাম ডিপিও স্যারঃ জাপানে কি কোন দ্বীপ আছে??? কয়েকটা দ্বীপের নাম বলেন তো??? প
প্র
Candidate
জ্বি স্যার দ্বীপ আছে।।।। হনসু আর কিউসু দ্বীপ বলছি।।। এই দুইটা ছাড়া আমার মাথায় আর কোন দ্বীপ তখন আসে নাই। ডিপিও স্যারঃ তখন অনেক গুলা দ্বীপের নাম বললেন।।। পিটিআই সুপারিন্টেন্ডেন্ট ঃ চীনের একটা নদীর নাম বলুন।
প্র
Candidate
হোয়াংহো বললাম। পিটিআই সুপারিন্টেন্ডেন্ট ঃ চীনের দুঃখ কাকে বলা হয়??
প্র
Candidate
হোয়াংহো নদী বললাম। ডিপিও স্যারঃ এখন বন্যা হচ্ছে কোন অঞ্চলে???
প্র
Candidate
সিলেট অঞ্চল, কিশোরগঞ্চ,নেত্রকোনা বললাম।। ডিপিও স্যার ঃ সিলেটের কয়েকটা নদীর নাৃ বলেন??
প্র
Candidate
সুরমা,, কুশিয়ারা বললমা। এরপর,, ডিপিও স্যার আমার দুটি সাটিফিকেট ছিলো কবিতা আবৃত্তি আর উপস্থিত বক্তৃতার ওই গুলো দেখিয়ে জিজ্ঞেস করলেন কততম স্হান আপনার এখানে?????
প্র
Candidate
"প্রথম" স্হান বললাম।। পিটিআই সুপারিন্টেন্ডেন্ট ঃ জিজ্ঞেস করলেন কিসের এই সার্টিফিকেট গুলা???
প্র
Candidate
বললাম।। তখন পিটিআই সুপারিন্টেন্ডেন্ট স্যার বললেন ও আপনি কবিতা আবৃত্তি জানেন তাহলে কবিতা আবৃত্তি করেন তো একটা।। কিন্ত তখন ডিপিও স্যার আর এডিসি স্যার না করলেন যে থাক লাগবে না ।। তার পর ও পিটিআই সুপারিন্টেন্ডেন্ট স্যার আমাকে জিজ্ঞেস করলেন আপনি পারবেন না আবৃত্তি করতে????
প্র
Candidate
জ্বি স্যার পারবো বলে।।। ""আজ আমি কারো রক্ত চাইতে আসিনি।"'। কবিতা টি আবৃত্তি করলাম ৬ লাইন করার পর। থামিয়ে দিয়ে এডিসি স্যার বললেন।। ভালো হয়েছে কবিতা আবৃত্তি।।সুন্দর হয়েছে এইজন ওর উচ্চারণ ঠিক আছে "প " উচ্চারণ না করে" ফ " করছে এটা বলে ধন্যবাদ দিয়ে ওনি হাসিতেছিলেন।।। পিটিআাই সুপারিন্টেন্ডেন্ট ও ডিপিও স্যার।বললেন ভালেো হয়ছে কবিতা আবৃত্তি।।। বলে ধন্যবাদ দিয়ে বললেন৷।। ঠিক আছে তাহলে আপনি আসুন।।।
প্র
Candidate
ওনাদের হাসি দেখে আমি হেসে দিয়ে।।।। পরে ধন্যবাদ জানিয়ে সালাম দিয়ে চলে আসি।। ।। : ৭ মিনিট জেলা: লালমনিরহাট
প্র
Candidate
সহিদুল হাবীব বিষয়: গণযোগাযোগ ও সাংবাদিকতা
প্র
Candidate
স্যার আসতে পারি?
প্র
Board Member
জ্বী আসুন।
প্র
Candidate
আসসালামু আলাইকুম ডিসি স্যারসহ ডিপিও ও পিটিআই সুপার মহোদয় সালাম নিলেন। ডিসি স্যার বসতে বললেন, কাগজপত্র জমা দিয়ে স্বাক্ষর করলাম।
প্র
Board Member
কোথায় পড়াশুনা করেছেন?
