BCS
২০২৫
ফলাফল: N/A
সুজায়েত উল্লা স্যারের বোর্ডের ভাইভা অভিজ্ঞতা
প্রার্থী: বেনামী
বিষয়: Physics (পদার্থবিজ্ঞান)
জেলা: N/A
বোর্ড: সুজায়েত উল্লা স্যার
ক্যাডার পছন্দের তালিকা
1. প্রশাসন
বোর্ডের প্রশ্ন ও উত্তর
প্র
Chairman
আপনার নাম, ভার্সিটির নাম ও সাবজেক্ট দেখতে পাচ্ছি। পদার্থবিজ্ঞান বেশ কঠিন সাবজেক্ট, মাস্টার্সও করে ফেলছেন! দেখি...
প্র
Board Member 1
১. আন্তর্জাতিক নারী দিবস কত তারিখ? ২. এবারের নারী দিবসের স্লোগান কী?
প্র
Candidate
আন্তর্জাতিক নারী দিবস ৮ই মার্চ। আন্তর্জাতিক নারী দিবস ২০২৫-এর প্রতিপাদ্য হলো: 'অধিকার, সমতা, ক্ষমতায়ন—নারী ও কন্যার উন্নয়ন'। এই প্রতিপাদ্যটি নারীদের অধিকার, লিঙ্গসমতা এবং ক্ষমতায়নের গুরুত্বকে তুলে ধরে, যা নারীদের সার্বিক উন্নয়নে সহায়তা করবে।
প্র
Board Member 1
নারী দিবস কেন উদযাপন করা হয়?
প্র
Candidate
আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর ৮ মার্চ উদযাপন করা হয়। এটি নারীদের অধিকার, লিঙ্গসমতা, ক্ষমতায়ন এবং সমাজে তাদের অবদানের স্বীকৃতি প্রদানের জন্য পালন করা হয়। উদযাপনের প্রধান কারণগুলো হলো: ১. নারীদের অধিকার প্রতিষ্ঠা, ২. লিঙ্গ সমতা প্রতিষ্ঠা, ৩. নারীর ক্ষমতায়ন, ৪. নারী নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি, এবং ৫. নারীদের অর্জনকে স্বীকৃতি দেওয়া। ১৯০৮ সালে যুক্তরাষ্ট্রে নারী শ্রমিকদের আন্দোলনের মাধ্যমে এর সূচনা এবং ১৯১০ সালে ক্লারা জেটকিন প্রথম প্রস্তাব দেন। ১৯৭৫ সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে এটিকে স্বীকৃতি দেয়।
প্র
Board Member 1
নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করার সুযোগ হলে নারীর ক্ষমতায়নে কী করবেন?
প্র
Candidate
নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করার সুযোগ পেলে নারীদের সার্বিক বিকাশ, সুরক্ষা এবং শিক্ষা ও অর্থনৈতিক স্বাধীনতায় অগ্রাধিকার দেব।
প্র
Board Member 1
বাংলাদেশের প্রেক্ষাপটে নারীর ক্ষমতায়ন হয়েছে কি, আপনি বিশ্বাস করেন?
প্র
Candidate
অনেকটাই হয়েছে স্যার।
প্র
Board Member 1
নারীর প্রতি চলমান সহিংসতা আপনি কীভাবে নির্মূল করবেন?
প্র
Candidate
আইনের কঠোর প্রয়োগ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারীদের আত্মরক্ষামূলক ও আইনি সহায়তা নিশ্চিত করার মাধ্যমে।
প্র
Board Member 1
একজন ডিপ্লোম্যাট হিসেবে বহির্বিশ্বে বাংলাদেশকে কীভাবে তুলে ধরবেন, স্পেসিফিক কোন দিকগুলো হাইলাইট করবেন?
