BCS N/A ফলাফল: N/A

BCS Viva Experience - Mohiddin Sir Board

প্রার্থী: বেনামী
বিষয়: বোটানী (ঢাকা বিশ্ববিদ্যালয়)
জেলা: N/A
বোর্ড: মহিউদ্দিন স্যার

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Candidate
আসতে পারি স্যার?
প্র Chairman
আসুন।
প্র Candidate
ধন্যবাদ দিয়ে, সামনে গিয়ে সালাম দিলাম।
প্র Chairman
সালামের উত্তর দিয়ে বললেন, আরে ইয়ংম্যান, আপনি আর বলছি না, তুমি করেই বলবো তোমাকে। আসো এই দিকে আসো। হ্যান্ডশেক করলেন আর বললেন যে ভয় পাচ্ছো নাকি?
প্র Candidate
না স্যার।
প্র Chairman
গুড। চলো ম্যাপ দেখি। ম্যাপ দেখো তো?
প্র Candidate
জি স্যার।
প্র Chairman
আচ্ছা বল উত্তর, দক্ষিণ, পূর্ব, ও পশ্চিম দেখাও।
প্র Candidate
দেখালাম।
প্র Chairman
বে অব বেঙ্গল কই একটু দেখাও তো? সাথে নর্থ আটলান্টিক সাগর দেখাও।
প্র Candidate
দেখালাম।
প্র Chairman
গুড। তারপর বললেন, একটা বেসিক পার্থক্য বল এই দুইটার মাঝে।
প্র Candidate
একটা সাগর আর একটা মহাসাগর।
প্র Chairman
ভাল করে বল।
প্র Candidate
সরি স্যার।
প্র Chairman
আরে কোন ব্যাপার না। সবই জানতে হবে এমন না। আমিও তো সব জানি না। তোমার প্রথম চয়েস কি?
প্র Candidate
বাংলাতে বলতে পারি স্যার? (অবশ্য স্যার ইংরেজিতে প্রশ্ন করেছিলেন।)
প্র Chairman
বাংলায় বললা? বল।
প্র Candidate
বললাম।
প্র Chairman
তুমি ঐ চেয়ারটাই যেয়ে বস। (এরপর প্রথম এক্সটারনালের কাছে ছেড়ে দিলেন)
প্র Board Member 1
(নাম ধরে) কোথায় পড়েছো? কোন সাবজেক্টস এ?
প্র Chairman
ও খুব ভাল ছেলে। ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বোটানীতে পড়েছে।
প্র Candidate
জি স্যার।
প্র Board Member 1
ভালো। তুমি তো অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত এসেছো। তুমি বিবাহিত। আচ্ছা বল তো তুমি এতো আগে বিয়ে করলে কেন?
প্র Candidate
স্যার আমার চরিত্র ঠিক রাখার জন্য।
প্র Board Member 1
তার মানে তুমি কি বলতে চাচ্ছো যারা বিয়ে করে না তাদের চরিত্র ঠিক থাকে না?
প্র Candidate
এমনটা না স্যার।
প্র Board Member 1
আমিও আরলি বিয়ে করেছি। আচ্ছা তুমি কিছু মনে করো না। তুমি কি প্রেম করে বিয়ে করেছো?
প্র Candidate
আসলে আমি প্রেম করে দু ফ্যামিলি কে বলেই বিয়ে করেছি।
প্র Board Member 1
(নাম ধরে) তোমার সাথে আমরা একদিন গল্প করবো। এখন বল তুমি বিয়ে করে কি সফলতা পেয়েছো? পয়েন্ট করে বল।
প্র Candidate
চরিত্র ঠিক রাখা, আরো বেশি আগ্রহ জাগিয়েছে এবং দায়িত্ব বেড়েছে ইত্যাদি।
প্র Board Member 1
ঠিক আছে তুমি বলছো যে তুমি চাপ নিতে পারো। কিভাবে?
প্র Chairman
ওর রেজাল্ট অনেক ভালো অনার্স ও মাস্টারসে।
প্র Board Member 1
(নাম ধরে) তুমি তো ভাল গান পারো যেটা বলছো। কোথায় গান করেছো?
প্র Candidate
বললাম।
প্র Board Member 1
তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছো তখন অনেক স্যারের সাথে পরিচয় হয়েছে। এমন একজন স্যারের সাথে তোমার খারাপ সম্পর্ক হয়েছে তার নাম বল?
প্র Candidate
স্যার আমাকে সব স্যাররা ভালোবাসতেন। আর গান গাইতে পারতাম বলে সবাই আদর করতো।
প্র Board Member 1
কিন্তু একটা কথা আছে যে, যে ব্যক্তি সবার চোখে ভাল সে আসলে ভালো মানুষ হতে পারে না। আমি কিন্তু বলছি না যে তুমি খারাপ। তুমি বল?
প্র Chairman
ও ভালো ছেলে।
প্র Board Member 1
আচ্ছা তুমি একটা সংগঠনের যুগ্ম আহ্বায়ক। তার নাম কি ও কাজ কি?
প্র Candidate
বললাম এতিমদের সাহায্য করা এর কাজ। আর নামও বললাম।
প্র Chairman
২য় এক্সটারনালকে প্রশ্ন করতে বললেন।
প্র Board Member 2
(নাম ধরে) তোমার হবি কি?
প্র Candidate
গান করা, বই পড়া।
প্র Board Member 2
কি বই পড়ো তুমি?
প্র Candidate
সাইন্স ফিকশন ও ধর্মীয়। (যখন বাবার কথা খুব মনে পড়ে আর মন খারাপ থাকে তখন বুখারি শরীফ পড়ি।)
প্র Board Member 2
সহীহ হাদিস কি?
প্র Candidate
বললাম।
প্র Board Member 2
হ্যাঁ ভোট ও না ভোট কি এক বাক্যে বল।
প্র Candidate
বললাম।
প্র Board Member 2
চেয়ারম্যানকে বললেন তাহলে স্যার ওকে ছেড়ে দি।
প্র Chairman
না। ওকে যেতে দিবো না। ওকে ইংরেজি বলতেই হবে। ওকে রেখে দিবো আমরা। ও ইংরেজি ভাঙ্গা ভাঙ্গা হলেও বলতে হবে। আসো সামনে এসে তুমি লেকচার দাও। মনে করো আমরা তিন জন তোমার ছাত্র। ২-৩ মিনিট ইংলিশে বল।
প্র Candidate
বললাম যতটুকু পারলাম।
প্র Chairman
তোমার কাগজ গুলো নাও। ঠিক আছে (নাম ধরে) যাও।
প্র Candidate
আমি সালাম দিয়ে চলে আসলাম।