BCS
২০২৫
ফলাফল: N/A
BCS Viva Experience - Aminul Islam Sir's Board
প্রার্থী: বেনামী
বিষয়: N/A
জেলা: N/A
বোর্ড: আমিনুল ইসলাম স্যার
ক্যাডার পছন্দের তালিকা
1. Administration Cadre
বোর্ডের প্রশ্ন ও উত্তর
প্র
Chairman
এডমিন ক্যাডারদের ক্ষমতা কী colonial পর্যায়ে গেছে কিনা?
প্র
External Examiner
বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকাদের কী বলে সম্মোধন করতেন? (নারী এক্সটার্নালকে স্যার ডাকায় এই প্রশ্ন করা হয়)
প্র
Chairman
প্রান্তিক জনগণের সাথে সম্পর্কের উন্নয়ন করবেন কীভাবে?
প্র
Board Member 1
সম্পদ কম তাও কীভাবে যথাযথ সেবা দিবেন?
প্র
Chairman
আপনি যে সৎ থাকবেন তার প্রমাণ কী?
প্র
Board Member 2
শিশু আইন কেন সমাজসেবা অধিদপ্তরে?
প্র
Chairman
বাল্যবিবাহ হলে কী কী সমস্যা হতে পারে?
প্র
Candidate
বাল্যবিবাহের কারণে নারীর প্রতি সহিংসতা, মাতৃমৃত্যুর ঝুঁকি, অপরিণত গর্ভধারণ, প্রসবকালীন শিশুর মৃত্যুঝুঁকি, প্রজনন স্বাস্থ্য সমস্যা, নারীশিক্ষার হার হ্রাস, স্কুল থেকে ঝরে পড়ার হার বৃদ্ধি, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষমতা ও সুযোগ কমে যাওয়াসহ নানা রকম নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে।
প্র
Chairman
তদন্ত কমিশনের প্রতিবেদন সম্পর্কে কী জানেন?
প্র
Candidate
গত ১৪ ডিসেম্বর গুমসংক্রান্ত তদন্ত কমিশন ‘আনফোল্ডিং দ্য ট্রুথ’ (সত্য উন্মোচন) শীর্ষক যে অন্তর্বর্তী প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছিল, তার অপ্রকাশিত অংশ সম্প্রতি প্রকাশ করা হয়েছে। এছাড়া প্রধান উপদেষ্টা শিগগিরই ‘আয়নাঘর’ পরিদর্শনের কথা ব্যক্ত করেছেন।