BCS
২০২৫
ফলাফল: N/A
৪৫তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা - ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল
প্রার্থী: বেনামী
বিষয়: Marketing
জেলা: N/A
বোর্ড: ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল
ক্যাডার পছন্দের তালিকা
1. Police Cadre
বোর্ডের প্রশ্ন ও উত্তর
প্র
Chairman
Introduce yourself with your name, address, hobby, whether it is your first viva or more.
প্র
Candidate
আগে বলা হয়েছে।
প্র
Chairman
(As you said your hobby is reading books) What is the last book you read and what did you learn from that book?
প্র
Chairman
Choice বলেন।
প্র
Chairman
১ম চয়েস Police বলায়: এই ভঙ্গুর অবস্থায় আপনি কেন পুলিশে আসতে চান?
প্র
Candidate
এই ভঙ্গুর অবস্থায় পুলিশে আসার কারণ জনসেবা, অপরাধ প্রতিরোধ ও তদন্ত, এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার আগ্রহ। আমি বিশ্বাস করি যে এই পেশার মাধ্যমে সমাজের দুর্বল ও অসহায় মানুষকে সাহায্য করা যায় এবং কঠিন পরিস্থিতিতেও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব।
প্র
Chairman
পুলিশে আসলে কি এমন ব্যবস্থা নিবেন (bookish কথাবার্তা বাদ দিয়ে জেনুইন কি করবেন সেটা বলেন)?
প্র
Chairman
আপনাকে এসপি হিসেবে পদায়ন করলে কি করবেন যাতে বর্তমান অবস্থার উন্নতি হয়?
প্র
Candidate
বর্তমান অবস্থার উন্নতি করতে, পুলিশি ব্যবস্থার সংস্কার, প্রযুক্তিগত উন্নয়ন, এবং জনগণের আস্থা অর্জনের উপর জোর দেওয়া হবে, যাতে অপরাধ দমন এবং জনসেবার মান উন্নত হয়। এর মধ্যে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে স্থানীয় জনগণের সাথে সম্পর্ক উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে।
প্র
Chairman
থ্রি জিরো গুলো কি?
প্র
Candidate
আমাদের সিট দেখুন।
প্র
Chairman
জিরো আনএম্পলয়মেন্ট আদৌ সম্ভব?
প্র
Candidate
জি স্যার অবশ্যই সম্ভব। সেই ক্ষেত্রে জনগণ এবং সরকারের উভয়ের চেষ্টা প্রয়োজন।
প্র
Chairman
প্রধান উপদেষ্টা কে চ্যালেঞ্জ করছেন? কেনো সম্ভব নয়?
প্র
Chairman
ব্রিকসের সর্বশেষ সদস্য কে?
প্র
Candidate
ইন্দোনেশিয়া।
প্র
Chairman
বিমসটেক কি পাকিস্তান, চীন কে বাদ দিতে ভারতের ষড়যন্ত্র?
প্র
Candidate
হতে পারে স্যার।
প্র
Chairman
বাংলাদেশ কি আসিয়ানের সদস্য? কেন নয়?
প্র
Candidate
আসিয়ান দক্ষিণ পূর্ব দেশগুলোর একটি সংগঠন। আর বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ। তাই বাংলাদেশ আসিয়ানের সদস্য নয়।
প্র
Chairman
Purchasing Power Parity ভিত্তিতে per capita income কত?
প্র
Candidate
২০২৪ সালে বিশ্বের গড় মাথাপিছু আয় বা পিপিপি (Purchasing Power Parity) ছিল প্রায় $27,291 মার্কিন ডলার।
প্র
Chairman
Marketing এবং Positioning এর পার্থক্য?
প্র
Chairman
Transit এবং Transhipment কী?
প্র
Candidate
ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট হল আন্তর্জাতিক পণ্য পরিবহনের দুটি ভিন্ন প্রক্রিয়া, যেখানে পণ্যগুলি গন্তব্যে পৌঁছানোর আগে একটি মধ্যবর্তী স্থান অতিক্রম করে। ট্রানজিট হল একটি দেশের মধ্য দিয়ে অন্য দেশে যাওয়ার অনুমতি, যেখানে পণ্যগুলি নির্দিষ্ট সময়ের জন্য একটি দেশের মধ্যে দিয়ে যায় এবং সাধারণত সেটির উপর দেশটির কোনো নিয়ন্ত্রণ থাকে না। অন্যদিকে, ট্রান্সশিপমেন্ট হলো পণ্য স্থানান্তরের একটি প্রক্রিয়া যেখানে পণ্যগুলি এক পরিবহন মাধ্যম থেকে অন্যটিতে স্থানান্তরিত হয়, যেমন জাহাজ থেকে ট্রেন বা ট্রাক, যা সাধারণত একটি মধ্যবর্তী বন্দরে বা টার্মিনালে ঘটে থাকে।
প্র
Board Member 1
Marketing এর প্রবলেম বলেন?
প্র
Board Member 1
পুলিশের বর্তমান অবস্থা উত্তরণে আপনার করণীয় কী?
প্র
Board Member 1
Macro environment and Micro environment কী?
প্র
Board Member 2
Market কি?
প্র
Board Member 2
Capital Market, Money market কী?
প্র
Candidate
The main difference is the maturity period of the securities traded: capital markets are for long-term investments (over one year) like stocks and bonds, while money markets are for short-term instruments (one year or less) like Treasury bills and commercial paper. Capital markets are used to finance long-term projects, and money markets are used to manage short-term cash needs, with capital markets typically carrying higher risk and potential return compared to the money market's lower risk and lower returns.
প্র
Board Member 2
Project and Scheme পার্থক্য কি?
প্র
Board Member 2
Project and Organisation পার্থক্য কি?
প্র
Board Member 2
SMART কী?
প্র
Board Member 2
Preference Share and Discount share বলতে কী বোঝায়?
প্র
Board Member 2
ভারতীয় উপমহাদেশে পুলিশিং কখন থেকে শুরু হয়? কেন হয়?
প্র
Candidate
১৮৬১।
প্র
Board Member 2
Project Analysis and Project evaluation কি? এদের পার্থক্য?