Primary ২০২৬ ফলাফল: ফলাফল পাওয়া যায়নি

প্রাথমিক শিক্ষক ভাইভা অভিজ্ঞতা 17

প্রার্থী: বেনামী
বিষয়: সাধারণ/অন্যান্য
জেলা: বোর্ড মেম্বারঃ ৩জন (শিক্ষা ও আইসিটি বিষয়ক প্রশাসক ম্যাম) একজন স্যার ও একজন ডিপিই থেকে আগত ম্যাম।
বোর্ড: ২ নং ।

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Board Member
ভাইভা অভিজ্ঞতা - প্রাইমারি ৩য় ধাপ সিরিয়ালঃ সকালের শিফটে ৩৯ জনের মধ্যে ২৩ নাম্বার সিরিয়াল। সময়ঃ ১২ঃ৫৩ থেকে ১ঃ০৪ পর্যন্ত। নামঃ মোঃ সাইফুল ইসলাম দেওয়ান বিষয়ঃ হিসাব বিজ্ঞান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করলাম। প্রশাসক ম্যামঃ বসার অনুমতি দিলেন ও কাগজপত্র স্যারের নিকট দিতে বললেন।
প্র Candidate
ধন্যবাদ জানিয়ে বসলাম ও কাগজপত্র স্যারের নিকট দিলাম। ডিপিই ম্যামঃ আপনার নাম ও রোলনং লিখুন।
প্র Candidate
লিখলাম, নামের ইসলামে ই এর পূর্ণ মাত্রা দেইনি ভুলে। প্রশাসক ম্যামঃ আলাদা করে ই লিখতে বললেন।
প্র Candidate
লিখলাম। প্রশাসক ম্যামঃ আপনি ইসলাম লিখেছেন সেটা আমি বুঝতে পেরেছি কিন্তু ই এর পূর্ণ মাত্রা দেন নি প্রাইমারীর বাচ্চাদের পড়াবেন ওরা তো তাইলে ভুল শিখবে। এগুলো খেয়াল রাখবেন।
প্র Candidate
জ্বী ম্যাম। ডিপিই ম্যামঃ গনিতে অংকের সখ্যা কত?
প্র Candidate
ম্যাম ৯ টি। ডিপিই ম্যামঃ কি কি?
প্র Candidate
স্যারি ম্যাম, ১০ টি ০-৯ পর্যন্ত। ডিপিই ম্যামঃ ৯৯ এটা তে কত টি অংক আছে?
প্র Candidate
ম্যাম ২ টি অংক আছে। প্রশাসক ম্যামঃ উনি আসলে এটা কোন ধরনের সংখ্যা জানতে চেয়েছেন ?
প্র Candidate
ম্যাম ২ অংকের বৃহত্তম সংখ্যা। প্রশাসক ম্যামঃ তাইলে ক্ষুদ্রতম সংখ্যা কি?
প্র Candidate
ম্যাম ১ এর পর শূন্য। ডিপিই ম্যামঃ বৃত্তের পরিধী লিখুন তো।
প্র Candidate
2πr লিখলাম। ডিপিই ম্যামঃ বৃত্তের ক্ষেত্রফল লিখুন ।
প্র Candidate
πr2 লিখলাম । ডিপি ই ম্যামঃ আপনি কোন বিষয়ে পরালেখা করেছেন?
প্র Candidate
ম্যাম হিসাব বিজ্ঞান। স্যারঃ হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি?
প্র Candidate
স্যার লেনদেন। স্যারঃ লেনদেন এর পূর্ব শর্ত কি?
প্র Candidate
স্যার ২ টি পক্ষ। স্যারঃ দক্ষিন পূর্ব এশিয়ার কয়েক টি দেশের নাম বলুন?
প্র Candidate
বাংলাদেশ নেপাল বলছি প্রথমে, স্যারঃ দক্ষিন পূর্ব এশিয়া বলেছি মায়ান্মার শুনেন নি?
প্র Candidate
স্যার ভিয়েতনাম, জাপান, থাইল্যান্ড, কম্বোডিয়া বলতে গিয়ে ভুলে মঙ্গোলিয়া বলে ফেলছি। স্যারঃ লাওস আছে না?
প্র Candidate
জ্বী স্যার। স্যারঃ ভিয়েত্নাম এর রাজধানী কি?
প্র Candidate
স্যারি স্যার মনে পড়ছে না। স্যারঃ লাওস এর রাজধানী কি?
প্র Candidate
স্যারি জানা নেই স্যার, জেনে নিব। স্যারঃ জাপানের রাজধানী কি?
প্র Candidate
টোকিও স্যার, স্যারঃ এটা কমন পড়ছে তাইলে হাসি দিয়ে ?
