BCS
২০২৫
ফলাফল: প্রশাসন ক্যাডার (সুপারিশপ্রাপ্ত) ?
৪৫তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা 23
প্রার্থী: বেনামী
বিষয়: সাধারণ/অন্যান্য
বোর্ড: আমি ➤ বাংলাতে বলা শুরু করে ফেলেছি। কারণ আমি বেমালুম ভুলে গিয়েছিলাম, ভাইভা ইংরেজিতে প্রশ্ন করলে আমাকে ইংরেজিতে উত্তর দিতে হবে।
ক্যাডার পছন্দের তালিকা
1. আমি ➤ উত্তর দিলাম। মনে হল উত্তর টা ওনার হয়েছে।
বোর্ডের প্রশ্ন ও উত্তর
প্র
Chairman
#আমার_ভাইভা_অভিজ্ঞতা #৪৬_তম_বিসিএস আমার চাকরির পরীক্ষা দেওয়া শুরু হয়েছিল ৪৫ তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করার মাধ্যমে। ৪৬ তম বিসিএস পরীক্ষাটা ছিল আমার দ্বিতীয় বিসিএস। তবে দুর্ভাগ্যজনকভাবে, ৪৫ তম বিসিএসে আমি প্রিলিমিনারি কোয়ালিফাই করতে পারিনি। ৪৬ তম বিসিএস আমার প্রথম কোয়ালিফাইড বিসিএস। ৪৬ তম বিসিএস ভাইভাটাই আমার জীবনের প্রথম ভাইভা। এর আগে কখনো কোনো চাকরির পরীক্ষার ভাইভাতে আমি অংশগ্রহণ করিনি। সুতরাং স্বাভাবিকভাবে প্রচন্ড পরিমাণে নার্ভাস ছিলাম। কারণ আমি জানতামই না চাকরির ভাইভা কেমন হয়। আজ আমি আপনাদের সাথে আমার ভাইভা অভিজ্ঞতা শেয়ার করতে এসেছি। আমি শুধু পরীক্ষকদের প্রশ্নগুলোই লিখছি কারণ উত্তরটা ব্যক্তিভেদে বিভিন্ন রকম হতে পারে। ভেতর থেকে কল আসার সঙ্গে সঙ্গে নিজেকে প্রস্তুত করে দরজা খুললাম। তখন চেয়ারম্যান স্যার আমার কাগজপত্র দেখায় ব্যস্ত ছিলেন। একজন এক্সটার্নাল স্যারের দিকে আমার নজর পড়তে তাকেই প্রথমত সালাম দিলাম। পরবর্তীতে দ্বিতীয় এক্সটার্নাল স্যারের দিকে তাকিয়ে হাস্যোজ্জ্বলভাবে সম্মানসূচক মাথা নাড়ালাম। এবং পরক্ষণেই ২য় এক্সটার্নাল বললেন, "আপনার হাতে যে Cadre Choice sheet টি আছে সেটি চেয়ারম্যান স্যারকে দিন"। আমি যথারীতি চেয়ারম্যান স্যারকে গিয়ে কাগজটি দিলাম। এবং স্যার বললেন, " অদিতি রায়, ওই সামনের চেয়ারটাতে গিয়ে বসুন।" আমি বসার পর এক্সটার্নাল (১) আমাকে প্রশ্ন করা শুরু করলেন। এক্সটার্নাল (১) ➤ অদিতি রায়, আপনার ডিসিপ্লিন কি? আমি ➤ উত্তর দিলাম এক্সটার্নাল (১) ➤ সরকারি চাকুরিজীবী হতে গেলে একটা বড় গুণ থাকতে হয়, সেটা হল, Problem Solving Ability. আপনার জীবনে এমন কি কোনো অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করতে পারেন যেটা আপনার কাছে বেশ problematic মনে হয়েছিল, কিন্তু আপনি সেটা সলভ করেছেন বা করতে পারেন নি? না করতে পারলে কেন পারেন নি? ইত্যাদি সম্পর্কে একটু বলুন তো। আমি ➤ উত্তর দিলাম এক্সটার্নাল (১) ➤ FDI কী? কাকে বলে একটু বুঝিয়ে বলুন। আমি ➤ বললাম এক্সটার্নাল (১) ➤ আমাদের দেশে FDI কমানো উচিত নাকি বাড়ানো উচিত? আমি ➤ আগপাছ না ভেবেই বললাম, বাড়ানো উচিত। এক্সটার্নাল (১) ➤ কেন বাড়ানো উচিত? আমি➤ উত্তর দিলাম এক্সটার্নাল (১) ➤ আমি যেখানে চাকরি করি সেখান থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, কিছু ক্ষেত্রে FDI কমানো উচিত। এ ব্যাপারে আপনার কি মতামত? কেন কমানো উচিত? এক্সটার্নাল (১) ➤ তাহলে আল্টিমেটলি কেউ বলছে FDI বাড়ানো উচিত, আবার কেউ বলছে কমালে ভালো। কি করা যায়? এ ব্যাপারে আপনার সুপারিশ কি? আমি ➤ উত্তর দিলাম। এটাও ওনার কাছে মোটামুটি সন্তোষজনক লেগেছে বলে মনে হল। এক্সটার্নাল (১) ➤ BIMSTEC কি? এর সদস্য সংখ্যা কত? আমি ➤ ঘাবড়ে গিয়ে বিমসটেক এর মধ্যে Economic শব্দটা বলতে ভুলে গেছি। সদস্য সংখ্যা তো পুরাই ভুল