BCS
২০২৫
ফলাফল: N/A
৪৪তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা - বিজ্ঞ সদস্য জহিরুল ইসলাম ভূঁইয়া বোর্ড
প্রার্থী: প্রকাশে অনিচ্ছুক
বিষয়: N/A
জেলা: N/A
বোর্ড: বিজ্ঞ সদস্য জহিরুল ইসলাম ভূঁইয়া
ক্যাডার পছন্দের তালিকা
1. প্রশাসন
2. পুলিশ
3. অডিট
4. ট্যাক্স
বোর্ডের প্রশ্ন ও উত্তর
প্র
Chairman
আপনার বর্তমান জব কত তম গ্রেড?
প্র
Chairman
প্রশাসনে আসতে চাওয়ার পিছনে কারণ কি?
প্র
Candidate
প্রশাসনে আসার পেছনে আমার বেশ কিছু কারণ রয়েছে: ১. দেশ সেবার আগ্রহ: যোগ্যতার মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা। ২. স্থির ও সুপ্রতিষ্ঠিত ক্যারিয়ার। ৩. ক্ষমতা ও প্রভাব: নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ। ৪. সামাজিক মর্যাদা। ৫. সমাধানমুখী অবদান এবং ৬. ব্যক্তিগত উন্নয়ন।
প্র
Chairman
আপনার জব নিয়ে বিনিয়োগ সম্মেলনে কোনো আলোচনা হয়েছে কি?
প্র
Chairman
আপনার বর্তমান জবের সম্ভাবনা কি?
প্র
Chairman
এলডিসি উত্তরণ কিভাবে হয়?
প্র
Candidate
জাতিসংঘের ECOSOC তিনটি প্রধান মানদণ্ডের ভিত্তিতে এলডিসি উত্তরণ নির্ধারণ করে: ১. মাথাপিছু আয় (GNI per capita): ৩ বছরের গড় মাথাপিছু আয় $১,২৩০ এর বেশি (উত্তরণ নিশ্চিত করতে $২,৪৬০)। ২. মানব সম্পদ সূচক (HAI): পুষ্টি, স্বাস্থ্য ও শিক্ষায় উন্নতিসহ স্কোর ৬৬ বা তার বেশি হতে হবে। ৩. অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক (EVI): অর্থনৈতিক ঝুঁকি কমিয়ে স্কোর ৩২ বা তার নিচে রাখতে হবে।
প্র
Chairman
গণতন্ত্র সূচক, মানবসম্পদ সূচক ও পরিবেশ সূচক একটা নির্দিষ্ট বিষয়কে অগ্রাধিকার দেয় সেটা কি?
প্র
Candidate
পারিনি।
প্র
Board Member 1
আচ্ছা এই সূচকগুলো দেয় কোন প্রতিষ্ঠান? আচ্ছা দেশের তো বললেন আন্তর্জাতিক কয়েকটা সংস্থার নাম বলুন?
প্র
Candidate
CDP-এর সুপারিশ ECOSOC এবং জাতিসংঘের সাধারণ পরিষদে অনুমোদনের জন্য পেশ করা হয়। উত্তরণের সিদ্ধান্ত চূড়ান্ত হলে দেশটিকে ৫ বছরের প্রস্তুতিকালীন সময় (Graduation Period) দেওয়া হয়।
প্র
Board Member 1
চুক্তি কে করে?
প্র
Candidate
উত্তরটি সঠিকভাবে মেলাতে পারি নাই।
প্র
Board Member 1
প্রধানমন্ত্রীর ভূমিকা কি এই চুক্তি বিষয়ে?
প্র
Candidate
উত্তর প্রদান করেছিলাম, তবে পুরোপুরি সন্তোষজনক হয়নি।
প্র
Board Member 1
আদানির সাথে প্রধানমন্ত্রীর চুক্তি কি বৈধ?
প্র
Board Member 1
রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে যে ক্ষমতা প্রয়োগ করেন তা সংবিধানের কত অনুচ্ছেদে আছে?
প্র
Candidate
এটি সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদে বলা হয়েছে। অনুচ্ছেদ ৪৮(৩) অনুসারে, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করাই রাষ্ট্রপতির কর্তব্য হবে (স্বতন্ত্র বিবেচনামূলক বিষয় সাপেক্ষে)। এছাড়া ৪৮(৪) অনুচ্ছেদে উল্লেখ আছে, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না।
প্র
Board Member 2
চামড়ার দাম কম কেনো?
প্র
Board Member 2
উপজেলাতে ৩টি ভূমি অফিসের নাম বলুন?
প্র
Candidate
উপজেলা পর্যায়ের ৩টি ভূমি সংক্রান্ত অফিস হলো: ১. উপজেলা ভূমি অফিস (Upazila Land Office) - প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসি ল্যান্ড। ২. উপজেলা সেটেলমেন্ট অফিস (Upazila Settlement Office) - প্রধান কর্মকর্তা সেটেলমেন্ট অফিসার। ৩. উপজেলা তহসিল অফিস (Upazila Tahshil Office) - দায়িত্বে থাকেন তহসিলদার।
প্র
Board Member 2
ইউএনও এর কাজ কি?