প্র Candidate
হাসির সাথে জ্বী স্যার। Follow? Bcs Study Suggestion no.2. ২৮ জানুয়ারি থেকে প্রাইমারি ভাইভা শুরু। প্রার্থীর ব্যক্তিত্ব, ধৈর্য এবং উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য সাধারণত যেসব প্রশ্ন করা হয়, সেগুলোর উত্তর কেমন হওয়া উচিত, আমি লিখলাম। ​ ​১. আপনার নিজের সম্পর্কে বলুন। ➤উত্তর: আপনার নাম, শিক্ষাগত যোগ্যতা (সর্বশেষ ডিগ্রি), নিজ জেলা এবং বর্তমানে কী করছেন তা সংক্ষেপে এবং স্পষ্টভাবে বলুন। অপ্রাসঙ্গিক কথা এড়িয়ে যাবেন। . ​২. আপনি কেনো শিক্ষকতাকে পেশা হিসেবে নিতে চান? ➤উত্তর: আমি শিশুদের পছন্দ করি এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রক্রিয়ায় সরাসরি অবদান রাখতে চাই। শিক্ষকতা একটি মহৎ পেশা যেখানে শেখার এবং শেখানোর সুযোগ সবসময় থাকে। . ​৩. একজন আদর্শ শিক্ষকের প্রধান গুণ কী হওয়া উচিত? ➤উত্তর: ধৈর্য, অগাধ জ্ঞান এবং শিক্ষার্থীর প্রতি মমত্ববোধ। একজন শিক্ষককে অবশ্যই ভালো শ্রোতা এবং আদর্শ রোল মডেল হতে হবে। . ​৪. আমরা আপনাকে কেনো নিয়োগ দেবো? ➤উত্তর: আমি ধৈর্যশীল, শিশুদের মনস্তত্ত্ব বুঝতে পারি এবং নতুন নতুন কৌশলে পাঠদান করতে ভালোবাসি। আমার একাডেমিক যোগ্যতা এবং শিক্ষকতার প্রতি আগ্রহ আমাকে এই পদের জন্য যোগ্য করেছে। . ​৫. ক্লাসে কোনো ছাত্র খুব দুষ্টুমি করলে আপনি কী করবেন? ➤উত্তর: তাকে বকাঝকা বা শাস্তি দেবো না। তাকে সামনের বেঞ্চে এনে বসাবো এবং ক্লাসের কোনো দায়িত্বপূর্ণ কাজ (যেমন: বোর্ড পরিষ্কার করা বা খাতা জমা নেওয়া) দিয়ে তাকে ব্যস্ত রাখবো। . ​৬. যদি কোনো শিক্ষার্থীর প্রশ্নের উত্তর জানা না থাকে, তবে কী করবেন? ➤উত্তর: ভুল তথ্য দেবো না। বিনয়ের সাথে বলবো, "খুব সুন্দর প্রশ্ন করেছো, এই মুহূর্তে বিষয়টি আমার সঠিক মনে পড়ছে না। আমি কাল অবশ্যই জেনে তোমাকে বুঝিয়ে বলবো।" . ​৭. ক্লাসের গড়পড়তা ছাত্রদের সাথে মেধাবী ছাত্ররা বিরক্ত বোধ করলে কী করবেন? ➤উত্তর: আমি মেধাবী ছাত্রদের একটু কঠিন কাজ বা অতিরিক্ত টাস্ক দেবো যাতে তারা চ্যালেঞ্জ বোধ করে এবং পিছিয়ে থাকা ছাত্রদের সাহায্য করার জন্য তাদের উদ্বুদ্ধ করবো। . ​৮. হঠাৎ ক্লাসে দুই ছাত্র মারামারি শুরু করলে আপনার ভূমিকা কী হবে? ➤উত্তর: দ্রুত তাদের শান্ত করে আলাদা করবো। তাৎক্ষণিক রাগান্বিত না হয়ে পরে একান্তে ডেকে মারামারির কারণ জানবো এবং বিষয়টি সুন্দরভাবে মীমাংসা করে দেবো। . ​৯. ‘আনন্দদায়ক পাঠদান’ বলতে আপনি কী বোঝেন? ➤উত্তর: মুখস্থবিদ্যার বদলে ছবি, গল্প, গান বা খেলার মাধ্যমে হাতে-কলমে শেখানোকেই আনন্দদায়ক পাঠদান বলে। . ​১০. একটি ছোট শিশুকে ‘শূন্য (০)’ এর ধারণা কীভাবে দেবেন? ➤উত্তর: তাকে বলবো—তোমার হাতে ৩টি চকলেট ছিল, ৩টিই তুমি খেয়ে ফেলেছো। এখন হাতে কয়টি আছে? কিছুই নেই। এই 'কিছুই নেই' অবস্থাটিই হলো শূন্য। . ​১১. প্রাথমিক স্তরে ‘সহ-শিক্ষা কার্যক্রম’ কেনো জরুরি? ➤উত্তর: এটি শিশুদের মানসিক বিকাশ ঘটায়, তাদের লাজুক ভাব দূর করে এবং নেতৃত্বের গুণাবলী ও সামাজিকতা শিখতে সাহায্য করে। . ​১২. মাল্টিমিডিয়া ক্লাস কেনো প্রয়োজন? ➤উত্তর: শিক্ষার্থীরা কানে শোনার চেয়ে চোখে দেখলে দ্রুত বুঝতে পারে এবং বিষয়টি অনেকদিন মনে