BCS
২০২৫
ফলাফল: সুপারিশপ্রাপ্ত (মেধাক্রম: ৫৭তম)
৪৫তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা - নূরে আলম জাবেদ
প্রার্থী: নূরে আলম জাবেদ
বিষয়: N/A
জেলা: N/A
বোর্ড: বিজ্ঞ সদস্য নুরুল কadir স্যার
ক্যাডার পছন্দের তালিকা
1. বিসিএস প্রশাসন ক্যাডার
বোর্ডের প্রশ্ন ও উত্তর
প্র
Chairman
মি. নূরে আলম জাবেদ। আপনি কবে থেকে বিসিএস এর ট্র্যাকে আছেন?
প্র
Candidate
স্যার, ৪৩তম বিসিএস থেকে।
প্র
Chairman
কী পেয়েছেন এখান থেকে?
প্র
Candidate
স্যার, ৪৩ এর পর একটা নন-ক্যাডার থেকে..
প্র
Chairman
নন-ক্যাডার পাওয়ার জন্য এসেছেন?
প্র
Candidate
স্যার, ক্যাডার প্রাপ্তির দিক থেকে আমার হিসাবের খাতা শূন্য। তবে চেষ্টা করে যাচ্ছি।
প্র
Chairman
মানে বিসিএস না পেয়ে ছাড়বেন না? চেষ্টা করেই যাবেন?
প্র
Candidate
(স্মিত হেসে) স্যার, ছাড়ার উপায় হচ্ছে না। বারবার আসাই লাগছে। তাই চেষ্টা করে যাচ্ছি।
প্র
Chairman
দ্যাটস গুড। এবার প্রশ্নে আসি। প্রথম প্রশ্নটা মন দিয়ে শুনুন, কোনো টাইম নেওয়া যাবে না উত্তরে। ইন্সট্যান্টলি বলবেন। লেখা ছাড়া কলমের ৫টা ব্যবহার বলুন।
প্র
Candidate
১. স্যার, ছোটকালে পেন ফাইট খেলতাম কলম দিয়ে।
২. পেপারওয়েট তৈরিতে [এটা শুনে স্যার জিজ্ঞেস করেছিলেন, কীভাবে বানায়]
৩. আত্মরক্ষায় [কিছু না থাকলে - জন উইকের একশন সিন থেকে]
৪. কলমের মুখা ক্লিপ হিসেবে [সামনে থাকা কাগজ ক্লিপ দিয়ে লাগানো ছিল]
৫. স্যার, আরেকটা যেটা মাথায় আসছে সেটা বদভ্যাস। স্যার বলতে বলায় বললাম, কান চুলকাতে 😐 (এটা বলার স্টাইল শুনে বোর্ড মেম্বাররা হেসে দিলেন সবাই)।
প্র
Chairman
Now tell me, wich one is faster - law or technology? What's the relationship between them?
প্র
Candidate
বললাম, টেকনোলজি ফাস্টার। কারণ, এটি প্রতিনিয়ত আপডেট হচ্ছে। কিন্তু ল মেকিং নির্ধারিত প্রসেসের মাধ্যমে হয়, সময়সাপেক্ষ। সম্পর্ক হচ্ছে দুইটাই পরিবর্তনশীল, স্থির নয়। তবে টেকনোলজি ফাস্টার হওয়াতে ল যদি তার সাথে তাল মিলিয়ে পরিবর্তন না হয়, তখন বিভিন্ন লুপহোল তৈরি হয় সিস্টেমে।
প্র
Chairman
How invest diversification reduces risk? Explain briefly.
প্র
Candidate
Don't put all your eggs in one busket থিওরিটা এক্সপ্লেইন করলাম।
প্র
Chairman
How planning affects persons & business?
প্র
Candidate
A good plan is work half done ব্যাখ্যা করলাম। বললাম যে, প্ল্যানিং এর উপর সাকসেস এর প্রবাবিলিটি ডিপেন্ড করে।
প্র
Chairman
How is inflation related to purchasing power?
প্র
Candidate
Demand & Supply থিওরি দিয়ে ব্যাখ্যা দিলাম কীভাবে ডিমান্ডের তুলনায় সাপ্লাই কম থাকলে কারেন্সির মানের অবনমন হয়।
প্র
Chairman
একটা মুভির নাম বলছি, সেটাকে কয়েকটি শব্দে এক্সপ্রেস করবেন। '12th Fail'. [ইংরেজিতে]
প্র
Candidate
বললাম, সৎ উদ্দেশ্যে কোনো কিছুর জন্য ডেডিকেশন নিয়ে পরিশ্রম করলে স্রষ্টা সহায় হন। এপ্রিশিয়েট করলেন।
প্র
Chairman
আচ্ছা জাবেদ, বলুন তো মৃত নক্ষত্র কি আমরা দেখতে পাই?
প্র
Candidate
ভাবলাম মৃত গুণী ব্যক্তিদের কথা বুঝিয়েছেন। বললাম, যাঁদেরকে কর্ম দিয়ে মনে রাখি, তাঁদেরকে আমরা ইতিহাসের পাতায়..
প্র
Chairman
আকাশের মৃত নক্ষত্রের কথা বলুন, দেখতে পাই আমরা?
