BCS
২০২৪
ফলাফল: N/A
৪৫তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা - জনাব নুরুল কাদির বোর্ড
প্রার্থী: বেনামী
বিষয়: গণযোগাযোগ ও সাংবাদিকতা
জেলা: N/A
বোর্ড: জনাব নুরুল কাদির
ক্যাডার পছন্দের তালিকা
1. প্রশাসন
2. কর
3. শুল্ক
4. পরিবার পরিকল্পনা
বোর্ডের প্রশ্ন ও উত্তর
প্র
Board Member 1
এতোক্ষণ অপেক্ষা করতে খারাপ লাগে নাই?
প্র
Candidate
কথায় আছে 'দের আয়ে দুরস্ত আয়ে'। আর কখনো ডেস্টিনেশন থেকে জার্নিটা বেশি ইনজয়বল হয়। তাই যদি দেরি করলেও ফল সন্তোষজনক হয় আমার তাতে অসুবিধা নেই।
প্র
Board Member 1
এতোক্ষণ বসে কী উপলব্ধি করলে জানাও?
প্র
Candidate
কেউ হাসিমুখে বের হচ্ছে, কেউ বিমর্ষমুখে। Multitudes of emotion.
প্র
Board Member 1
বলো কী? মানুষ আমাদের বোর্ড থেকে বিমর্ষ মুখে বের হয়েছে?
প্র
Board Member 1
ইয়েলো জার্নালিজম কী?
প্র
Candidate
মিথ্যা চটকদার সংবাদ দিয়ে কাটতি বাড়ানো বা প্রভাব তৈরির প্রবণতা।
প্র
Board Member 1
প্রশাসনে ইথিক্সের প্রয়োগ কীভাবে করবে?
প্র
Board Member 2
যেহেতু তুমি সবার শেষে, তাই অন্যরা যেগুলা পারেনি ওগুলা ধরবো।
প্র
Board Member 2
সত্যাজিৎ রায়ের একটা বই / চরিত্র নিয়ে বলো।
প্র
Candidate
ফেলুদা।
প্র
Board Member 2
তার বাবা কে ছিলো?
প্র
Candidate
প্রথমে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী বলেছিলাম, এরপর শুধরে নিয়ে সুকুমার রায় বললাম।
প্র
Board Member 2
লালসালুর ইংরেজি ও ফরাসী নাম?
প্র
Candidate
ট্রি উইদাউট রুটস এবং লা আব্রে সান্স রাসিন।
প্র
Board Member 2
ক্রিকেটে টাইমড আউটের নিয়ম কী?
প্র
Candidate
২ মিনিটে ব্যাটসম্যান না আসলে।
প্র
Board Member 2
কালকে বাংলাদেশ মহিলা দল ইংল্যান্ডের কাছে কত উইকেটে হেরেছে?
প্র
Candidate
পারি নাই।
প্র
Board Member 2
১ কখন সংখ্যা আর কখন অঙ্ক?
প্র
Candidate
১ একা সংখ্যা আর ১১, ২১ এ অঙ্ক (শিউর না)।
প্র
Chairman
তোমার মুখে এতো হাসি কেনো?
প্র
Candidate
এতো প্রতিযোগিতার মধ্য দিয়ে ভাইভা দেয়ার যোগ্যতা অর্জন করতে পেরেছি এজন্য।
প্র
Chairman
আমরাও অনেক খুশি। কেনো জানো?
প্র
Candidate
ভাইভার কারণে আপনারা অনেক এক্সাইটিং অ্যাস্পিরেন্টদের সাথে আলাপ করতে পারবেন এজন্য।
প্র
Chairman
না, তুমি হলে লাস্ট ক্যান্ডিডেট, এরপর আমরা সবাই বাসায় যাবো। রাসেলকে চিনো?
প্র
Candidate
জ্বি, বার্ট্রান্ড রাসেল।
প্র
Chairman
বার্ট্রান্ড রাসেল নোবেলকে বলেছিলো, 'আপনাকে মানবজাতি ক্ষমা করবে না' - এর প্রেক্ষাপট কী?
