BCS ২০২৫ ফলাফল: N/A

৪৪তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা - ফেব্রিক ইঞ্জিনিয়ারিং

প্রার্থী: বেনামী
বিষয়: ফেব্রিক ইঞ্জিনিয়ারিং
জেলা: N/A
বোর্ড: ড. মুনির হোসেন

ক্যাডার পছন্দের তালিকা

1. প্রশাসন 2. পুলিশ 3. নিরীক্ষা ও হিসাব

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Candidate
অনুমতি নিয়ে প্রবেশ করলাম এবং সালাম দিলাম।
প্র Chairman
বসতে বললেন। এখন কী করছেন?
প্র Chairman
ক্যাডার চয়েজ কী কী?
প্র Chairman
প্রথম পছন্দ প্রশাসন, ২য় পুলিশ কেন?
প্র Chairman
প্রথম পছন্দ প্রশাসন কেন, ইংরেজিতে বলুন।
প্র Chairman
টেক্সটাইল শিল্পে বর্তমানে কী কী সমস্যা বিদ্যমান?
প্র Candidate
বাংলাদেশের টেক্সটাইল শিল্প বর্তমানে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন, যেমন: ১. প্রবৃদ্ধির কম গতি ও প্রযুক্তির অভাব, ২. শ্রমিকদের অধিকার ও কাজের পরিবেশের ঘাটতি, ৩. পরিবেশগত সমস্যা ও জলদূষণ, ৪. আধুনিক ডিজিটালাইজেশনের অভাব, ৫. নিয়ম-কানুনের অনিশ্চয়তা, ৬. বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাব, ৭. ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়নের অভাব, এবং ৮. আন্তর্জাতিক বাজারের বিপণন চ্যালেঞ্জ।
প্র Chairman
আপনার পঠিত বিষয়ের কোন অভিজ্ঞতা প্রশাসনে কাজে লাগাবেন?
প্র Chairman
জনপ্রশাসন ও পুলিশ সংস্কার কমিশন সম্পর্কে বলুন।
প্র Chairman
১৬১ ও ১৬৪ ধারা কী?
প্র Candidate
১৬১ ধারা অনুযায়ী পুলিশ কর্তৃক জবানবন্দি নেওয়া হয় এবং ১৬৪ ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দী দেওয়া হয়।
প্র Chairman
প্রশাসনে কেন আসতে চান?
প্র Chairman
আপনি যখন ডিসি হিসেবে যোগদান করবেন তখন কী কী কাজ করবেন? ডিসির আর কী কী পরিচয় আছে?
প্র Candidate
ডিসির কার্যাবলীর মধ্যে উল্লেখযোগ্য তিনটি কাজ হচ্ছে: তিনি ডিস্ট্রিক্ট কালেক্টর হিসেবে ভূমি রাজস্ব সংগ্রহ করেন, ইউএনও এবং এসি ল্যান্ডদের দিকনির্দেশনা দেন, খাস জমি চিহ্নিত করে বন্দোবস্ত করেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন ও মোবাইল কোর্ট পরিচালনা করেন। এছাড়া ডেপুটি কমিশনার হিসেবে উন্নয়নমূলক কর্মকাণ্ডের দেখভাল ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি অফিসের মধ্যে সমন্বয় সাধন করেন।
প্র Board Member 1
ভূমি আইন কত সালে পাশ হয়?
প্র Board Member 1
বর্তমানে কোন আইনে ভূমি সংক্রান্ত সমস্যা সমাধান হয়?
প্র Candidate
বর্তমানে ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য উল্লেখযোগ্য কিছু আইন হলো: ভূমি সংস্কার সহায়ক আইন ১৯৫০, বাংলাদেশ ভূমি আইন ২০২০, মালিকানা আইন ১৯৬৫, এবং ভূমি অধিগ্রহণ আইন ২০১৭।
প্র Board Member 1
সরকার আপনার পড়াশোনায় এত টাকা ব্যয় করেছে, টেক্সটাইলে অবদান না রেখে প্রশাসনে কেন আসতে চান?
প্র Candidate
স্যার, বর্তমানে আমাদের সমাজের প্রেক্ষাপটে প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তাকে অনেক বেশি মূল্যায়ন করা হয়। তাছাড়া সরকারের নীতি বাস্তবায়ন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সরাসরি ভূমিকা রাখা এবং জনগণের সেবা দেওয়ার সুযোগ এতে বেশি। প্রমোশন সুবিধাও ভালো হওয়ায় প্রশাসনের প্রতি ফেসিনেশন কাজ করে।
প্র Board Member 1
অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতা কীভাবে মূল্যায়ন করবেন?
প্র Board Member 1
(আইন সংক্রান্ত একটি প্রশ্ন)
প্র Board Member 1
আইন ও অধ্যাদেশ কী, কখন কোনটা জারি হয়?
প্র Candidate
আইন তৈরি করা হয় সংসদ অধিবেশন চলাকালীন সংসদ সদস্যদের দ্বারা। আর অধ্যাদেশ হলো সংসদ ভেঙে গেলে বা অধিবেশন না থাকলে রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত আদেশ।
প্র Board Member 2
প্রথম পছন্দের বিষয়ে ইংরেজিতে পুনরায় বলুন। বুটেক্সে কোন সাবজেক্টে পড়াশুনা করেছেন?
প্র Board Member 2
মাঠ প্রশাসন কী কী কাজ করে থাকে ইংরেজিতে বলেন?
প্র Candidate
স্যার, মাঠ প্রশাসন সরকারের বিভিন্ন নীতিমালা মাঠপর্যায়ে বাস্তবায়ন করে, ভূমি রাজস্ব সংগ্রহ করে, খাস জমি চিহ্নিত ও বন্দোবস্ত করে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখভাল করে।
প্র Board Member 2
জুলাই গণঅভ্যুত্থানের সময় আপনার ক্যাম্পাস এরিয়াতে কী কী হয়েছিল? আপনি কি সেখানে উপস্থিত ছিলেন?
প্র Candidate
স্যার, দেশের অন্যান্য ক্যাম্পাসের মতো আমাদের বুটেক্স ক্যাম্পাসেও আমরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশ নিই এবং আমি সরাসরি ওই আন্দোলনে যুক্ত ছিলাম।
প্র Board Member 2
বর্তমান সরকার কি জনকল্যাণমুখী?
প্র Candidate
জি স্যার, বর্তমান সরকার অনেক জনকল্যাণমুখী সরকার।
প্র Board Member 2
এই সরকার যে বাজেট প্রণয়ন করতে যাচ্ছে, আপনি কি তার সাথে একমত?
প্র Candidate
জি স্যার, একমত।
প্র Chairman
ঠিক আছে, আপনি আসতে পারেন।