BCS
২০২৪
ফলাফল: সুপারিশপ্রাপ্ত ক্যাডার: প্রশাসন
৪৪তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা 4
প্রার্থী: বেনামী
বিষয়: সাধারণ/অন্যান্য
বোর্ড: চেয়ারম্যান: ড. মহিউদ্দিন আহমেদ
ক্যাডার পছন্দের তালিকা
1. প্রশাসন
2. পুলিশ
3. কাস্টমস
4. ট্যাক্স
5. ......
বোর্ডের প্রশ্ন ও উত্তর
প্র
Candidate
বিসিএস ভাইভা অভিজ্ঞতা:
প্র
Candidate
আবির হাসান। মেধাক্রম:...... (প্রথম ২০জনের মধ্যে) দরজা খোলে পারমিশন নিয়ে প্রবেশ করলাম। চে: How are you brother?
প্র
Candidate
Alhamdulillah, I am fine sir. And how are you? চে: Really fine. ((আমি চেয়ারের কাছে দাড়ালাম। স্যার বসতে না বলে তাঁর কাছে যেতে বললেন। আমি কাছে যাওয়ার পর স্যার চেয়ার থেকে উঠে এসে আমার সাথে করমর্দন করলেন।))
প্র
Chairman
Wow! smiling face. হাতটাও শক্ত লাগতেছে। ছেলের কনফিডেন্স আছে কিন্তু। ক্যাডার হবেন তো নাকি? ভরসা আছে তো?
প্র
Candidate
স্যার আমি আশাবাদী। চে: গুড।আমাদের বোর্ডের উপর ভরসা আছে আপনার?
প্র
Candidate
দূঃখিত স্যার, আপনাদের কারোর উপরেই আমার ভরসা নেই। আমার ভরসা একমাত্র আল্লাহর উপর। ((চেয়ারম্যান স্যার মুচকি হেসে দিলেন।)) চে: You have a nice suit. looking gorgeous.
প্র
Candidate
Thank you so much sir. ((আমাকে তারপর ম্যাপের কাছে নিয়ে গেলেন। এবং তুরস্ক কোথায় তা দেখাতে বললেন। আমি ১সেকেন্ডেই তা নির্দেশ করতে সক্ষম হলাম।)) চে: তুরস্ক কোন মহাদেশে অবস্থিত?
প্র
Candidate
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল চিঠিতে তুরস্ককে এশিয়া মহাদেশের দেশ বলেই উল্লেখ করা হয়। তবে এর একটি অংশ ইউরোপে অবস্থিত। চে: সেই অংশের নাম কী?
প্র
Candidate
স্যার, ইস্তাম্বুল। চে: তাহলে তুরস্ককে কোন ধরনের দেশ বলা যায়?
প্র
Candidate
ইউরেশিয়ান দেশ বলা যায়। চে: Have you heared the term "Tripple nexus system"?
প্র
Candidate
Yes sir. চে: What is this?
প্র
Candidate
answered.. চে: What is your first choice?
প্র
Candidate
Sir. BCS administration. চে: why?
প্র
Candidate
Answered. চে: You have graduated from Marketing Department. Is there any alignment between Admin cadre and Marketing?
প্র
Candidate
Answered. (( এই দুটোর প্রশ্নের উত্তর শুনে পুরো বোর্ডকে অনেক convinced মনে হয়েছে।)) এরপর আর একটা প্রশ্ন করছিলেন। উত্তর দিতে পারিনি। চে: Please go and have your seat ধন্যবাদ দিয়ে চেয়ারে গিয়ে বসলাম। Ex1: Could you tell us one reason for which you are suitable for the Admin Cadre?
প্র
Candidate
Answered (Sir was convinced) ex1: বাংলাদেশের কিছু সমস্যার কথা বলেন।
প্র
Candidate
অপার সম্ভাবনার বাংলাদেশ কিছু ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করলেও, স্বাধীনতার অর্ধ শতক পরেও নানা সমস্যায় জর্জরিত। অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিকসহ প্রায় সব ক্ষেত্রেই সমস্যা আছে। ( সব ক্ষেত্রের ২/৩টা করে উল্লেখযোগ্য সমস্যার কথা বললাম) Ex1: What is the root cause of these problems:
প্র
Candidate
Sir, Lack of good governance. Ex1: why not Corruption?
প্র
Candidate
Sir, Corruption itself is the outcome of lack of good governance. Ex1: আমাদের দেশে এত দূর্নীতির কারণ কী?
