BCS ২০২৪ ফলাফল: ফলাফল পাওয়া যায়নি

৪৪তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা 27

প্রার্থী: বেনামী
বিষয়: আরও কিছু িভ প্রশ্ন ছিল এই মুহুর্তে মনে পড়ছে না।
বোর্ড: সুজায়েতউল্লাহ স্যার

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Chairman
৪৪তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা ======================== ১০/০২/২০২৫ প্রবেশ করে সালাম দিলাম। চেয়ারম্যান স্যার নাম জেনে বসতে বললেন এবং কোথায় কোন বিষয়ে পড়াশুনা করেছি জানতে চাইলেন...... এক্স ১ কে দেখিয়ে বললেন প্রশ্ন করেন। এক্স ১ ১. জগন্নাথ বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? ২. মাইক্রো ইকোনোমিক্স কী? 3. মাইক্রো ইকোনোমিক্সের গুরুত্ব? 4. ফার্মে পানির সর্বোত্তম ব্যবহার কিভাবে করবেন? 5. পানির বিশুদ্ধতা কিভাবে নির্ণয় করা হয়? 6. TDS কী? 7.পানির লবণাক্ততা কী? 8. খুলনা নাকি সিলেটের পানি লবণাক্ত? 9. প্লাস্টিক দূষণ কিভাবে রোধ করবেন? 10. প্লাস্টিকের রিসাইকেল কিভাবে করবেন? এক্স ২ 11. অর্থনীতির জনক কে? 12. সামষ্টিক অর্থনীতির জনক কে? 13. এডাম স্মিথ কোন দেশের নাগরিক? 14. এবসোলিউট এডভান্টেজ এবং কম্পারেটিভ এডভান্টেজ কী? 15. উদাহরণ দিয়ে বুঝিয়ে বলুন? 16.অপরচুনিটি কস্ট কী?উদাহরণ সহ? 17. বাজেট কী? 18. কেন বাজেট প্রয়োজন? 18. জাতীয় ও ব্যক্তিগত বাজেটের পার্থক্য কী? 19. সার্কুলার ইকোনমিকস কী?
প্র Chairman
20. জিডিপি কী? 21. এডাম স্মিথের জিডিপির ডেফিনেশন বলেন? 22. গ্র‍্যাশামস ল? 23. ফিশারস থিউরি? 24. ফ্রিডম্যান মিল্টন থিউরি? 25. শিকাগো স্কুল অফ ইকোনমিকসের থিংক ট্যাংক সম্পর্কে বলেন? 26. ক্লাসিক্যাল, নিউক্লাসিক্যাল এর পার্থক্য বলেন? 27. খেলাধুলা করেন? 28. দাবা খেলায় ড্র কখন হয়? 29. চেকম্যাট কিভাবে হয়? 30. কয়েকজন বিখ্যাত দাবারুর নাম বলেন? 31. ফুটবলে কোন পজিশনে খেলেন? 32. গোলবারের উচ্চতা কত? 33. ধরুন আপনি পেনাল্টি কিক নিলেন কিন্তু বল গোললাইন ক্রস করার আগেই ব্লাস্ট হয়ে গেল সেক্ষেত্রে গোল হবে কি না? 34. শেষ প্রশ্ন... অর্থনীতিতে এবার নোবেল পেয়েছেন কারা? আপনার কাগজপত্র নিয়ে যান। কাগজপত্র নিতে গেলে এক্স ২ বলেন, আচ্ছা আপনি চাকুরী করেন? চেয়ারম্যান স্যার জানতে চাইলেন কোথায় চাকুরী করি? উত্তর দিলাম। পরে বললেন আচ্ছা আপনি আসেন। (কালেক্টেড)