BCS
২০২৫
ফলাফল: N/A
BCS Viva Experience - Fisheries Major - Dr. Md. Najmul Amin Mazumder Board
প্রার্থী: বেনামী
বিষয়: ফিশারিজ (Fisheries)
জেলা: N/A
বোর্ড: ড. মোঃ নাজমুল আমীন মজুমদার
ক্যাডার পছন্দের তালিকা
1. প্রশাসন (এডমিন)
2. পুলিশ
3. অডিট
বোর্ডের প্রশ্ন ও উত্তর
প্র
Chairman
Introduce yourself.
প্র
Chairman
থিসিস টাইটেল কি?
প্র
Chairman
থিসিসের ফাইন্ডিংস গুলো কি কি?
প্র
Chairman
থিসিসের জন্য ফিল্ডে গিয়েছেন কিনা?
প্র
Chairman
কত দিন ধরে চাকরি করছেন?
প্র
Chairman
ইলন মাস্ক কে?
প্র
Candidate
SpaceX এবং টেসলা গাড়ির জনক।
প্র
Chairman
ইলন মাস্ক কোন কোন দেশের নাগরিক?
প্র
Candidate
USA (এছাড়াও দক্ষিণ আফ্রিকা ও কানাডা)।
প্র
Chairman
যুক্তরাষ্ট্রের কোন ডিপার্টমেন্টে এখন কাজ করছেন মাস্ক?
প্র
Candidate
ডোনাল্ড ট্রাম্প পুনরায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর, ইলন মাস্ককে 'ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি' (DOGE) নামক নতুন একটি বিভাগের দায়িত্ব দিয়েছেন। এই বিভাগের সহ-সভাপতি হিসেবে থাকবেন সাবেক প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামী। DOGE-এর মূল লক্ষ্য হলো সরকারি ব্যয় হ্রাস, অপ্রয়োজনীয় বিধিনিষেধ কমানো এবং ফেডারেল সংস্থাগুলোর পুনর্গঠন করা। এই বিভাগটি সরকারের বাইরে থেকে হোয়াইট হাউসকে পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করবে।
প্র
Board Member 1
ফিশারিজে আমরা কিভাবে আরো ভালো করতে পারি?
প্র
Board Member 1
ফিশারিদের বর্তমান আইন কানুন পলিসি কতটা যৌক্তিক?
প্র
Board Member 1
এখানে নতুন করে কি করা যেতে পারে?
প্র
Board Member 1
পুলিশকে জনবান্ধব করার জন্য তিনটি সুপারিশ করুন।
প্র
Candidate
পুলিশকে আরও জনবান্ধব ও কার্যকর করার জন্য তিনটি গুরুত্বপূর্ণ সুপারিশ:
1. জনসম্পৃক্ততা ও কমিউনিটি পুলিশিং: স্থানীয় জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক উন্নত করতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করা, নিয়মিত মতবিনিময় সভা এবং উন্মুক্ত হেল্পডেস্ক/অনলাইন ফিডব্যাক ব্যবস্থা চালু করা।
2. পুলিশ বাহিনীর প্রশিক্ষণ ও আচরণগত পরিবর্তন: মানবাধিকার, নৈতিকতা ও সংবেদনশীলতা বিষয়ে প্রশিক্ষণ বাধ্যতামূলক করা এবং জবাবদিহিতা বাড়ানো।
3. প্রযুক্তির ব্যবহার ও সেবা সহজীকরণ: অনলাইন জিডি, মোবাইল অ্যাপ, স্মার্ট ক্যামেরা, বডি-ক্যাম এবং ডিজিটাল ডাটাবেস ব্যবহার বাড়িয়ে স্বচ্ছতা নিশ্চিত করা।
প্র
Board Member 1
এলডিসি থেকে কবে বের হব?
প্র
Candidate
২০২৬ সালে।
প্র
Board Member 1
এলডিসি থেকে উত্তরণ এর ফলে কি কি সমস্যা হতে পারে?
প্র
Candidate
১. শুল্কমুক্ত ও কোটামুক্ত (DFQF) রপ্তানি সুবিধা হ্রাস পাবে, ফলে পোশাক খাত চাপে পড়তে পারে।
২. স্বল্প সুদে ঋণ ও অনুদান কমে গিয়ে উচ্চ সুদের বাজারভিত্তিক ঋণ নিতে হবে।
৩. বাণিজ্যে বিশেষ ছাড় (SDT) সুবিধা কমায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যালেঞ্জ বাড়বে।
৪. রপ্তানি বৈচিত্র্য না বাড়ালে অভ্যন্তরীণ অর্থনীতিতে চাপ তৈরি হবে।
৫. TRIPS চুক্তির শিথিলতা কমে যাওয়ায় ওষুধ খাতের উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে।
প্র
Board Member 1
সমস্যাগুলো কাটিয়ে উঠতে কি কি করবেন?