প্র
Candidate
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, তৈরি পোশাক শিল্প, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীলতায় সাফল্য, শান্তিরক্ষা মিশনে অবদান এবং তরুণ মানবসম্পদ বহির্বিশ্বে তুলে ধরব।
প্র
Board Member 2
পদার্থবিজ্ঞান থেকে অনার্স, মাস্টার্স, রেজাল্টও বেশ ভালো। আপনার প্রথম পছন্দ কোন ক্যাডার? প্রশাসন কেন প্রথম পছন্দ এবং পদার্থবিজ্ঞানের জ্ঞান প্রশাসনে কীভাবে কাজে লাগাবেন?
প্র
Candidate
আমার প্রথম পছন্দ প্রশাসন ক্যাডার। পদার্থবিজ্ঞানের সমস্যা সমাধানের এনালিটিক্যাল অ্যাপ্রোচ, লজিক্যাল থিংকিং এবং ডেটা বিশ্লেষণ করার দক্ষতা প্রশাসনে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কাজে দেবে।
প্র
Board Member 2
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ/ক্যামেরা সম্পর্কে বলুন।
প্র
Candidate
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ হলো মহাকাশে প্রেরিত সবচেয়ে শক্তিশালী ইনফ্রারেড টেলিস্কোপ, যা মহাবিশ্বের আদিমতম গ্যালাক্সি ও নক্ষত্রের উৎস অনুসন্ধানে কাজ করছে।
প্র
Board Member 2
পদার্থবিজ্ঞানে আইনস্টাইনের অবদানগুলো কী কী?
প্র
Candidate
আইনস্টাইনের প্রধান অবদান হলো আপেক্ষিকতার বিশেষ ও সাধারণ তত্ত্ব, আলোক-তড়িৎ ক্রিয়া (Photoelectric effect), এবং ভর-শক্তি সমতুল্যতা সূত্র (E=mc²)।
প্র
Board Member 2
সার্ন (CERN)-এর সাম্প্রতিক গবেষণা কী?
প্র
Candidate
সার্ন (CERN) কণা পদার্থবিজ্ঞান নিয়ে কাজ করে, যার মধ্যে লার্জ হ্যাড্রন কোলাইডারের মাধ্যমে হিগস বোসন কণার বিস্তারিত বৈশিষ্ট্য ও ডার্ক ম্যাটার সম্পর্কিত গবেষণা অন্যতম।
প্র
Board Member 2
স্থানীয় সরকার ও প্রশাসনের সর্বনিম্ন ইউনিট কী?
প্র
Candidate
স্থানীয় সরকারের সর্বনিম্ন ইউনিট হচ্ছে ইউনিয়ন পরিষদ।
প্র
Chairman
আপনি বর্তমানে কোন স্কুলে আছেন? স্কুলে মোট শিক্ষার্থী কত এবং উপস্থিতির হার কত?
প্র
Candidate
আমার বর্তমান স্কুলের নাম, মোট শিক্ষার্থী সংখ্যা এবং উপস্থিতির গড় হার জানালাম।
প্র
Chairman
আপনি ওই উপজেলার ইউএনও হলে শিক্ষার্থীদের উপস্থিতির হার বাড়ানোর জন্য কী কী পদক্ষেপ নেবেন?
প্র
Candidate
অভিভাবক সমাবেশ জোরদার করা, মিড-ডে মিল ও উপবৃত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা, বাল্যবিয়ে রোধ এবং আকর্ষণীয় শিক্ষাদান পদ্ধতি নিশ্চিত করার পদক্ষেপ নেব।
প্র
Chairman
আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব এবং কাল দীর্ঘায়ন (Time dilation) বলতে কী বোঝায়?
প্র
Candidate
আপেক্ষিকতা তত্ত্ব স্থান ও সময়ের পরিবর্তনশীলতা নির্দেশ করে। কাল দীর্ঘায়ন হলো এমন একটি ঘটনা যেখানে পর্যবেক্ষকের সাপেক্ষে দ্রুত গতিশীল বস্তু বা তীব্র মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে সময় ধীরে চলে।
প্র
Chairman
কাগজপত্র নিন, আপনি এখন আসতে পারেন। বাচ্চাকে সময় দিন এখন, বাচ্চার জন্যই আপনার ভাইভা আগে নিলাম। আপনার জন্য শুভকামনা।