BCS ২০২৫ ফলাফল: N/A

৪৪তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা - জহিরুল ইসলাম ভূইয়া স্যার

প্রার্থী: বেনামী
বিষয়: Engineering University Subject
জেলা: N/A
বোর্ড: জহিরুল ইসলাম ভূইয়া স্যার

ক্যাডার পছন্দের তালিকা

1. N/A

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Chairman
কেমন আছো তুমি?
প্র Chairman
ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে আসছো তো, বাংলাও ছিলো, আর কি কি সাব্জেক্ট ছিলো আর্টস ফ্যাকাল্টিতে?
প্র Chairman
কি করছো তুমি এখন? কত বছর ধরে আছো?
প্র Chairman
শিক্ষকতা পেশা তোমার ভালো লাগে?
প্র Chairman
Do you want to change this profession?
প্র Chairman
শিক্ষা সেক্টরে তোমাকে উপদেষ্টা করা হলে কী কী পরিবর্তন চাও তুমি?
প্র Candidate
শিক্ষা সেক্টরে পরিবর্তনের জন্য বিভিন্ন ক্ষেত্রে উদ্যোগ নেওয়া যেতে পারে: ১. ডিজিটাল শিক্ষা: অনলাইন ক্লাস, ভার্চুয়াল ল্যাব এবং ডিজিটাল টুলস ব্যবহার করা। ২. ই-লাইব্রেরি: শিক্ষার্থীদের জন্য অনলাইন রিসোর্স সহজলভ্য করা। ৩. কোডিং ও প্রযুক্তি শিক্ষা: প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে কোডিং ও প্রযুক্তি শেখানো। ৪. শিক্ষক প্রশিক্ষণ: শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া এবং আধুনিক পদ্ধতি শেখানো। ৫. সিলেবাস হালনাগাদ: বর্তমান সময়োপযোগী এবং প্রয়োজনভিত্তিক সিলেবাস তৈরি করা। ৬. ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড: বৈশ্বিক মানদণ্ডে শিক্ষার কাঠামো তৈরি করা।
প্র Chairman
মেইনস্ট্রিমিং কী?
প্র Candidate
মেইনস্ট্রিমিং (Mainstreaming) শব্দটি সাধারণত এমন একটি প্রক্রিয়া বা ধারণা বোঝায় যেখানে কোনো বিশেষ বিষয়, ধারণা বা গোষ্ঠীকে প্রধানধারার (mainstream) অংশ হিসেবে গ্রহণ করা হয়।
প্র Chairman
নারীর ক্ষমতায়ন কীভাবে আমরা আরো বৃদ্ধি করতে পারি, তোমার কী মনে হয়?
প্র Chairman
তোমার জেলার একটি মুক্তিযুদ্ধের ঘটনা বলো?
প্র Chairman
তোমার সাব্জেক্ট চয়েজগুলো বলো?
প্র Chairman
বাসা থেকে এখান পর্যন্ত কীভাবে আসছো আমাদেরকে ইংরেজিতে বলো তো?
প্র Board Member 1
জুলাই গণঅভুত্থান এর স্পিরিট আসলে তোমার কাছে কী মনে হয়, কোর বিষয়টা কী ছিলো?
প্র Board Member 1
স্বাস্থ্য ঝুঁকি বেড়েই যাচ্ছে। এখন তো মশা-মাছি থেকে অনেক অসুখ-বিসুখ হচ্ছে; মশা থেকে কী কী রোগ হচ্ছে?
প্র Candidate
ডেঙ্গু জ্বর (Dengue Fever), ম্যালেরিয়া (Malaria), চিকুনগুনিয়া (Chikungunya)।
প্র Board Member 1
নদের চাঁদ চরিত্রটা কোথাকার চরিত্র?
প্র Candidate
ময়মনসিংহ অঞ্চল থেকে সংগৃহীত একটি পালা হলো 'মহুয়া' যার রচয়িতা দ্বিজ কানাই। এই পালার কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র হলোঃ মহুয়া, নদের চাঁদ, হুমরা বেদে, সাধু।
প্র Board Member 2
আপনে এতোক্ষণ অনেক আলোচনা করেছেন তো বলেন তো-একটা শিশুর বিকাশে মা-বাবা কার বেশি গুরুত্ব রয়েছে?
প্র Board Member 2
সাহিত্যের যুগ বিভাজনটাতে শুরুতে কী ছিলো; আমরা গদ্য না পদ্য পাই?
প্র Board Member 2
আধুনিক যুগ কীভাবে আমরা চিহ্নিত করতে পারি-গদ্য/পদ্য দিয়ে?
প্র Board Member 2
মধ্যযুগের সময়টা জানি কতো ছিলো?
প্র Board Member 2
গদ্যের যাত্রা শুরু কবে থেকে(সালটা)?
প্র Board Member 2
আধুনিক যুগ শুরু কবে থেকে?
প্র Board Member 2
স্যার উঁনি এবার আসুক।
প্র Chairman
ঠিক আছে, তুমি এবার আসতে পারো।