প্র
Candidate
১. রপ্তানি বাজার বৈচিত্র্যকরণ (আইটি, কৃষিপণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং)।
২. বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও সহায়তা।
৩. অবকাঠামো উন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গঠন।
৪. দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (FTA, PTA) স্বাক্ষর করা।
প্র
Board Member 1
ডেমোগ্রাফিক ডিভিডেন্ট কি?
প্র
Board Member 1
কিভাবে এটার সদ্ব্যবহার করা যায়?
প্র
Board Member 2
সাহিত্য পড়েন কিনা?
প্র
Board Member 2
সাহিত্য পড়লে কি কি লাভ হয়?
প্র
Board Member 2
জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কর্ম বলুন?
প্র
Board Member 2
বনলতা সেন কবিতাটি আবৃত্তি করে শুনান।
প্র
Candidate
হাজার বছর ধরি আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল-সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে—
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দুদণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন।
চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য;
অতিদূর সমুদ্রের পর হাসির ঝলকানিতে
সেই যে দেখেছি মধুর চাঁদ—
বলেছে সে, ‘এতদিন কোথায় ছিলেন?’
পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।
সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো
সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;
পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপির মতো
তখন ইতিহাসে শুধুই থাকে অন্ধকার—
আর মুখোমুখি বসিবার বনলতা সেন।
প্র
Board Member 2
আল মাহমুদের সাহিত্য পড়েন কিনা?
প্র
Board Member 2
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পড়েন কিনা? কি কি পড়েছেন?
প্র
Board Member 2
[একটি সাহিত্যের উদ্ধৃতি উল্লেখ করে] এটা কার লেখা? কোথায় আছে?
প্র
Board Member 2
ম্যাকিয়াভেলি কে?
প্র
Candidate
নিকোলো ম্যাকিয়াভেলি (Niccolò Machiavelli) ছিলেন একজন ইতালীয় দার্শনিক, কূটনীতিক, ইতিহাসবিদ ও লেখক, যিনি রাজনৈতিক দর্শনের জন্য বিখ্যাত। তাঁর বিখ্যাত গ্রন্থ "দ্য প্রিন্স" (১৫১৩)।
প্র
Board Member 2
উনার বিখ্যাত পলিটিকাল থিওরিটি বলুন।
প্র
Candidate
ম্যাকিয়াভেলির দর্শন বাস্তবতাবাদী ক্ষমতার ব্যবহারের ওপর ভিত্তি করে গঠিত। তাঁর মতে, রাজনীতিতে নৈতিকতার চেয়ে উদ্দেশ্য অর্জন মুখ্য ("Ends Justify the Means")। শাসকদের উচিত রাষ্ট্রের স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রয়োজনে সিংহ ও শিয়ালের কৌশলের সংমিশ্রণ ঘটানো।
প্র
Board Member 2
উইলিয়াম সমারসেট মম কোন দেশের নাগরিক?
প্র
Candidate
UK (যুক্তরাজ্য)।
প্র
Board Member 2
সারদা, ভাটিয়ারী কোথায় অবস্থিত? কি হয় সেখানে?
প্র
Candidate
সারদা রাজশাহীতে অবস্থিত, যেখানে বাংলাদেশ পুলিশ একাডেমি রয়েছে। ভাটিয়ারী চট্টগ্রামে অবস্থিত, যেখানে বাংলাদেশ মিলিটারি একাডেমি (BMA) রয়েছে।
প্র
Board Member 2
সংবিধানের কোথায় মৌলিক চাহিদার কথা বলা হয়েছে? কি কি মৌলিক চাহিদার কথা বলা হয়েছে?
প্র
Board Member 2
মৌলিক অধিকারগুলো কোন কোন অনুচ্ছেদে আছে?
প্র
Board Member 2
২৬, ২৭, ৩৯ নং অনুচ্ছেদ সম্পর্কে বলুন।
প্র
Chairman
সুদান সম্পর্কে বলুন।
প্র
Candidate
সুদানে এপ্রিল ২০২৩ থেকে সামরিক বাহিনী (SAF) এবং আধাসামরিক বাহিনী (RSF)-এর মধ্যে যুদ্ধ চলছে, যা ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে। এতে লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং যৌন সহিংসতা ও খাদ্য সংকট চরম রূপ নিয়েছে।
প্র
Chairman
বাংলাদেশের কি কি আন্তর্জাতিক সংগঠনের সদর দপ্তর আছে?
প্র
Chairman
CIRDAP এর ইলাবোরেশন কি?
প্র
Candidate
Centre on Integrated Rural Development for Asia and the Pacific (CIRDAP)। এটি একটি আঞ্চলিক সংস্থা যার সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
প্র
Chairman
CIRDAP এর সদস্য কত ও বর্তমান চেয়ারম্যান কে?
প্র
Chairman
G-77 কি?
প্র
Chairman
G-77 এর সদস্য কত এবং বর্তমানে চেয়ার কোন দেশের?