প্র
Candidate
অনেকগুলো কারণের মধ্যে উল্লেখযোগ্য কারণসমূহ ১. সুশাসনের অভাব ২. আইনের যথার্থ ব্যবহার নিশ্চিত না করা ৩. রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের কাঠামোগত দৈন্যতা ৪. চাকরজীবীদের প্রতি সামাজিক চাপ ৫. ধর্মীয় ও ব্যাক্তিগত মূল্যবোধের অভাব। Ex1: আমাদের দেশে তো মুসলিম সংখ্যাঘরিষ্ঠ। ইসলামে তো দূর্নীতি নিষিদ্ধ। তাহলে আমরা দূর্নীতি কেন করি?
প্র
Candidate
স্যার, আমরা মুসলমান যেমন সত্য, তেমনি এটাও সত্য যে ইসলামের মৌলিক নির্দেশনাসমূহ মানতে গিয়ে ব্যাক্তিগত স্বার্থকেই প্রাধান্য দেই। অনেকটা বলা যায়, আমাদের মুখে ধর্ম যতটা প্রাধান্য পায়, অন্তরে তার বিন্দু পরিমান লালন করি না। ফলে ধর্মীয় মূল্যবোধ আমাদের মাঝে পরিপূর্ণভাবে বিকশিত হয়নি। তাই, মুসলিম হয়েও দূর্নীতি করতে ছাড় দেই না। Ex1: আপনিও কি প্রশাসন ক্যাডারে এসে দূর্নীতি করবেন নাকি?(মুচকি হাসলেন)
প্র
Candidate
স্যার, ইতোমধ্যে আমি উপজেলা প্রশাসনের একটি দপ্তরের প্রধান হিসেবে কর্মরত আছি। সেখানে আমি সর্বোচ্চ নিষ্ঠার সাথেই দায়িত্ব পালন করে চলছি। এমনকি, আমি আমার পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক পরিমণ্ডল ও বন্ধুদের থেকে নৈতিকতার শিক্ষা লাভ করেছি। আমি বিশ্বাস করি, পেশাগত জীবনে তা অক্ষুন্ন রাখবো। ex1: গুড, এসব দূর্নীতি করবেন না।এগুলো ভালো জিনিস না।
প্র
Candidate
ইনশাআল্লাহ স্যার। Ex2: বাংলাদেশের এমন একটি দূর্যোগের নাম বলেন যা পূর্ব থেকে অনুমান করা যায় না।
প্র
Candidate
ভূমিকম্প Ex2: বাংলাদেশকে যদি ভূমিকম্প প্রবণতার ওপর ভিত্তি করে ভৌগোলিকভাবে বিভক্ত করতে বলা হয়, পারবেন?
প্র
Candidate
জ্বি স্যার। Ex2: আচ্ছা, ম্যাপের কাছে যান। ম্যাপে দেখান। ((আমি ম্যাপের কাছে গিয়ে অতি ঝুকিপূর্ণ, মধ্যম ঝুকিপূর্ণ ও কম ঝুকিপূর্ণ অঞ্চলে ভাগ করে দেখালাম।)) Ex2: ঠিক আছে। চেয়ারে বসেন। ((আবার চেয়ারে গিয়ে বসলাম। )) Ex2: সম্প্রতি তো দেশে কয়েকবার ভূমিকম্প হলো। ঢাকা তো অত্যন্ত ঝুঁকিতে আছে। এই ঝুঁকি থেকে বাঁচতে কী পদক্ষেপ নিবেন?
প্র
Candidate
স্যার, ঢাকা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহরগুলোর একটি। এমনকি অপরিকল্পিত নগরায়ণের উৎকৃষ্ট দৃষ্টান্ত। ভূমিকম্প হতে বাঁচতে প্রথমত, ঝুকিপূর্ণ ভবনসমূহ ভেঙে ফেলতে হবে। দ্বিতীয়ত, প্রোপার বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করতে হবে। তৃতীয়ত, ঢাকাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। চতুর্থত, দূর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা ও অবকাঠামো নির্মাণ করতে হবে। Ex2: GDP কিভাবে মাপা হয়?
প্র
Candidate
স্যার, GDP=C+I+G+X-M. Ex2: এগুলোর মানে কী?
প্র
Candidate
স্যার, C- Consumption, I- Investment, G-Government Expenditure, X- Export, M- Import. Ex2: Good. What is the difference between GDP and GNP?
প্র
Candidate
Answered. Ex2: Tax-GDP ratio কত বর্তমানে?
