BCS
২০২৪
ফলাফল: N/A
৪৫তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা - বোর্ড: অধ্যাপক শরীফ হোসেন
প্রার্থী: বেনামী
বিষয়: N/A
জেলা: N/A
বোর্ড: অধ্যাপক শরীফ হোসেন
বোর্ডের প্রশ্ন ও উত্তর
প্র
Chairman
আপনার হাতের লেখা এতো খারাপ কেনো?
প্র
Candidate
স্যার, ব্যাগের উপর কাগজ রেখে লেখার কারণে এমন হয়েছে। এক্সট্রিমলি সরি স্যার। পরবর্তীতে ঠিক করে লিখবো।
প্র
Chairman
Introduce yourself.
প্র
Candidate
I answered with personal and family details, education, experiences, current job, my strengths and what I think about civil service (in that stage I was saying- 'I believe today's world is data driven but unfortunately our civil service is yet to embrace a fully data driven approach...')
প্র
Chairman
হ্যাঁ, ঠিক বলেছো। আমাদের আমলারা তো শুধু নিজেদের ইগো আর পছন্দ-অপছন্দ দিয়ে সিদ্ধান্ত নেয়। কোন দেশ কি ডাটা ড্রাইভেন পলিসি তৈরী করে?
প্র
Candidate
জি স্যার। OECD দেশগুলো করে।
প্র
Chairman
তুমি কিভাবে ডাটা ড্রাইভেন সিদ্ধান্ত নিবা? উদাহরণ সহ বুজায়ে দাও।
প্র
Candidate
স্বাস্থ্য খাতে পলিসি তৈরী করার জন্য ডাটা...
প্র
Chairman
Answer in English. Be specific, the health sector is a huge area.
প্র
Candidate
I answered with the example of reducing heart disease referenced a recent newspaper report which mentioned more than two lakhs people are suffering from heart disease.
প্র
Chairman
How will you collect data?
প্র
Candidate
It will require a dedicated team consisting of 1 or 2 members to collect data from govt. Clinic and diagnostic centre. Data will be collected through the questionnaire.
প্র
Chairman
What will be your findings?
প্র
Candidate
Food adulteration problem...
প্র
Chairman
How will you develop questionnaire?
প্র
Candidate
Sorry sir, I need to think more about it.
প্র
Board Member 1
একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার কমিশন হয়নি, সেটা কী?
প্র
Candidate
শিক্ষা নিয়ে হয়নি।
প্র
Board Member 1
আমাদের শিক্ষার প্রধান সমস্যা কী?
প্র
Candidate
শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত খুব খারাপ। প্রায় ১:৩০ এর মত।
প্র
Board Member 1
সংস্কার প্রস্তাবগুলো কি বাস্তবায়ন হবে?
প্র
Candidate
হবে এমনটাই প্রত্যাশা করি, তবে আগামী নির্বাচনের উপর অনেক কিছু নির্ভর করবে।
প্র
Board Member 1
বানিজ্য উপদেষ্টা কে?
প্র
Candidate
শেখ বসির উদ্দিন।
প্র
Board Member 1
সংবিধানের মোট কয়টি সংশোধনী হয়েছে? সর্বশেষ সংশোধনের বিষয় কি?
প্র
Candidate
১৭ তম সংশোধনীর নারী আসন বৃদ্ধির বিষয় উল্লেখ করলাম। (ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং অন্যান্য কিছু বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল, উত্তর সঠিকভাবে প্রদান করা হয়েছে।)
প্র
Board Member 2
What is indicators of competitive advantage?
প্র
Candidate
I mentioned 3 indicators. (Board member mentioned I missed one indicator, for which I apologised).
প্র
Board Member 2
What are the sources of renewable energy besides solar, wind and water?
প্র
Candidate
Geothermal energy.
প্র
Board Member 2
Clean and green energy?
প্র
Candidate
Green energy has no carbon emission but clean energy emits a minimum amount of carbon.
প্র
Board Member 2
What is net zero?
প্র
Candidate
When carbon emission and carbon absorption equals each other.
প্র
Board Member 2
Is it possible to be net zero?
প্র
Candidate
Not exactly but almost possible. A minimum amount of carbon must be increased because of our economic and daily activities.
প্র
Board Member 2
What should we do to reduce carbon emission?
প্র
Candidate
Decreasing the use of fossil fuel, increasing renewable energy production and increasing awareness to save energy.
প্র
Board Member 2
Does nuclear energy produce carbon emission?
প্র
Candidate
Yes, but not a significant amount.
প্র
Chairman
We were talking about data based policy making. Do you have any idea about CAPM?
প্র
Candidate
Sorry sir, we read it at the graduation level more than 6/7 years ago, now can't clearly remember.
প্র
Chairman
Ok, have you idea about systematic risk and nonsystematic risk?
প্র
Candidate
Yes sir, I have.
প্র
Chairman
Then tell me with specific example what will be the systematic risk and nonsystematic risk in data collection for policy making to reduce heart disease. Which risk will you decrease and what impact will be on the other side.
প্র
Candidate
Sorry sir.
প্র
Chairman
Leave health sector. Explain with any other example.
প্র
Candidate
For a manufacturing and selling company, the systematic risk will be inflation...
প্র
Chairman
Inflation can be a systematic risk but based on some factors. Give me another example.
প্র
Candidate
Sorry sir.
প্র
Chairman
Ok, তোমার ভাইভা শেষ। পেপার্স নিয়ে যাও।