BCS
২০২৪
ফলাফল: সুপারিশপ্রাপ্ত (বিসিএস প্রশাসন, মেধাক্রম: ২৬)
৪৬তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা - খায়রুল ইসলাম
প্রার্থী: Khairul Islam
বিষয়: N/A
জেলা: N/A
বোর্ড: ব্রি. জেনারেল (অব.) আনোয়ারুল ইসলাম
ক্যাডার পছন্দের তালিকা
1. Foreign Affairs
2. Administration
বোর্ডের প্রশ্ন ও উত্তর
প্র
Candidate
অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করে সালাম প্রদান করেন।
প্র
Chairman
You look very familiar to me. It feels like I've met you before.
প্র
Candidate
Probably sir the shape of my face & skin colour is kind of common in Bangladesh. That's why I seem familiar to you.
প্র
Chairman
Mr. Khairul you are already recommended to Administration?
প্র
Candidate
Yes sir, Alhamdulillah.
প্র
Board Member 1
Administration is a very good cadre!
প্র
Candidate
Yes sir.
প্র
Board Member 2
এখন আপনার চয়েস কি ফরেইন?
প্র
Candidate
হ্যাঁ স্যার।
প্র
Chairman
আপনাকে ফরেইনে রিকমেন্ড করলে তো দেশের ক্ষতি হবে। একটা সিট নষ্ট হবে। এরচেয়ে বরং আপনি এডমিনেই থাকেন। ফরেইনে অন্য কাউকে রিকমেন্ড করা হোক।
প্র
Candidate
স্যার বিষয়টা উল্টাও হতে পারে। আমাকে ফরেইনে না নিলে উল্টো দেশের ক্ষতিও হতে পারে। দেখা গেল আমি ফরেইনে গেলে দেশকে যতটা দিতে পারতাম, তা হয়তো অন্য যাকে রিকমেন্ড করা হবে, সে দিতে পারবে না।
প্র
Chairman
Well well that's good spirit. Let me see what you got.
প্র
Candidate
Sure sir.
প্র
Chairman
বলেন আপনাকে কেন ফরেইনে নেয়া উচিত? বইয়ের কথা বলবেন না যে দেশকে প্রতিনিধিত্ব করবেন, এনালিটিক্যাল এবিলিটি ইত্যাদি। জেনুইন কোনো রিজন দেখান।
প্র
Candidate
স্যার আমি মনে করি...
প্র
Chairman
আমি বাংলায় প্রশ্ন করলেও আপনাকে ইংরেজিতেই উত্তর দিতে হবে। যেহেতু আপনার চয়েস ফরেইন যাওয়া।
প্র
Candidate
Sure sir. I think the most important quality that a diplomat might possess is the ability to tackle unprecedented situations. And from the experience of my whole academic life, I think I'm ready-witted. So I'll be able to better handle the volatile...
প্র
Chairman
ঠিকাছে বুঝলাম। বলেন তো... (একটি কূটনৈতিক পরিভাষা জিজ্ঞাসা করলেন)
প্র
Candidate
Sorry sir I'm not familiar with this term.
প্র
Chairman
No problem. বলেন ভেনেজুয়েলাতে যুক্তরাষ্ট্র যা করলো তাকে একজন কূটনীতিক হিসেবে কিভাবে ব্যাখ্যা করবেন?
প্র
Candidate
Sir this is a blatant violation of international laws...
প্র
Chairman
না না, আমি ব্যাখ্যা চাচ্ছি না। আপনি বলেন আপনি কূটনীতিক হিসেবে এটার বিরুদ্ধে সরাসরি কোনো পদক্ষেপ নিতে পারবেন কি-না।
প্র
Candidate
Sir I think as a representative of the People’s Republic of Bangladesh, we can't take any step except urging for maintenance of peace. Because we have our economic interests to preserve.
প্র
Board Member 1
How do you define the US action in Venezuela? Power politics or democracy?
প্র
Candidate
Sir, in my opinion the recent US aggression in Venezuela is the last pin in the coffin of international law. In the name of democracy...