প্র
Candidate
স্যার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ডিপিও স্যার সার্টিফিকেট দেখে ডিসি স্যারকে বললেন, স্যার গণযোগাযোগ ও সাংবাদিকতার ছাত্র।
প্র
Board Member
কী করেন এখন?
প্র
Candidate
স্যার টিউশনের পাশাপাশি চাকুরির প্রস্তুতি নিচ্ছি।
প্র
Board Member
বাংলাদেশে তো অনেক টিভি চ্যানেল, সংবাদপত্র, অনলাইন। আপনি কখনো ঢুকেন নি? আমি কিছুটা অস্বস্তির সাথেঃ না স্যার, সরকারি চাকুরীর জন্য এসবে ঢুকা হয়নি।
প্র
Board Member
আচ্ছা আপনি ইংরেজি প্যাসেজটি বাংলাসহ পড়ুন। মিতা ইজ ইন ক্লাস ফোর। প্যাসেজটি বাংলাসহ পড়লাম। লক্ষ্য করলাম আমার গলা কাপছে রিডিং পড়তে, ঠিক করে নিলাম।
প্র
Board Member
আচ্ছা হলুদ সাংবাদিকতা কী?
প্র
Candidate
(মনে মনে) এই তো কমন পড়ছে? মুখস্থ বিদ্যা ঝেড়ে দিলাম।
প্র
Candidate
কয়েকজন বিখ্যাত সাংবাদিকের নাম বলুন। বাংলাদেশের সাংবাদিক মোনাজাত উদ্দিন দিয়ে শুরু করতেই- স্যার থামিয়ে বললেন, কয়েকজন আন্তর্জাতিক সাংবাদিকদের নাম বলুন। যোসেফ পুলিতজার থেকে শুরু করে এন্থনি মাসকারেনহাসে থামলাম।
প্র
Board Member
সংবাদপত্রকে কেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়? মনে হলো আমি ইহাকে পাইলাম ?। মুখস্থ বললাম ইতিহাসসহ। ডিপিও স্যারঃ
প্র
Candidate
বলুন সাংবাদিক আর রিপোর্টারের মধ্যে পার্থক্য। কোনদিন ভুলেও পড়িনি। তবুও ইনিয়ে বিনিয়ে বললাম। বলতে বলতে মনে হলো হাত নাড়াচ্ছি। শুধরে নিলাম।?
প্র
Board Member
সাংবাদিক কত প্রকার? জানা ছিল না। তবে বুঝাতে সক্ষম হলাম কাজের ভিত্তিতে সাংবাদিক বিভিন্ন প্রকার হয়। উদাহরণ দিলাম। পিটিআই সুপার স্যারঃ বিসিএস দিচ্ছেন? বললাম। অস্থায়ী সরকারের উপদেষ্টা কমিটি কত সদস্যের ছিল? ৮ জন। (শিওর ছিলাম না) সাথে এই কমিটির সভাপতির নাম উল্লেখ করলাম।
প্র
Board Member
আওয়ামী লীগ কবে প্রতিষ্ঠিত হয়? ১৯৪৯ সালের ২৩ জুন।
প্র
Board Member
সভাপতি কে ছিলেন? মাওলানা আবদুল হামিদ খান ভাসানী।
প্র
Board Member
উনি কোথায় জন্মগ্রহণ করেন? সিরাজগঞ্জ
প্র
Board Member
অস্থায়ী সরকার কবে গঠিত হয়? ১০ এপ্রিল।
প্র
Board Member
মুক্তিবাহিনী কবে গঠন করা হয়? ১১ জুলাই। এরপর বললেন ঠিক আছে আপনি যান। ডিপিও স্যার উপজাতি নিয়ে একটা প্রশ্ন করতে যাচ্ছিলেন, ডিসি স্যারের আরেকটি প্রশ্নে কাটা পড়ে যায়। অবাক হলাম এতো সাবধানতার সহিত হাঁটতে যেয়েও বা পা কোথায় যেন লেগে গেলো! আর দরজার হাতল খুলতে যেয়ে একটু শব্দ হলো!! ফিলিং?:সারাঘর লেপে দরজায় কালি! (সংগৃহীত)