Primary ২০২২ ফলাফল: ফলাফল পাওয়া যায়নি

প্রাথমিক শিক্ষক ভাইভা অভিজ্ঞতা 2

প্রার্থী: প্রার্থীর ঃ শাহাদাত হোসেন।
বিষয়: আমার ঃ ফিন্যান্স এন্ড ব্যাংকিং।
জেলা: ময়মনসিংহ
বোর্ড: ের কাছাকাছি গিয়ে সালাম দিলাম।চেয়ারের পাশে গিয়ে দাঁড়াতেই

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Board Member
রিয়েল ভাইভা প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা সকাল ১১ঃ৩০ মিনিট। হাতের লেখা অপেক্ষমান রুম এ মিলিয়ে সিরিয়াল করে দিছে। অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলাম। ডিসি স্যার ইশারা দিলেন সার্টিফিকেট গুলো দেয়ার জন্য। আমি দিলাম। তারপর স্যার বসতে বললেন আর সাইন দিতে বললেন।
প্র Candidate
ধন্যবাদ দিয়ে বসলাম আর সাইন করলাম।
প্র Board Member
শাহাদাত হোসেন, আপনি এখন কি করছেন?
প্র Candidate
স্যার এখনও কিছু করছি না।
প্র Board Member
তার মানে বেকার?
প্র Candidate
জ্বী স্যার।
প্র Board Member
কোথা থেকে পড়াশোনা করেছেন?
প্র Candidate
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, স্যার।
প্র Board Member
কোন সাবজেক্ট?
প্র Candidate
স্যার, ফিন্যান্স এন্ড ব্যাংকিং।
প্র Board Member
পড়াশোনা শেষ করেছেন কত সালে?
প্র Candidate
স্যার, আমার এমবিএ রেজাল্ট পাবলিস্ড হয়েছে ২০১৮ সালে।
প্র Board Member
তাহলে এতদিন কি করেছেন অবাক হয়ে।
প্র Candidate
স্যার ব্যাংকের জন্য ট্রাই করছি কিন্তু কোভিড পেনডেমিকের কারণে সমস্যা হয়ে গেছে।
প্র Board Member
আপনি কি টাই বাঁধতে পারেন?
প্র Candidate
না স্যার পারিনা।
প্র Board Member
তাহলে যেটা পড়ছেন সেটা কে বেধে দিল?
প্র Candidate
আমার বোন স্যার।
প্র Board Member
আচ্ছা বলেনত টাই এর উপরে যেটা ওটার নাম কি?
প্র Candidate
প্রথমে বুঝতে পারছিলাম না স্যার কোনটা জানতে চাচ্ছেন। পরে স্যার দেখিয়ে দিল। আমি বললাম জানা নেই স্যার।(নড বলে)
প্র Board Member
ইউটিউবে এগুলোর অনেক ভিডিও আছে দেখবেন।
প্র Candidate
জ্বী স্যার।
প্র Board Member
আচ্ছা ঠিক আছে। সবাইকে থামিয়ে দিয়ে বললেন আপনি ট্রান্সলেশন করুন আমি ৪ বছর যাবৎ চাকরি খুঁজছি।
প্র Candidate
I have been searching job for 4 years.
প্র Board Member
তাহলে বলুন, আমি গত বছর যাবত চাকরি খুঁজছি।
প্র Candidate
I had been searching for a job since last year.( উওর have been হবে)
প্র Board Member
আপনি ত সংস্কৃতি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। তাহলে আমাদের একটা গান শোনান।
প্র Candidate
জন্ম আমার ধন্য হল মাগো গানটি ৪ কলি গাইতেই স্যার থামিয়ে দিলেন। বললেন বুঝতে পারছি। আপনি আসুন। (গানের গলা ভাল)।
প্র Candidate
ধন্যবাদ, স্যার।এরপর দাঁড়িয়ে সালাম দিয়ে চলে আসলাম। কোন রকম ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