Primary ২০২৬ ফলাফল: ফলাফল পাওয়া যায়নি

প্রাথমিক শিক্ষক ভাইভা অভিজ্ঞতা 8

প্রার্থী: বেনামী
বিষয়: খ। কোন ে পড়াশোনা করেছেন?
জেলা: চট্টগ্রাম, উপ: বাঁশখালী।
বোর্ড: উল্লেখ্য, ভাইভা ের ৩য় ব্যক্তি কোনো প্রশ্ন করেননি।

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Board Member
প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা: ================= মেম্বার-১: ক। আপনার নাম কি?
প্র Board Member
ক। সে গরীব কিন্তু সৎ-ইংরেজিতে অনুবাদ করুন। খ। He is poor but honest উত্তর করার পর এটাকে complex ও simple এ রূপান্তর করতে বললেন। গ। The sun rises in the east- কোন প্রকারের tense ও sentence ? ঘ। Assertive sentence ও present indefinite tense উত্তর করার পর কেন present indefinite জানতে চাইলেন ঙ। চিরন্তন সত্য ঘটনার ক্ষেত্রে present indefinite tense হয় উত্তর করার পর চিরন্তন সত্যকে ইংরেজিতে কি বলে জানতে চাইল। চ। universal truth উত্তর করার পর ঐতিহাসিক সত্যের ইংরেজি জানতে চাইলেন? ছ। উত্তর করার পর একটা উদাহরণ দিতে বললেন। জ। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়- অনুবাদ করুন। মাথায় set শব্দটি না আসায় উত্তর করতে পারিনি। বিষয়টা নেতিবাচকভাবে নেয়নি, বরং উনি স্মরণ করিয়ে দিচ্ছিলেন। ঝ। নাঁচতে না জানলে উঠান বাঁকা ইংরেজিতে অনুবাদ করেন। ঞ। ভেনিজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট ও পূর্ববর্তী প্রেসিডেন্ট এর নাম? নিকোলাস মাদুরো বর্তমানে কোথায় আছে? সে আমেরিকাতে কেন? প্রেসিডেন্টদের নাম বলার পর মাদক পাচার ও সন্ত্রাসবাদের অভিযোগ এনে ভেনিজুয়েলায় আমেরিকার অভিযানের কথা উল্লেখ করলে আমেরিকা ল্যাটিন আমেরিকায় কি চায় জানতে চাইল। এই প্রশ্নের উত্তরে ল্যাটিন আমেরিকায় আমেরিকা আধিপত্য বিস্তার ... এভাবে ২/৩ বাক্যে উত্তর করলাম। মেম্বার-১: জিওপলিটিক্স কি? সংজ্ঞাটা গুছিয়ে উপস্থাপন করতে পারিনি, তবে উত্তর নিয়েছেন।
প্র Board Member
ক। বাংলাদেশের সংবিধানের নাম কি? গণভোট কি? ২টি প্রশ্নেরই যথাযথ উত্তর দিলাম। খ। বর্তমান সরকার সংবিধান সংশোধন করতে চাইলে প্রসেসটা কি? এই প্রশ্নের উত্তরে বলেছিলাম, গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হওয়ার পর পরবর্তীতে নিম্ন কক্ষের নির্বাচিত সংসদ সদস্যদের ২/৩ এর ভোটে এবং উচ্চ কক্ষের অনুমোদনের পর সংবিধান সংশোধন বাস্তবায়িত হবে। কিন্তু উত্তর নেননি, উনিও প্রসেসটা বলে দেননি। উনি সম্ভবত সংবিধানের ১৪২ নং অনুচ্ছেদের ব্যাপারেই জানতে চেয়েছিলেন, কিন্তু তখন মাথায় আসেনি। মেম্বার-১: ক। আমি কেন শিক্ষকতা পেশায় আসতে চাই? আজকের শিশুরাই আগামীর কর্ণধার। শিক্ষার প্রথম স্তর প্রাথমিক শিক্ষায় শিশুদের শিক্ষার ভিত্তি গড়ে দিতে.... এভাবে ৫/৬ বাক্যে বলেছিলাম খ। প্রাথমিক শিক্ষার প্রধান কাজ কি? এই প্রশ্নের উত্তরে সাক্ষরতা অর্জন/বৃদ্ধি উত্তর করার পর সাক্ষরতা ও স্বাক্ষর শব্দের বানান ও পার্থক্য জানতে চাইলেন।
প্র Board Member
ভাইভা শেষে বের হয়ে যাওয়ার সময় আমাকে থামিয়ে আমি গ্রামে থাকি নাকি শহরে থাকি জানতে চাইলেন।