BCS ২০২৬ ফলাফল: ফলাফল পাওয়া যায়নি

৪৬তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা 28

প্রার্থী: বেনামী
বিষয়: প্রাণিবিদ্যা
বোর্ড: শাহানাজ সরকার

ক্যাডার পছন্দের তালিকা

1. প্রথম : বিসিএস প্রশাসন

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Chairman
★★ভাইভা অভিজ্ঞতা ★★ ( ১৬.০৩.২০২৫) সালাম দিয়ে প্রবেশ করলাম। বোর্ড চেয়ারম্যান : ★ NOC কেন নিয়ে আসেননি? অবশ্যই চার কর্ম দিবসের মধ্যে জমা দিতে হবে। ★ আপনার ক্যাডার চয়েস বলেন। ★আপনার সাবজেক্টের সাথে তো ক্যাডার চয়েসের কোন মিল নাই,আপনি ট্র্যাক চেইঞ্জ করতে চান কেন? ★ মোবাইল কোর্ট কি? ★প্রাইমারি স্কুল থেকে পড়াশোনা করার পর ষষ্ঠ শ্রেণিতে উঠার পরও বাচ্চারা কেন লিখতে পারে না,এর কারণ গুলো কি কি? ★ক্যাডার কি? ★আপনি তো শিক্ষা ক্যাডারে আছেন,যদি আপনার মত সবাই শিক্ষা ক্যাডার ছেড়ে চলে আসেন তাহলে শিক্ষার্থীদের মোটিভেট করবে কে? ★★★প্রথম এক্সটার্নাল ★★★ ★আপনার মতে সংবিধানের কোন অনুচ্ছেদ সংশোধন করা উচিত? ★স্মারক ডাক টিকিট কেন করা হয়? এটি উন্মোচন করেন কে? ★প্রাণিবিদ্যায় শ্রেণিবিন্যাসের ধাপ গুলো বলেন। ★★দ্বিতীয় এক্সটার্নাল ★★ ★4IR কি? এটির বিরূপ প্রভাব বাংলাদেশ কিভাবে মোকাবিলা কবরে? ★Digital divide কি? এটা দূর করতে কি কি পদক্ষেপ নেওয়া উচিত? ★গ্লোবাল ওয়ার্মিং মোকাবিলা করতে সরকার কর্তৃক কি পদক্ষেপ নিয়েছে? এটা অফিসিয়াল নাম কি? ★Braindrain কি? কেন হচ্ছে? বন্ধ করতে কি পদক্ষেপ নেওয়া উচিত? ★গ্রেফতার করার পর কোন ব্যক্তি কি কি সুবিধা পায়? ★অডিট কি? কেন করা হয়? ★আপনি যদি কোন এলাকার পুলিশ কমিশনার হন,তাহলে কিশোর গ্যাং কিভাবে নিয়ন্ত্রণ করবেন? সর্বশেষ প্রশ্ন বোর্ড চেয়ারম্যান কর্তৃক। আবার what is mobile Court tell me in English.? বোর্ড কোন প্রশ্নের উত্তর টিক ভাবে নিচ্ছিলো না । সুন্দর করে উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। আল্লাহ তাআলার ফয়সালার অপেক্ষায় থাকলাম।আমার জন্য দোয়া করবেন