প্র
Board Member 1
Tell me whether it's power politics or USA have the right to do it?
প্র
Candidate
Sir this is undoubtedly power politics. Even one of Trump's officials said in an interview that USA is a superpower & therefore it should act like a superpower.
প্র
Board Member 1
ইরানে কিছুদিন আগে হামলা করলো। এটা তো আমাদের জন্যও কনসার্ন। আপনার কি মনে হয়, বাংলাদেশের কেমন ফরেন পলিসি নেয়া উচিত?
প্র
Candidate
স্যার আমার মনে হয় জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে...
প্র
Board Member 1
না না, আপনি বলেন ইরানের মতো নাকি যুক্তরাষ্ট্রের মতো?
প্র
Candidate
স্যার দুই দেশের কারোর মতোই না। বরং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে, ইকুইটি, সার্বভৌমত্ব এবং দেশের মর্যাদা বজায় রেখে পররাষ্ট্রনীতি নির্ধারণ করা উচিত।
প্র
Chairman
আমাদের ফরেন পলিসি কী? মানে দীর্ঘদিন যাবত যে একটা টার্ম চর্চা হয়ে আসছে?
প্র
Candidate
Sir Friendship to all & malice towards none.
প্র
Chairman
আপনার কী মনে হয়? এটা কতটা উপযুক্ত পলিসি?
প্র
Candidate
Sir I think this cannot be any independent nation's foreign policy. Because no one can be a friend to all. We must serve our national interest & if that requires us to be somebody's enemy, then we should let it be so.
প্র
Chairman
Exactly. That should be an independent nation's foreign policy.
প্র
Board Member 2
What is BISL?
প্র
Candidate
Sorry sir. I don't know the full form.
প্র
Board Member 2
আমরা এখন অনেক জায়গাতেই শুনি যে soft power, hard power, smart power। এগুলো একটু ব্যাখ্যা করেন তো।
প্র
Candidate
তিনটি শক্তির ধারণা সংক্ষেপে ব্যাখ্যা করেন।
প্র
Board Member 2
What's false flag operation & tell me a few false flag operations from WWI & WWII?
প্র
Candidate
False flag operation ধারণাটির সংজ্ঞা প্রদান করেন, তবে বিশ্বযুদ্ধের নির্দিষ্ট উদাহরণ দিতে পারেননি।
প্র
Chairman
No. I want to ask more.
প্র
Candidate
Sure sir.
প্র
Chairman
স্বাধীনতার ৫৪-৫৫ বছর পরে এসে যদি আমরা দেখি একটু যে ইন্ডিয়ার সাথে আমাদের এতগুলো চুক্তি হলো। আপনি একটা চুক্তির নাম বলেন তো যেখানে বাংলাদেশ better-off ছিল।
প্র
Candidate
Sir, to be honest it will be even hard to find an agreement where we had a win-win situation. So looking for better-off is like crying in the wilderness sir.
প্র
Chairman
Exactly. তাহলে আমাদের সো-কল্ড ফ্রেন্ড কিভাবে হলো তারা? আর এত বছর যাবত কিভাবে ফ্রেন্ড হিসেবেই বিবেচিত হয়ে আসলো? কেউ কিভাবে find out করতে পারলো না যে তারা আমাদেরকে শোষণ করে যাচ্ছে?
প্র
Candidate
স্যার আমার কাছে মনে হয় না বিষয়টা এমন যে কেউ বুঝতে পারেনি। অনেকেই বা সবাই বুঝতে পেরেছে। কেউ স্বার্থের জন্য চুপ থেকেছে, কেউ ক্ষমতার জন্য, কেউ কেউ আওয়াজ তুলে গুম হয়েছে। আর বাকিরা স্যার ভয়ে চুপচাপ থেকেছে।
প্র
Board Member 1
আচ্ছা একটা বিষয় বলেন তো। নেপাল একটা ছোট্ট দেশ। তারাও একসময় ইন্ডিয়ার প্রভাবাধীন ছিল। কিন্তু তারা বেশ আগেই এ প্রভাব থেকে বেরিয়ে গিয়েছে। আমরা কেন পারছি না?
