Primary
২০২২
ফলাফল: ফলাফল পাওয়া যায়নি
প্রাথমিক শিক্ষক ভাইভা অভিজ্ঞতা 23
প্রার্থী: বেনামী
বিষয়: সাধারণ/অন্যান্য
জেলা: - মেহেরপুর
বোর্ড: সাধারণ বোর্ড
বোর্ডের প্রশ্ন ও উত্তর
প্র
Board Member
ভাইভা দিলাম আলহামদুলিল্লাহ ভালো দিয়েছি। আমার অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করলাম। আপনাদের কাজে লাগবে আশা করি। আমার ভাইভা ছিল ১০ টায় ১০ টার আগে পৌছালাম তারপর বড় একটা কনফারেন্স রুমে সবাই বসে আছে সবাইকে একটা কাগজে দিল। নাম,রোল,আর ওএমআরে যে বাক্য লিখছিলাম সেটা দিল বললো কপি করেন যা লিখেছেন। তারপর লেখা মিলিয়ে সিরিয়াল করে বসালেন। আমি ছিলাম ৩য় নাম্বার সিরিয়ালে। ঠিক ১০ টা DC Sir আসলেন স্যার বসেলেন। সবার সামনে ঠিক যেভাবে মিটিং করে। আমি এতকিছু লিখেছি এই মূল কথার জন্য সবাই মনোযোগ দিয়ে পরবেন। স্যার প্রথমে সবাই কেমন আছি, ঈদ কেমন কাটলো তাই জিজ্ঞাসা করলো। তারপর বললো কেউ নার্ভাস হবেন না। আপনারা সবাই এখানে যোগ্য সবাই hons, master করা। আমার জেলায় কোন দূনীতি হয়নি আপনারা এক্সাম দিয়েছেন আপনারা ভালো জানেন। কেউ যাতে দেখাদেখি করতে না পারে আমরা ওই ভাবে এক্সম নেয়ার চেষ্টা করেছি। আর আপনারা কেউ নার্ভাস হবেন না সবাই আপনারা hons,Master’s করেছেন। আর আপনাদের ভাইভাতে marks মোট ২০ যার মধ্যে সনদে ১০ আর বাকি ১০ আর মধ্যে কাউকে আমরা ৫ আর নিচে দেই না। তাহলে দেখা যাচ্ছে আপনারা কেউ ১৫ নিচে পাবেন না। আর আমরা ৫/৬ মিনিটের বেশি রাখি না। একজন মানুষকে ৫ মিনিটে আর কি জাজ করা যায়। আর লিখিততে আপনারা হয়তো ৫০/৫৫ পেয়েছেন। হয়তো বেশি ও পেতে পারেন। যারা একটু বেশি পাবেন তারাই এটু এগিয়ে থাকবেন।সুতরাং আপনারা কেউ নার্ভাস হবেন না। সবাই আপনারা যোগ্য প্রার্থী। ভাইভাতে আমরা আপনারা যে যে বিষয় পড়াশোনা করেছেন ঔ বিষয় নিয়ে কথা বলি, আমরা দেখি আপনাদের বেসিক কি কি পারেন। তারপর বললো চলেন আমরা কফি খাই সবাই চাইলে নিজে নিয়ে খেতে পারেন অথবা আপনাদের কাছে দিবে। আমরা সবাই বললাম আমরা নিয়ে খাবো। তারপর স্যার নিজে ওঠে কফি নিয়ে একটা আপুর হাতে দিলেন বললেন এটা আপনি খান। তারপর স্যার ভাইভা যে রুমে নিবে সে রুমে যেতে যেতে বললেন তাহলে আমরা শুরু করি। এরপর আমাদের ৩ জন কে সিরিয়াল করে বসালেন। একজন DC sir এর কাছ থেকে এমন কথা শুনে মনে মনে খুব ভালো লাগছিল আর তার ব্যবহার আর ভালো লাগছিল। মনে মনে ভাবলাম দুনিয়ায় ভালো মানুষ এখন আছে। যাক এখন মূল কাজে যাই ভাইভা শুরু হলো ১ম জন গেলেন ৪/৫ মিনিট ছিল ২য় জন কে ৩ মিনিট তারপর আমি, সময়- ৭/৮ মিনিট হবে, আমি দাঁড়িয়ে ঢুকার অনুমতি নিয়ে প্রবেশ করলাম। সালাম দিয়ে দাঁড়িয়ে dc sir বললেন সাটিফিকেট গুলো ওনার কাছে দিয়ে বসেন