প্র
Candidate
দুঃখিত স্যার, Astronomy সম্পর্কে আমার ধারণা খুবই কম। [স্যারের Astronomy সম্পর্কে আগ্রহ আছে, জানা ছিল এটা]
প্র
Chairman
Okay, last question for you. Define dead weight loss in case of market efficiency.
প্র
Candidate
Market Efficiency ডিফাইন করলাম প্রথমে এভাবে যে, কোনো মার্কেটে যখন সব তথ্য পূর্ণাঙ্গভাবে ও দ্রুত প্রভাব ফেলে সেই অবস্থাটাকে বোঝায়। পরে বললাম, দুঃখিত স্যার, dead weight loss টার্মটা আমার জানা ছিল, এই মুহূর্তে রিলেট করতে পারছি না।
প্র
Board Member 1
সরকারি চাকরিতে কেন আসতে চান?
প্র
Candidate
ম্যাম, আমি অলরেডি একটি প্রথম শ্রেণির সরকারি চাকরিতে কর্মরত আছি..
প্র
Board Member 1
কীসে আছেন বর্তমানে?
প্র
Candidate
ম্যাম, বর্তমানে রূপালী ব্যাংক *** শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছি।
প্র
Board Member 1
Give a speech as a foreign delegate representing Bangladesh in one minute.
প্র
Candidate
এডমিন ফার্স্ট চয়েজে থাকায় একটু অপ্রস্তুত হয়ে গেলাম মনে মনে, তবুও হাসি ঠোঁটে এঁকে বিসমিল্লাহ বলে ব্রিফ করলাম। দাঁড়িয়ে বলবো কি না অনুমতি চেয়ে ম্যাডাম বলায় বসেই শুরু করলাম। বিসিএস ভাইভা অনুশীলন গ্রুপে ফরেন চয়েজের প্রার্থীদের থেকে শুনে শুনে যা মাথায় আসলো সহজ ইংরেজিতে সেগুলোই আওড়ে গেলাম। সম্বোধন, জিওগ্রাফিক্যাল লোকেশন, বিগ ইন্টার্নাল মার্কেট, কালচারাল হ্যারিটেজ, লংগেস্ট সি বিচ, বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইত্যাদি টেনে আমন্ত্রণ জানিয়ে শেষ করে ম্যাডামের দিকে তাকালাম। ম্যাডাম ইশারা দিয়ে বুঝালেন ঘড়িতে এখনো এক মিনিট হয়নি। সারেন্ডারমূলক হাসি দিয়ে ম্যাডামকে রিপ্লাই দেওয়াতে তিনি জিজ্ঞেস করলেন।
প্র
Board Member 1
ফার্স্ট চয়েজ কোনটা?
প্র
Candidate
ম্যাম, বিসিএস প্রশাসন ক্যাডার।
প্র
Board Member 1
প্রশাসনে কেন আসতে চান?
প্র
Candidate
রেডিমেট উত্তর ডেলিভার করলাম। দেশের জন্য, মানুষের জন্য কন্ট্রিবিউট করার ইচ্ছা; জব ডাইভার্সিটি; সোশ্যাল রিকগনিশন ইত্যাদি।
প্র
Board Member 1
What are the divisions of Administrative System?
প্র
Candidate
স্থানীয় প্রশাসনের স্তরগুলো বললাম।
প্র
Board Member 1
Tell the difference between Manner vs Etiquette.
প্র
Candidate
Manner is a person’s natural way of behaving, while etiquette is the socially accepted rule that guides how one should behave in a given situation.
প্র
Board Member 2
কেমন প্রশাসন আপনি প্রত্যাশা করেন বা দেখতে চান?
প্র
Candidate
একটি জনবান্ধব প্রশাসন — যেই প্রশাসনের কাছে মানুষ আসবে না; বরং প্রশাসন মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে।
প্র
Board Member 2
কীভাবে করবেন সেটা?
প্র
Candidate
স্যার, আমি এক্ষেত্রে একটি প্রশাসন-জনগণ ব্রিজ প্ল্যাটফর্ম তৈরি করবো। হোয়াটসঅ্যাপ কমিউনিটি, ফেসবুক গ্রুপ - এমন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ইন্টিগ্রেট করে একটি ডেডিকেটেড টিম দ্বারা রিয়েল টাইম সার্ভিস চালু করবো যেখানে স্থানীয় জনগণ যেকোনো সময় তাদের যেকোনো সমস্যা সম্পর্কে প্রশাসনকে অবহিত করতে পারবে ও প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে সমাধানকল্পে পদক্ষেপ নিতে পারবে।
প্র
Board Member 2
আচ্ছা, এখন তো কথায় কথায় অনেক আন্দোলন হয়। এমন সিচুয়েশনে পড়লে কী পদক্ষেপ নেবেন?
প্র
Candidate
প্রথমেই হ্যান্ডমাইক ইউজ করে আন্দোলনকারীদের আশ্বাস দিবো আমরা তাদের যৌক্তিক দাবিগুলো মনোযোগ সহকারে শুনতে চাই। এজন্য তাদের মধ্য থেকে একজন প্রতিনিধিকে আমাদের সাথে বসে লিখিত আকারে দাবি পেশ করতে আহবান জানাবো। পরবর্তীতে তাদেরকে আশ্বস্ত করবো এই দাবিগুলো নিয়ে আমরা নির্ধারিত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করবো এবং যৌক্তিক দাবিগুলো পূরণ করা হয় এমন আন্তরিক প্রচেষ্টা চালাবো।