থাকে। এটি ক্লাসকে একঘেয়েমি থেকে মুক্ত করে। . ​১৩. বর্তমান প্রাথমিক শিক্ষা কারিকুলামের মূল লক্ষ্য কী? ➤উত্তর: শিক্ষার্থীদের সৃজনশীল করা এবং জীবনমুখী ও অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার মাধ্যমে তাদের দক্ষ করে গড়ে তোলা। . ​১৪. উপবৃত্তি (Stipend) দেওয়ার মূল উদ্দেশ্য কী? ➤উত্তর: ঝরে পড়া (Dropout) রোধ করা এবং দরিদ্র ও মেধাবী শিশুদের শিক্ষার মূল ধারায় ধরে রাখা। . ​১৫. বাংলাদেশের সংবিধানে শিক্ষা নিয়ে কী বলা হয়েছে? ➤উত্তর: সংবিধানের ১৭ নম্বর অনুচ্ছেদে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে। . ​১৬. যদি আপনাকে দুর্গম কোনো এলাকায় পোস্টিং দেওয়া হয়, আপনি কি যাবেন? ➤উত্তর: অবশ্যই যাবো। সরকারি কর্মচারী হিসেবে দেশের যেকোনো প্রান্তে সেবা দেওয়া আমার দায়িত্ব। তাছাড়া দুর্গম এলাকার শিশুদের সুশিক্ষার অধিকার আরও বেশি। . ​১৭. একজন শিক্ষক যদি শ্রেণিকক্ষে দেরিতে আসেন, আপনি কী বলবেন? ➤উত্তর: আমি নিজে সময়মতো ক্লাসে গিয়ে উদাহরণ তৈরি করবো। পরে সুযোগ বুঝে তাকে বিনয়ের সাথে সময়ের গুরুত্ব নিয়ে কথা বলবো। . ​১৮. আপনি কি মনে করেন প্রাইমারিতে শারীরিক শাস্তি দেওয়া উচিত? ➤উত্তর: একদমই না। শারীরিক শাস্তি শিশুর মনে ভীতির সৃষ্টি করে এবং তাদের প্রতিভা বিকাশে বাধা দেয়। বর্তমান আইনেও এটি নিষিদ্ধ। . ​১৯. শিক্ষক হিসেবে আপনার জীবনের লক্ষ্য কী? ➤উত্তর: আমার শিক্ষার্থীরা যেনো ভবিষ্যতে সৎ, দেশপ্রেমিক এবং সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে—এটাই আমার বড় পাওয়া হবে। .
প্র Board Member
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) পরিচিতি: ✔প্রতিষ্ঠা: ১ মার্চ, ১৯৮১ সালে এটি প্রতিষ্ঠিত হয়। ✔সদর দপ্তর: ‘মিরপুর-২, ঢাকা’ (এটি ‘শিক্ষা ভবন’ নামেও পরিচিত)। ✔​প্রধান ব্যক্তি: এর প্রধানকে বলা হয় মহাপরিচালক (Directorate General - DG)। ​✔ বর্তমান মহাপরিচালক- আবু নূর মোঃ শামসুজ্জামান। .
প্র Board Member
সম্পর্কিত প্রতিষ্ঠান: ⊕NCTB (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড): প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক প্রণয়ন ও কারিকুলাম তৈরি করে। ⊕NAPE (জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি): ময়মনসিংহে অবস্থিত। এটি প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ এবং গবেষণার প্রধান কেন্দ্র। ⊕BNFE (উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো): যারা স্কুলের বাইরে (ঝরে পড়া বা বয়স্ক) তাদের শিক্ষা নিয়ে কাজ করে। .
প্র Board Member
সাংগঠনিক কাঠামো (একনজরে): ​প্রাথমিক শিক্ষা প্রশাসনের স্তরগুলো নিচের ক্রমানুসারে সাজানো থাকে: ⇨কেন্দ্রীয় পর্যায়: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় -> প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)। ⇨বিভাগীয় পর্যায়: উপ-পরিচালকের কার্যালয়। ⇨জেলা পর্যায়: জেলা প্রাথমিক শিক্ষা অফিস (DPEO)। ⇨মাঠ পর্যায়: সহকারী উপজেলা শিক্ষা অফিস (ATEO) — যারা সরাসরি স্কুল পরিদর্শন করেন। (এই লেখাটা তাদের সহায়তা করবে যাদের প্রাইমারির ভাইভা সন্নিকটে!) (উল্লাস পাল)