প্র
Candidate
বসলাম Dc sir :- নাম কি? রাবীন্দ্র সংগীত পারেন
প্র
Candidate
নাম বললাম। মোটামুটি স্যার Dc sir : আমার হিয়ার মাঝে এটা বলেন
প্র
Candidate
sir, এটা পারি না। আমার পরাণ যাহা চায় এটা পারি। Dc sir : তাহলে এটাই বলেন দেখি কারটা ভালো হয়।
প্র
Candidate
১ম কলি বলার পর থামিয়ে দিলেন। dc sir : ল্যাপটপে গান টা বাজালেন অন্য ২ জন স্যার কে বললেন কারটা ভালো হয়েছে ওনারা বললেন ২ টাই ভালো হয়ছে। ওনারটা ও ভালো হয়েছে। Dc sir :- honours কোথা থেকে?
প্র
Candidate
honours, সরকারি বাঙলা কলেজ আর Master’s ইডেন মহিলা কলেজ থেকে। dc Sir : সরকারি বাংলা কলেজ কোথায়?
প্র
Candidate
ঢাকার মিরপুর স্যার। Dc sir :- কোন বিষয়?
প্র
Candidate
হিসাববিজ্ঞান স্যার। Dc sir : হিসাববিজ্ঞানের জনক কে?
প্র
Candidate
বললাম Dc sir : হিসাববিজ্ঞান ও অর্থের সাথে সম্পর্ক কি?
প্র
Candidate
আমি আমার করে বুঝিয়ে বললাম। Dc sir : অর্থনীতি কি?
প্র
Candidate
এটা ও আমার মত করে বললাম। dc sir : হিসাববিজ্ঞান ও অর্থনীতি মধ্যে সম্পর্কে কি বলেন।
প্র
Candidate
কি আর করার আমার মত করে আবার উত্তর দিলাম Dc sir : সমবাহু ত্রিভুজের ৩ বাহুর সমষ্টি ও প্রতিটি কোণ কত?
প্র
Candidate
সমবাহু ত্রিভুজের তিন বাহুর সমষ্টি ১৮০ ডিগ্রি সমবাহু ত্রিভুজের প্রতেক বাহু সমান তাই প্রতিটি কোণ ৬০ ডিগ্রি dc sir : এরপর স্তুলকোণী এিভুজ, সূক্ষকেণী এিভুজ সম্পর্কে বলছেন আর আমি সাথে সাথে জি জি স্যার বলেতে লাগলাম( মনে মনে বলি এগুলো ধরেন) পরে জিজ্ঞাসা করলেন সমকোণী ত্রিভুজের পপীথাগোরাসের একটা সূত্র আছে বলেন?
প্র
Candidate
অতিভুজ ^২= লম্ব^২+ভূমি^২ dc sir : আপনার জন্য শুভকামনা রইল। আপনি এখন আসতে পারেন
প্র
Candidate
thank you sir, সালাম দিয়ে চলে আসছি, স্যার বললেন সাটিফিকেট গুলো নিয়ে যান বললাম ও স্যার ভুলে গেছি। dc sir : এখন ও কি নাভাস লাগছে?
প্র
Candidate
স্যার, ঢোকার আগে হাটবিট বেড়ে যাচ্ছেছিল Dc sir : এখন টিক আছে,
প্র
Candidate
জি স্যার, এখন আলহামদুলিল্লাহ ভালো, সালাম দিয়ে বের হয়ে আসলাম। এট ছিল আমার প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা। এরআগে ও ৫ টা ভাইভা দিয়েছিলাম।(সেংগৃহীত)