BCS ২০২৪ ফলাফল: ফলাফল পাওয়া যায়নি

৪৪তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা 29

প্রার্থী: বেনামী
বিষয়: ১. আপনি কোন ে পড়াশোনা করেছেন যেন বললেন?
বোর্ড: অধ্যাপক ডা: আমিনুল ইসলাম স্যার।

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Chairman
৪৪ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা সাব্জেক্ট: ইংলিশ প্রথম চয়েস : বিসিএস পুলিশ। অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করে সালাম দেওয়ার পর চেয়ারম্যান স্যার নাম ধরে বললেন পড়াশোনা কোথায় করেছেন? আমি উত্তর শুরু করতেই চেয়ারম্যান + এক্সটার্নাল ২য় আমাকে একসাথেই বসতে বললেন।
প্র Chairman
১. পড়াশোনা কোথায়? ২. কোন সাব্জেক্ট? ৩. টি বাঁধ কী? ( পড়াশোনার জন্য দীর্ঘদিন রাজশাহীতে ছিলাম এটা জানার পর মূলত রাজশাহীর এই জায়গা নিয়ে প্রশ্ন) ৪.বাঁধ টি কেন দেওয়া হয়েছিল? ৫.টি বাঁধ কেন টি আকৃতির? ৬.টি বাঁধের পাশে কী কী স্হাপনা আছে? ৭. প্রথম চয়েজ কী? ৮. আপনি যখন আবেদন করেন তখন তো পুলিশের খুবই ইমেজ সংকট, নেতিবাচক ছিল, তবু কেন পুলিশ চয়েজ দিলেন? ( এই খানে তিন জন মিলে আমাকে অনেক সম্পূরক প্রশ্ন করছে, অবশেষে সবাইকে মোটামুটি সন্তুষ্ট মনে হয়েছে) ১ম এক্সটার্নাল : ১. প্রথম চয়েস কী? ২. FIR কী? ৩. GD কী? ৪. GD'র পরে পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে? ৪. পুলিশ কখন মেজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগ করতে পারে? ৫. পুলিশের প্রশিক্ষণ হয় কোথায়? ৬. এ এস পি দের কত দিনের প্রশিক্ষণ হয়? ৭. আপনি কি মনে করেন শেখ হাসিনা বিগত সময়ে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ফেসিজমের প্রতীক হয়ে উঠেছিলেন? ৮. বিগত ১৫ বছরের পুলিশের কর্মকাণ্ডের মূল্যায়ন করুন। ২য় এক্সটার্নাল : ২. জুলিয়াস সিজার তো পড়েছেন? ৩. জুলিয়াস সিজার কোন ধরনের লেখা? ৪. জুলিয়াস সিজারের একটা বিখ্যাত উক্তি বলেন। ৫. হ্যামলেট কোন ধরনের লেখা? ৬. হ্যামলেট তার নায়িকার পিতাকে হত্যার পর তাকে একটি কথা বলেছিলেন, কী সেটা?( প্রথমে ভুল করেছিলাম,সাথে সাথে আবার ঠিক করে বলেছিলাম) *** একটা প্রশ্ন করেছিলো প্রশ্ন টা বুঝতে পারি নি। তাই উত্তর করতে পারি নি। কাগজপত্র নেওয়ার সময় ২য় এক্সটার্নাল জিজ্ঞাসা করলেন এখন কোথায় কী করছি। * ২য় শ্রেণির জব এটা? ( ১ম শ্রেণি) * ক্যাডার নাকি নন- ক্যাডর?( নন-ক্যাডার) এই মূহুর্তে চেয়ারম্যান স্যার ওয়াশরুম থেকে এসে যখন শুনলেন জব করি তখন জিজ্ঞাসা করে বললেন,কোথায় আছেন? কোথায় আছেন? ১ম এক্সটার্নাল : *এটা কি পিএসসি'র নিয়োগ? পোস্টিং কোথায়? * বাসা কোথায়? কোন উপজেলা? কোন গ্রাম? কোন ইউনিয়ন? ( ১ম এক্সটার্নাল জায়গা গুলো চিনেন) সালাম দিয়ে বিদায় নিলাম। বোর্ড খুবই ফ্রেন্ডলি ছিল। দুয়া কামনায়-- মাসুম বিল্যাহ ইনস্ট্রাক্টর ( ইংরেজি), ৪১তম বিসিএস নন-ক্যাডার পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, খুলনা।