BCS ২০২৫ ফলাফল: ৪৬ (সুপারিশপ্রাপ্ত) দারুণ একটা ভাইভা অভিজ্ঞতা

৪৫তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা 34

প্রার্থী: বেনামী
বিষয়: সাধারণ/অন্যান্য
বোর্ড: বিজ্ঞ সদস্য অধ্যাপক এ. এস. এম. গোলাম হাফিজ স্যার

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Chairman
সময়কাল: প্রায় ৩৫ মিনিট (স্যার সাধারণত ২০ মিনিটের মতো সময় দিতেন) সালাম দিয়ে ভেতরে প্রবেশ করার পর চেয়ারম্যান স্যার বসতে বলেন। স্যার: “আপনি সাদিয়া খান, বর্তমানে Assistant…” (এখানে একটু থামেন)
প্র Candidate
“স্যার, Assistant Surgeon হিসেবে আছি।” স্যার: “এখন কী হতে চান?”
প্র Candidate
“Assistant Commissioner, স্যার।” স্যার: “আপনি ময়মনসিংহের?”
প্র Candidate
“জি না স্যার, আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পাশ করেছি।” এরপর স্যার যেহেতু BAU-এর অধ্যাপক ছিলেন, তাই ময়মনসিংহ নিয়ে অনেক প্রশ্ন করেন—কোথায় কী আছে, মেডিকেলের বিখ্যাত ডাক্তার, কে কোন বিষয়ে বিশেষজ্ঞ, সূর্যকান্ত হাসপাতাল কোথায়, নিউক্লিয়ার মেডিসিন কোথায়—এ ধরনের বেশ কিছু ব্যক্তিকেন্দ্রিক প্রশ্ন। স্যার: “আপনি ডাক্তার থেকে অ্যাডমিনে যেতে চান, আপনাকে কী প্রশ্ন করব বলুন? কী কী পড়ে এসেছেন?”
প্র Candidate
“স্যার, অ্যাডমিন ক্যাডারের পদসোপান, UNO, DC—তাদের কাজ।” স্যার: “এগুলো তো সবাই পারে, আমি আপনাকে কঠিন প্রশ্ন করব।” আমি হাসিমুখে চুপ ছিলাম। স্যার: “আপনার মন্ত্রণালয়ের নাম বলুন।”
প্র Candidate
“স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্যার।” স্যার: “পরিচালক কে?”
প্র Candidate
“প্রফেসর ডা. মোহাম্মদ আবু জাফর।” স্যার: “তিনি কোন মেডিকেল থেকে পড়েছেন এবং কোন বিষয়ে বিশেষজ্ঞ?” এখানে আমি ভুল মেডিকেলের নাম বলি, স্যার সংশোধন করেন। এরপর স্যার মন্ত্রণালয়ের অধীনে বিভাগ কয়টি, তাদের নাম ও পরিচালকদের নাম জানতে চান। আমি যথাসাধ্য উত্তর দিই, এতে স্যার বেশ সন্তুষ্ট হন। স্যার: “আজকের পত্রিকায় এসেছে—স্বাস্থ্যখাতের বাজেট কত, এবং কত কমানো হয়েছে?” আমি সেদিন সকালে পড়ে আসায় উত্তর দিতে পেরেছিলাম। স্যার নিজে পত্রিকা মিলিয়ে দেখেন—এখানেও তিনি সন্তুষ্ট হন। স্যার: “স্বাস্থ্য থেকে অ্যাডমিনে আসতে চান কেন?”
প্র Candidate
“স্যার, আমার মনে হয়েছে স্বাস্থ্যখাতে অনেক সমস্যা আছে, যেগুলো শুধুমাত্র চিকিৎসা সংশ্লিষ্ট নয়; প্রশাসনিক দিক থেকেও অনেক বিষয় আছে। সেগুলো নিয়ে কাজ করতে পারলে খাতটি আরও এগিয়ে যাবে।” স্যার: “একজন রোগী সর্দি নিয়ে এলে কি সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিক দেবেন?”
প্র Candidate