প্র
Candidate
স্যার, NBR হতে প্রাপ্ত তথ্যে অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের Tax-GDP ratio ছিলো ৬.৬%। Ex2: এটা কত থাকা উচিত?
প্র
Candidate
IMF সহ বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান কোন দেশের এই রেশিও ন্যূনতম ১৫% রাখতে বলে। সেই হিসেবে কমপক্ষে ১৫% থাকা উচিত। Ex2: এটা বেশি থাকা ভালো নাকি কম থাকা ভালো?
প্র
Candidate
স্যার, বেশি থাকা ভালো। Ex2: কেন?
প্র
Candidate
এই রেশিও যত বেশি হবে, দেশের অর্থনৈতিক স্বয়ংবরতা তত বেশি হবে। অর্থাৎ, দেশের সকল খরচ মেটানো ও বাজেট বাস্তবায়নের প্রয়োজনীয় অর্থ টেক্স থেকেই আসবে। ফলে বৈদেশিক ও অভ্যন্তরীণ উৎস হতে সরকারকে খুব বেশি ঋণ করতে হয় না। Ex2: আচ্ছা, অনেকেই বলেন বাংলাদেশ-ভারত সম্পর্ক খারাপ হওয়ার জন্য নাকি ধর্ম দায়ী। আপনিও কি তাই বিশ্বাস করেন?
প্র
Candidate
না স্যার। Ex2: কেন বিশ্বাস করেন না?
প্র
Candidate
স্যার যদি ধর্ম মূল কারণ হতো, তবে বাংলাদেশ, পাকিস্তানের পাশাপাশি ইরান বা আফগানিস্তানের সাথেও সম্পর্ক খারাপ হতো। আবার নেপাল হিন্দু সংখ্যাগরিষ্ঠ হবার পরেও সম্পর্ক খারাপ হতো না। মূলত, সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনকে ভারত তাদের সম্মানের আঘাত হিসেবে দেখছে।বহুদিন ধরে বাংলাদেশে চলা ভারতের নিয়ন্ত্রণের সমাপ্তি ঘটে গেছে। তদুপরি, ভারত তাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে পাশে না পাওয়ার শঙ্কাতে আছে। তাছাড়া, দুইদেশের তথাকথিত মিডিয়ায় অপতথ্যের ছড়াছড়ি, যা আগুনে ঘি ঢালছে। Ex2: ইরান, আফগানিস্তানের সাথে সম্পর্ক ভালো কেন?
প্র
Candidate
প্রথমত, এই দুই দেশেই ভারতের বিশাল বিনিয়োগ আছে। ইরানে বন্দর ব্যবস্থাপনায় ভারতের বিলিয়ন ডলার বিনিয়োগ রয়েছে। দ্বিতীয়ত, চীন ও পাকিস্তানকে মোকাবিলা করতে আফগানিস্তানকে পাশে দরকার। অপরদিকে, এই দুইদেশই ভারতের জন্য মধ্য এশিয়ার সাথে যোগাযোগকে সহজ করেছে। তাছাড়া, ভূরাজনৈতিক স্বার্থ তো আছেই।
প্র
Chairman
চেয়ার থেকে উঠে সামনে আসেন। ((আমি উঠে সামনে গেলাম।)) চে: আপনি তো মার্কেটিং থেকে পড়ছেন। আপনার বিষয় থেকে যেকোন টপিক নিয়ে আপনি ইংলিশে লেকচার দেন। মনে করেন আমরা তিনজনই আপনার ছাত্র। ((আমি এর আগে বেশ কয়েকবার টিচিং প্রফেশনের ভাইভা দিতে গিয়ে ডেমো ক্লাস নিয়েছি। তাই এটা আমি ভালোই করতেছিলাম। হঠাৎ চেয়ারম্যান স্যার আমাকে থামতে বললেন।)) চে: আপনার BBA, MBA তে CGPA কত? (আমি উত্তর করলাম।) চে: (মুচকি হেসে) এইজন্যই তো এত পটপট করে সব বলতেছেন। এর আগে কোনো বিসিএস দিয়েছেন?
প্র
Candidate
স্যার, আমি ৪৪তম এবং ৪৫ বিসিএসে প্রিলিমিনারিতে অনুত্তীর্ণ হই। এছাড়া ৪৭তম রিটেন দিয়েছি ও ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। চে: এই যে আবার একজন রিপিট ক্যাডার। By the way Abir, we have done with you. You may go now. Best of luck. আমি সালাম দিয়ে বের হয়ে এলাম।