Primary ২০২৬ ফলাফল: ফলাফল পাওয়া যায়নি

প্রাথমিক শিক্ষক ভাইভা অভিজ্ঞতা 13

প্রার্থী: বেনামী
বিষয়: - সমাজবিজ্ঞান
জেলা: - সাতক্ষীরা
বোর্ড: সাধারণ বোর্ড

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Board Member
আজকে অনুষ্ঠিত প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা নাম- হারিসুল ইসলাম কেন্দ্রে পৌছিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেই। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর আমার হাতের লেখা ও ছবি মেলায়। এরপর ভাইভা রুমের সামনে সিরিয়ালি দাড়াই। আমার রোল আসার পর সালাম দিয়ে ভিতরে প্রবেশ করি এর পর জিজ্ঞাসিত প্রশ্ন সমূহ- ১। আপনার নাম কি? ২। ‘হারিসুল’ অর্থ কি? ৩। আনুমানিক কত নাম্বার থাকবে আপনার নেগেটিভ বাদ দিয়ে? ৩। সমাজবিজ্ঞানের জনক কে? ৪। আপনি কি বিবাহ করেছেন? ৫। সমাজবিজ্ঞানের ভাষায় বিবাহ কি? ৬। আপনি বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে এই চাকরি কেন করবেন? ৭। জানুয়ারি বানান টা ইংরেজিতে লেখেন- ৮। একটি দেশাত্ববোধক গানের এক কলি গেয়ে শোনান- ৯। তুমি কোন ক্লাসে পড়ো– এটার অনুবাদ করো ১০। মাননীয় প্রধান উপদেষ্টা আজকে কোথায় আছেন? সিগনেচার করে যান আপনি। ভালো করে পড়ালেখা করেন।