প্র
Candidate
ডিনামাইট আবিষ্কার করার কারণে।
প্র
Chairman
ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ কী?
প্র
Candidate
যেসমস্ত বিমূর্ত জিনিস আমরা এনসিস্টার থেকে ইনহেরিট করি। যেমন উপাসনার ধরণ, ভাষা, পোশাক পড়ার ধরণ।
প্র
Chairman
পোশাক হবে না, হচ্ছে না।
প্র
Candidate
পরবর্তীতে শুধরে সঠিক উত্তর দেওয়া হলো।
প্র
Chairman
রাহুল সাংকৃতায়নের লেখা পড়েছো? উনার লেখা নিয়ে বলো।
প্র
Candidate
উনার একটা বই পড়েছি 'ভলগা থেকে গঙ্গা'। তিনি ইতিহাস নিয়ে অনেক উপমা রূপকল্প ব্যবহার করেছেন।
প্র
Chairman
৫টি ৫ম প্রজন্মের এডভান্সমেন্ট বলো।
প্র
Candidate
যেটিই বলেছি, স্যার বলেছেন এগুলা পুরাতন।
প্র
Chairman
হ্যাবিচুয়াল অফেন্ডার কারা?
প্র
Candidate
দাগী আসামী, যারা অপরাধ করতে করতে অভ্যস্ত হয়ে পড়েছে।
প্র
Chairman
ক্লেপ্টোম্যানিয়া কী?
প্র
Candidate
একটা মানসিক রোগ, যেখানে চুরি করার প্রবণতা দেখা যায়।
প্র
Chairman
জাতীয়তা ও আচরণ কীভাবে সম্পর্কিত?
প্র
Candidate
ধারণা করা হয় যেসব জাতির অতীত ট্রমাটিক, তারা কষ্টসহিষ্ণু হয়ে ওঠে।
প্র
Chairman
নর্মস, ভ্যালু ও বিলিফের মধ্যে সম্পর্ক দেখাও।
প্র
Candidate
বিলিফ = আমার ভেতর যেটা আছে; ভ্যালু = পরিবার, সমাজ থেকে যেটা পেয়েছি; নর্মস = সামাজিকভাবে যেটা প্রতিষ্ঠিত।
প্র
Chairman
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একলাইন বলতে বললে কী বলবে?
প্র
Candidate
বাংলার মুসলিমদের জন্য ব্রিটিশদের প্রথম কোনো অবদান।
প্র
Chairman
লেখাপড়ার মূল উদ্দেশ্য কী?
প্র
Candidate
মূল্যবোধ সৃষ্টি করা।
প্র
Chairman
স্বপ্ন দেখো কেনো?
প্র
Candidate
ঘুম থেকে উঠে নতুন দিন শুরুর অনুপ্রেরণা পেতে।
প্র
Chairman
কিন্তু স্বপ্ন তো আমাদের পেছনের দিকে টেনে নিয়ে যায়, তখন?
প্র
Candidate
পেছন থেকে কিছু শেখা গেলে ক্ষতি কিসের?
প্র
Chairman
জীবনে সুযোগ পেলে কোন চরিত্রে নিজেকে দেখতে চাও?
প্র
Candidate
হুমায়ুন আহমেদের অনীল বাগচী।
প্র
Chairman
হলুদ পাঞ্জাবি পড়ে খালি পায়ে ঘুরে বেড়াতে চাও না কেন?
প্র
Candidate
নীল শাড়ি পরা কেউ নেই, এজন্য। তবে সুযোগ দিলে হিমুও হতে চাই।
প্র
Chairman
একসাথে তো দুইটা হতে পারবে না। আচ্ছা হুমায়ুন আহমেদ তোমার পছন্দ না? তাহলে, হুমায়ুনের ভাষায় বলি, নিষ্ক্রান্ত হও!!
প্র
External Examiner
তোমার ভাইবা শেষ।
প্র
Candidate
সবাইকে ধন্যবাদ দিয়ে বের হয়ে আসলাম।