BCS ২০২৫ ফলাফল: N/A

৪৪তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা - প্রকাশে অনিচ্ছুক

প্রার্থী: প্রকাশে অনিচ্ছুক
বিষয়: N/A
জেলা: N/A
বোর্ড: বিজ্ঞ সদস্য জহিরুল ইসলাম ভূঁইয়া

ক্যাডার পছন্দের তালিকা

1. প্রশাসন 2. পুলিশ 3. অডিট 4. ট্যাক্স

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Chairman
আপনার বর্তমান জব কত তম গ্রেড?
প্র Chairman
প্রশাসনে আসতে চাওয়ার পিছনে কারণ কি?
প্র Candidate
প্রশাসনে আসার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে: ১. দেশ সেবার আগ্রহ, ২. স্থির ও সুপ্রতিষ্ঠিত ক্যারিয়ার, ৩. ক্ষমতা ও প্রভাব, ৪. সামাজিক মর্যাদা, ৫. বিকল্প সমস্যা সমাধান, ৬. ব্যক্তিগত উন্নয়ন।
প্র Chairman
আপনার জব নিয়ে বিনিয়োগ সম্মেলনে কোনো আলোচনা হয়েছে কি?
প্র Chairman
আপনার বর্তমান জবের সম্ভাবনা কি?
প্র Chairman
এলডিসি উত্তরণ কিভাবে হয়?
প্র Candidate
এলডিসি উত্তরণের প্রধান তিনটি মানদণ্ড রয়েছে: ১. মাথাপিছু আয় (GNI per capita) $১,২৩০ এর বেশি (উত্তরণের পর $২,৪৬০), ২. মানব সম্পদ সূচক (HAI) স্কোর ৬৬ বা তার বেশি, ৩. অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক (EVI) স্কোর ৩২ বা তার নিচে থাকতে হয়।
প্র Chairman
গণতন্ত্র সূচক, মানবসম্পদ সূচক ও পরিবেশ সূচক একটা নির্দিষ্ট বিষয়কে অগ্রাধিকার দেয় সেটা কি?
প্র Candidate
পারিনি।
প্র Board Member 1
আচ্ছা এই সূচকগুলো দেয় কোন প্রতিষ্ঠান? আচ্ছা দেশের তো বললেন আন্তর্জাতিক কয়েকটি সংস্থার নাম বলুন?
প্র Candidate
CDP-এর সুপারিশ ECOSOC এবং জাতিসংঘের সাধারণ পরিষদে অনুমোদনের জন্য পেশ করা হয়। উত্তরণের সিদ্ধান্ত চূড়ান্তভাবে গৃহীত হলে দেশটিকে ৫ বছরের প্রস্তুতিকালীন সময় (Graduation Period) দেওয়া হয়।
প্র Board Member 1
চুক্তি কে করে?
প্র Candidate
উলোটপালোট করে ফেললাম।
প্র Board Member 1
প্রধানমন্ত্রীর ভূমিকা কি এই চুক্তি বিষয়ে?
প্র Candidate
সন্তোষজনক উত্তর হয়নি হয়তো।
প্র Board Member 1
আদানির সাথে প্রধানমন্ত্রীর চুক্তি কি বৈধ?
প্র Board Member 1
রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে যে ক্ষমতা প্রয়োগ করেন তা সংবিধানের কত অনুচ্ছেদে আছে?
প্র Candidate
বাংলাদেশের সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদে উল্লেখিত হয়েছে।
প্র Board Member 2
চামড়ার দাম কম কেনো?
প্র Board Member 2
উপজেলাতে ৩টি ভূমি অফিসের নাম বলুন?
প্র Candidate
উপজেলা পর্যায়ে ৩টি ভূমি অফিস হলো: ১. উপজেলা ভূমি অফিস (Upazila Land Office), ২. উপজেলা সেটেলমেন্ট অফিস (Upazila Settlement Office), ৩. উপজেলা তহসিল অফিস (Upazila Tahshil Office)।
প্র Board Member 2
ইউএনও এর কাজ কি?