প্র
Candidate
স্যার আমার কাছে মনে হয় আমাদের সবচেয়ে বড় দুর্বলতা National Unity এর অভাব। আমাদের সরকার পরিবর্তনের সাথে সাথে পররাষ্ট্রনীতি, এমনকি দেশের ফান্ডামেন্টাল যে building block থাকে, তাও পরিবর্তন হয়ে যায়। আমরা যদি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ঐকমত্যে আসতে না পারি, তাহলে এই বশ্যতা থেকে বের হতে পারবো না।
প্র
Board Member 1
আপনার কী মনে হয়? কিভাবে ঐকমত্যে আসতে পারবো?
প্র
Candidate
স্যার আমি বিশ্বাস করি যখন প্রতিটা দল ফরেন পলিসি নির্ধারণের ক্ষেত্রে কেবল একটা বিষয়কেই প্রাধান্য দিবে, অন্য কোনো সেকেন্ড রিজনকে কন্সিডার করবে না, তখনই আমাদের ফরেন পলিসি স্বাধীন হবে। আর সেটা হচ্ছে National interest.
প্র
Chairman
I'm not convinced yet. আচ্ছা বলেন...
প্র
Candidate
Sure sir.
প্র
Chairman
Vienna Convention সম্পর্কে তো জানেন?
প্র
Candidate
Yes sir.
প্র
Chairman
এটার কিছু ধারা বলেন তো।
প্র
Candidate
ধারা ৯, ৩১, ৪১ সরাসরি উল্লেখ করেন এবং ভিয়েনা কনভেনশন সম্পর্কিত অন্যান্য প্রাসঙ্গিক আলোচনা করেন।
প্র
Board Member 1
আপনারা তো সরাসরি কিছু বলতে পারেন না। ওদের চোখে চোখ রেখে কথা বলতে পারেন না। কেউ বাংলাদেশকে exploit করলেও পররাষ্ট্রের লোকজন যথাযথ জবাব দিতে জানে না।
প্র
Candidate
স্যার আমি অবশ্যই দেশের স্বার্থে যে কারও সামনে দাঁড়িয়ে যেতে পারবো ইনশাআল্লাহ।
প্র
Board Member 2
স্যার আমিও বেশ কিছু Multinational অনুষ্ঠানে দেখেছি যে আমাদের যারা আছেন, তারা কিছু বলতে গেলে কেমন যেন কাচুমাচু করেন, হাত মোচড়ামুচড়ি করেন।
প্র
Chairman
Those diplomats of ours can not defend a thing. They cannot stand with their backbone erected for their national interest.
প্র
Candidate
Sir, I have the courage to always stand firm for my national interest.
প্র
Chairman
সবাই তো বলে। কিভাবে বুঝবো যে আপনি মেরুদণ্ড সোজা রাখবেন?
প্র
Candidate
অনুমতি নিয়ে নিজ জীবনের একটি বাস্তব অভিজ্ঞতার কথা শেয়ার করেন।
প্র
Chairman
আপনি কি কনভিন্স করতে পেরেছেন?
প্র
Candidate
Sir you can ask more questions if you still think that I'm not fit for the job.
প্র
Chairman
Full confidence দেখছি।
প্র
Candidate
(হাসিমুখে ধন্যবাদ জ্ঞাপন করেন)
প্র
Chairman
ডকুমেন্টস নিয়ে আসতে বলেন।
প্র
Board Member 1
Your confidence is good. Your English speaking is also good. আজকে যা যা বললেন, আশা করি সেভাবে দেশকে সার্ভ করতে পারবেন। I hope I will meet you again. দেখা গেল ৫/৬ বছর পরে দেশে বিদেশে কোনো ইভেন্টে দেখা হয়ে যেতে পারে।
প্র
Chairman
আপনি ওদের মুখের উপর বলে দিবেন। চোখে চোখ রেখে দেশের জন্য কথা বলবেন। কখনও ভয় পাবেন না।
প্র
Candidate
ইনশাআল্লাহ স্যার।