“না স্যার। আগে বুঝবো ভাইরাল কিনা। ভাইরাল হলে ৫–৭ দিনে সেরে যাবে। আর যদি ব্যাকটেরিয়াল মনে হয় বা ৩–৫ দিনেও না কমে, তখন অ্যান্টিবায়োটিক শুরু করবো।” এই উত্তরে স্যার সন্তুষ্ট হন। স্যার বারবার বলেন—“আপনি হেলথ ক্যাডারে ভালো করবেন।” আমি প্রতিবারই বিনয়ের সাথে বলেছি—“স্যার, আমার মনে হয় আমি অ্যাডমিনেও ভালো করবো।” স্যার: “দেশে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারের সমস্যা—অ্যাডমিন হিসেবে কীভাবে নিয়ন্ত্রণ করবেন?”
প্র Candidate
“স্যার, প্রেসক্রিপশন ছাড়া যেন অ্যান্টিবায়োটিক বিক্রি না হয়—এটা নিশ্চিত করবো, প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করবো।” External 1 স্যার: “ডাক্তাররা এখন কেন অ্যাডমিনে আসতে চান? উপজেলা পর্যায়ে তাদের কী সমস্যা?”
প্র Candidate
“স্যার, অবকাঠামো ও লজিস্টিক সাপোর্টের অভাব, নিরাপত্তাহীনতা, সময়মতো পদোন্নতি না হওয়া—এগুলো বড় কারণ।” স্যার: “অ্যাডমিন ক্যাডারে গিয়ে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যখাতে কীভাবে ভূমিকা রাখবেন?”
প্র Candidate
“স্যার, পুরো সিস্টেমকে ধীরে ধীরে অনলাইনভিত্তিক করতে চাই। প্রতিটি রোগীর জন্য একটি ইউনিক আইডি থাকবে, তার সব তথ্য সংরক্ষিত থাকবে। এতে সেবা আরও সংগঠিত ও কার্যকর হবে।” স্যার: “ভবিষ্যতে AI কি ডাক্তারদের স্থান নেবে?”
প্র Candidate
“স্যার, প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, তবে আমার মনে হয় এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি।” --- External 2 স্যার: “অ্যাডমিন ক্যাডারের কোন পদটি আপনাকে আকর্ষণ করে?”
প্র Candidate
(কিছুটা ভেবে) “Assistant Commissioner, স্যার।” তিনি বলেন, “ঠিক আছে, best of luck।” শেষে চেয়ারম্যান স্যার বিদায়ের অনুমতি দেন এবং আবারও বলেন—“আপনি হেলথ ক্যাডারে ভালো করবেন।” আমি হাসিমুখে বলি—“স্যার, আমার মনে হয় আমি অ্যাডমিনেও ভালো করবো।”এরপর সালাম দিয়ে বের হয়ে আসি। কিছু পরামর্শ আমার মনে হয়েছে, আমরা অনেক সময় ম্যানার ও এটিকেটে একটু উদাসীন থাকি, যা বোর্ডের স্যাররা খুব লক্ষ্য করেন। যেমন—
প্র Candidate
জোরে দরজা খোলা বা বন্ধ করা
প্র Candidate
দরজা ঠিকভাবে ক্লোজ না করে বসে পড়া
প্র Candidate
সঠিকভাবে না বসা
প্র Candidate
কথা বলার সময় অহংকার বা অতিরিক্ত জ্ঞান প্রদর্শন এসব বিষয় এড়িয়ে চললে ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা বাড়ে। ডা. সাদিয়া খান ৪৬তম বিসিএস (অ্যাডমিন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, মেধাতালিকায় প্রথম ১০ জনের মধ্যে) ৪৫তম বিসিএস (হেলথ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, মেধাতালিকায় প্রথম ২০ জনের মধ্যে)