Primary ২০২২ ফলাফল: ফলাফল পাওয়া যায়নি

প্রাথমিক শিক্ষক ভাইভা অভিজ্ঞতা 27

প্রার্থী: বেনামী
বিষয়: সাধারণ/অন্যান্য
জেলা: ঝিনাইদহ
বোর্ড: সাধারণ বোর্ড

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Board Member
ভাইভা অভিজ্ঞতা নামঃ মোঃ রকিবুল ইসলাম পড়াশুনার বিষয়ঃ সমাজবিজ্ঞান প্রতিষ্ঠানঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভাইভা শুরুর ৩০ মিনিট আগেই অন্যকক্ষে স্বাক্ষর ও হাতের লেখা মিলিয়ে নিয়েছিল। সময়ঃ ৫-৬ মিনিট
প্র Candidate
দরজা চাপিয়ে,আসতে পারি ম্যাম? এডিসি স্যারঃ আসুন। নিকটে গিয়ে সালাম দিয়ে দাঁড়িয়ে রইলাম। একই সাথে_ ডিপিও স্যারঃ কোন বিষয়? এডিসি স্যারঃ কাগজ গুলো দিন। দাঁড়িয়ে থেকেই উত্তর দিলাম, কাগজও দিলাম। ডিসি ম্যামঃ আরে বসো বসো।
প্র Candidate
Thank you ম্যাম বলে চেয়ারে বসলাম। ডিপিও স্যারঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক নিরাপত্তা বিষয়ক উদ্যোগ গুলি কি কি?
প্র Candidate
আমি ত থমকে গেছি, পরে বললাম °বয়স্ক ভাতা, °বিধবা ভাতা, °প্রতিবন্ধী ভাতা, °আশ্রয়ন প্রকল্প ইত্যাদি।
প্র Board Member
আর কি কি? আমি ত আর বলতে পারি নি। ডিপিওঃ করী শব্দের অর্থ কি?
প্র Candidate
হাতি। *আপণ শব্দের অর্থ কি? *দোকান। ডিপিওঃ যে পুরুষ স্ত্রীর বশীভূত?
প্র Candidate
স্ত্রৈণ। *যে স্ত্রী স্বামীর বশীভূত? * পতিব্রতা এডিসিঃ কাজী নজরুল ইসলামের ২ টি ছোট গল্পের নাম বলো?
প্র Candidate
বাউন্ডেলের আত্মকাহিনী, যৌবনের গান। এডিসিঃ এই নিয়েছে, ঐ নিল যা, কান নিয়েছে চিলে। কার লেখা?
প্র Candidate
শামসুর রাহমানের কবিতা, পণ্ডশ্রম। পিটি আইঃ ট্রান্সলেশন করুন, " শিশুরা দেশের কল্যাণে তাদের জীবন দেবে".
প্র Candidate
The Children will sacrifice their lives for the Welfare of the country. পিটি আইঃ বলেন তো গ্রামাঞ্চলে কিসের ভিত্তিতে Social Stratification হয়?
প্র Candidate
স্যার জমির ভিত্তিতে, যার যত জমি আছে, সমাজে সে তত উপরের স্তরে থাকে। এডিসিঃ একটি শ্রেণীতে ২০০ জন ছাত্র-ছাত্রী। একদিন ৬০ জন অনুপস্থিত থাকলে অনুপস্থিতির হার কত?
প্র Candidate
২ সেকেন্ড চোখ বন্ধ করে, ৩০%. ডিসি ম্যামঃ তুমি ত সমাজবিজ্ঞানের ছাত্র। বাচ্চাদের কি পড়াবা?
প্র Candidate
ম্যাম, আমি প্রধানত বাচ্চাদের "সামাজিকীকরণ" শেখাবো। যাতে তারা সামাজিক রীতিনীতি, মূল্যবোধ, শৃঙখলাবোধ শেখে। ম্যামঃ সামাজিকীকরণ কি?
প্র Candidate
সামাজিকীকরণ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন মানব শিশু সমাজে কাঙ্ক্ষিত ও পূর্ণাঙ্গ সদস্য হিসেবে গড়ে ওঠে। এডিসিঃ তুমি ত দেখছি সব পার। তো বিসিএস দাও না কেন?
প্র Candidate
জি,,,,,,হ্যা,,,,না,,,, স্যার। এত,,, ধৈর্য,,, নেই, স্যার। এডিসিঃ এখনো ত অনেক বয়স আছে, চেষ্টা কর, অনেক ভাল কিছু হবে!!
প্র Candidate
আ....এ....... ডিসি ম্যামঃ আচ্ছা, তুমি এখন আসতে পার।
প্র Candidate
জি, ম্যাম। আস- সালামু আলাইকুম।