BCS ২০২৪ ফলাফল: N/A

অধ্যাপক ড. শাহনাজ সরকারের বোর্ডে ভাইভা অভিজ্ঞতা

প্রার্থী: আব্দুল্লাহ আল নোমান
বিষয়: N/A
জেলা: N/A
বোর্ড: অধ্যাপক ড. শাহনাজ সরকার

ক্যাডার পছন্দের তালিকা

1. Administration 2. Police

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Chairman
বসুন। (কাগজপত্র দেখতে দেখতে নাম, পড়াশোনা ও হোম টাউন নিয়ে কথা বললেন)
প্র Candidate
জ্বী স্যার।
প্র Chairman
আপনার ক্যাডার চয়েজগুলো বলুন।
প্র Candidate
(সাতটি ক্যাডার চয়েজের নাম সঠিকভাবে বললাম, এরপর আর বাকিগুলো বলতে পারলাম না)
প্র Chairman
বাকিগুলো পারো নাই? ব্যাড স্টুডেন্ট! (হাসতে হাসতে বললেন)
প্র Candidate
(প্রতিউত্তরে মৃদু হাসলাম)
প্র Chairman
আপনি কি শিক্ষা ক্যাডারে জয়েন করেছেন?
প্র Candidate
হ্যাঁ স্যার।
প্র Chairman
কেন শিক্ষা ছেড়ে আসতে চান? সবাই যদি শিক্ষা ছেড়ে চলে আসতে চায় তাহলে কিভাবে হবে?
প্র Candidate
(ক্যারিয়ার গ্রোথ ও নিজের দৃষ্টিভঙ্গি ব্যক্ত করলাম)
প্র Chairman
তাহলে তো তোমাদেরকেও ক্যারিয়ার গ্রোথের জন্য যমুনায় যেয়ে আন্দোলন করা উচিত।
প্র Candidate
স্যার, সবকিছুর জন্য আন্দোলন করা কোনো সমাধান হতে পারে না। গত পরশুদিন, ৩৩তম বিসিএস শিক্ষা ক্যাডার ১০ বছর পূর্তি উপলক্ষে ৮ম গ্রেড পেয়েছে।
প্র Chairman
আপনার প্রথম চয়েজ এডমিনিস্ট্রেশন পাওয়ারের জন্য আসতে চাচ্ছেন, কিন্তু সেকেন্ড চয়েজ পুলিশ কেন? এর ইমেজ সংকট নিয়ে কথা বলুন। কিভাবে এখানে এসে ভালো করতে পারবেন?
প্র Candidate
(নিজের মতো করে সুন্দরভাবে বুঝিয়ে বললাম)
প্র Board Member 1
Mr. Abdullah Al Mamun...
প্র Candidate
Sir, it's Abdullah Al Noman.
প্র Board Member 1
Oh, I see. Introduce Yourself.
প্র Candidate
(Gave self-introduction in English properly).
প্র Board Member 1
What do you understand by Local Government and Local Administration?
প্র Candidate
Local government refers to the administrative bodies that manage and govern a specific locality, such as a city, town, county, or district. Local administration refers to the organizational framework, processes, and activities that local governments employ to manage public affairs and service delivery at the community level.
প্র Board Member 1
Who is the head of every Local Administration, equivalent to the Divisional Commissioner of Police?
প্র Candidate
Sorry sir, I couldn't answer this question.
প্র Board Member 1
How does Local administration work?
প্র Candidate
(Explained how local administration works in structured framework).
প্র Board Member 1
Do you enjoy your profession? How?
প্র Candidate
Yes sir, I do...
প্র Board Member 1
What is the economic value of Hybrid Grass?
প্র Candidate
Sir, I took a bit of time to recall, but I am hearing about it for the first time.
প্র Board Member 2
পুলিশের ইমেজ সংকট কেন? কিভাবে এর সমাধান করা যায়?
প্র Candidate
(পুলিশের ইমেজ সংকট ও সমাধান নিয়ে নিজের মতামত উপস্থাপন করলাম)
প্র Board Member 2
আপনি কিভাবে পুলিশের ইমেজ সংকট কাটাতে কাজ করতে পারবেন?
প্র Candidate
(ব্যক্তিগত পরিকল্পনা ও কর্মপন্থা ব্যাখ্যা করলাম)
প্র Board Member 2
একটি মডেল থানাকে 'নো কমপ্লেইন্ট থানা' কিভাবে করা যায়?
প্র Candidate
স্যার, সাধারণ মানুষের তো প্রবলেম থাকবেই, এজন্যই তো তারা থানায় আসবে।
প্র Board Member 2
না না, পুলিশের বিরুদ্ধে কিভাবে কমপ্লেইন দূর করা যায় বা শূন্য করা যায়?
প্র Candidate
(পুলিশের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ সম্পর্কিত বিস্তারিত মতামত উপস্থাপন করলাম)
প্র Board Member 2
রোহিঙ্গা ইস্যু রিলেটেড টার্ম FDMN কী?
প্র Candidate
স্যার, FDMN stands for Forcibly Displaced Myanmar Nationals.
প্র Board Member 2
মব জাস্টিস ও ভাসানচর নিয়ে কিছু বলুন।
প্র Candidate
(সংক্ষিপ্ত ও বস্তুনিষ্ঠ তথ্য প্রদান করলাম)
প্র Board Member 2
ডক্টর ইউনুসের নতুন বই কী, এটি কী নিয়ে লেখা?
প্র Candidate
(বইটির নাম ও বিষয়বস্তু সংক্ষেপে উপস্থাপন করলাম)
প্র Chairman
Best of luck! আপনার কাগজপত্র নিয়ে যেতে পারেন।
প্র Candidate
ধন্যবাদ স্যার। (কাগজপত্র নিয়ে সালাম দিয়ে রুম থেকে বের হয়ে আসলাম)