বলছি? এক্সটার্নাল (২) ➤ We all know, child marriage is illegal for our society. Can you please tell me how can you make the parents aware about the harmful effects of child marriage? Not the children, but the parents. How can you do that? এক্সটার্নাল (২) ➤ Say it in English, please. আমি➤ দু একটা ওয়ার্ড বলার পর মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেল। কয়েক সেকেন্ড চুপ থেকে বললাম, sir, firstly, I will try to make them aware about this by informing them that child marriage is harmful for not only a child's physical health but also mental health, specially for the women. এক্সটার্নাল আমাকে থামিয়ে দিয়ে অন্য প্রশ্নে চলে গেলেন? এক্সটার্নাল (২) ➤ ভারত-বাংলাদেশ বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্ক একটু শীতলতার দিকে আমরা সবাই সেটা জানি। তো এ ব্যাপারে আপনার কি মতামত? এটি বাংলাদেশের বানিজ্য খাতে কেমন প্রভাব ফেলতে পারে বা আদৌ কি কোনো প্রভাব ফেলতে পারে? আমি ➤ উত্তর দিলাম এক্সটার্নাল (২) ➤ বাংলাদেশের বর্তমান মূল্যস্ফীতি কত? আমি ➤ উত্তর দিলাম এক্সটার্নাল (২) ➤ শিওর আপনি? আমি ➤ হ্যাঁ স্যার, শিওর এক্সটার্নাল (২) ➤ (আরও একটা প্রশ্ন করেছিলেন, সেটা মনে নেই। কিন্তু আমি না পারায় sorry বলেছিলাম) চেয়ারম্যান ➤ অদিতি রায়, আপনি কি Psychology নিয়ে পড়াশোনা করেছেন? আমি ➤ হ্যাঁ স্যার চেয়ারম্যান ➤ কোথাও চাকরি করেন? আমি ➤ না স্যার চেয়ারম্যান ➤ আচ্ছা, Psychology তে শিক্ষণ নামে একটা টার্ম আছে না? বিজ্ঞানী প্যাভলভ একটা গবেষণা করেছিলেন কুকুর নিয়ে। বলুন তো বিষয় টা। আমি ➤ বললাম (গলার স্বর আস্তে শোনাচ্ছিল)। চেয়ারম্যান ➤ অদিতি রায়, একটু জোরে কথা বলতে হবে। সবাই যাতে শুনতে পায় আপনার উত্তর। আচ্ছা, বিজ্ঞানী প্যাভলভ কী দেখতে চেয়েছিলেন? ওনার এক্সপেরিমেন্ট টা কেমন ছিল? আমি ➤ উত্তর দিলাম চেয়ারম্যান ➤ ভ্রান্ত প্রত্যক্ষণ এবং অলীক প্রত্যক্ষণ সম্পর্কে জানেন? বলেন তো কি এগুলো? আমি ➤ উত্তর দিলাম (উদাহরণসহ বুঝিয়ে দিলাম) চেয়ারম্যান ➤ ভ্রান্ত প্রত্যক্ষণ তো বুঝলাম, অলীক প্রত্যক্ষণ কী? আমি ➤ তাৎক্ষণিকভাবে মনে না পড়ায় sorry বলেছি। চেয়ারম্যান ➤ আপনি যে বললেন, ৪৬ তম এবং ৪৭ তম বিসিএস এর মধ্যে পূর্বের তুলনায় কম সময় ছিল। কিন্তু সার্কুলার তো অনেক আগেই প্রকাশিত হয়েছে। তবুও শিক্ষার্থীরা বারবার আন্দোলন করে সময় বাড়ানোর দাবি জানাচ্ছে। এই আন্দোলন টা কে আপনি কতটা যৌক্তিক বলে মনে করেন? আমি ➤ আমার মত করে উত্তর দিলাম। চেয়ারম্যান ➤ আগেভাগে সার্কুলার দেওয়া সত্ত্বেও বারবার আন্দোলন মিছিল করে সময় চাওয়া এসব কি পরীক্ষার্থীদের জন্য যৌক্তিক ব্যাপার? আচ্ছা, "আমাদের সবাইকে পরীক্ষার্থী না হয়ে শিক্ষার্থী হওয়া উচিত" এই বক্তব্য টি কে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি কি একমত এর সাথে? আমি ➤ আমার মত করে উত্তর দিলাম। চেয়ারম্যান ➤ আপনি কি ৪৭ তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর আন্দোলনে অংশ নিয়েছিলেন? আমি ➤ (কনফিডেন্সের সাথে) না, স্যার। আমি আন্দোলনে অংশ নেইনি। (সত্যিই আমি আন্দোলনে যাইনি) চেয়ারম্যান ➤ আন্দোলনে যাননি? আমি ➤ না স্যার, যাইনি। চেয়ারম্যান ➤ Okay Aditi Roy, wish you all the best. You may go now. আমি ➤ Thank you, sir. ফলাফল : মেধাক্রম : ৫১ তম?