BCS
২০২৬
ফলাফল: N/A
ডা. এ টি এম ফরিদ উদ্দিন স্যার-এর বিসিএস ভাইভা অভিজ্ঞতা
প্রার্থী: বেনামী (মিষ্টার আহমেদ)
বিষয়: CSE (Computer Science & Engineering)
জেলা: N/A
বোর্ড: ডা. এ টি এম ফরিদ উদ্দিন স্যার
ক্যাডার পছন্দের তালিকা
1. প্রশাসন
2. অডিট এন্ড একাউন্টস
3. ট্যাক্স
4. কাস্টমস
বোর্ডের প্রশ্ন ও উত্তর
প্র
Candidate
ঢুকে সালাম দিলাম সবাইকে।
প্র
Chairman
আপনি হলেন মিষ্টার .............. আহমেদ, বলে বসতে বললেন। নিজে নাম, সাবজেক্ট, এলাকা, চয়েজ এসব বলল।
প্র
Candidate
থ্যাংক ইউ স্যার।
প্র
Chairman
২০১৮ তে গ্রাজুয়েশন করেছেন দেখাচ্ছে। till then? কী করছেন?
প্র
Candidate
স্যার, আমি প্রথমে প্রাইভেটে কিছুদিন জব করেছি। এরপর বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে আছি।
প্র
Chairman
কতদিন হলো শিক্ষকতা করছেন?
প্র
Candidate
স্যার, এই জানুয়ারি ২৩ তারিখে ৩ বছর হবে।
প্র
Chairman
শিক্ষকতায় কেন আসলেন?
প্র
Candidate
স্যার, বিশ্ববিদ্যালয় থেকেই ..........নামে সংগঠনের মাধ্যমে পড়ানোর কাজের সাথে আমার যোগাযোগ ছিল তাই গ্রাজুয়েশনের পর শিক্ষকতায় যোগদানের সুযোগ থাকায় সেখানে যোগদান করেছি।
প্র
Chairman
শিক্ষকতায় যখন আছেন শুধু শিক্ষাই চয়েজ দিতেন? শিক্ষার আগে আবার এডমিন, অডিট, ট্যাক্স আর কাস্টমস দিতে গেলেন কেন?
প্র
Candidate
শিক্ষকতা এবং সংগঠনটির সাথে কাজ করতে করতে যেতে উপলব্ধি করেছি, প্রান্তিক লেভেল এ কাজ করতে গিয়ে দেখেছি ওদের সাথে যে সমস্যাগুলো হয়, এগুলো আমি কেবল দেখতেই পাই কিছু করতে পারিনা। সিভিল সার্ভিস বিশেষ করে প্রশাসন এই সকল সমস্যার সমাধান লেভেলে আরো বৃহৎ পরিসরে কাজ করতে সাহায্য করবে।
প্র
Chairman
মানুষের জন্য কাজ করবেন বলছেন। সে না হয় প্রশাসনে করা যায় কিন্তু কাস্টমসে মানুষের জন্য কাজ করার কী আছে?
প্র
Candidate
স্যার, কাস্টমসে রাষ্ট্রের জন্য রেভিনিউ জেনারেট এর ক্ষেত্রে কাজ করা যায়।
প্র
Chairman
CSE এর মত এত এলিট একটা সাবজেক্ট পড়ে প্রাইমারি তে জয়েন করাটা উচিত হইছে? কত গ্রেড ছিল তখন?
প্র
Candidate
স্যার গ্রেড-১৩ তে ছিল।
প্র
Chairman
তাহলে? বিশ্ববিদ্যালয়ে জয়েন করতেন। সরকারি না হোক, কত তো প্রাইভেট ইউনিভার্সিটি ছিল।
প্র
Candidate
স্যার, ভার্সিটিতে যোগদান করার জন্য যে সিজিপিএ দরকার আছে তা আমার ছিল না।
প্র
Chairman
আচ্ছা ঠিক আছে। প্রশাসনে থাকাকালীন ধরেন আপনার কাছে কেউ একজনের কাজ করতে আসলো। এবং বিনা ঝঞ্ঝাটে আপনার কাছ থেকে সে কাজ করে চলে গেল। এটা সাধারণত আমাদের দেশে হয় না। কাজের জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়। সে বিনা বাধায় কাজ করতে পেয়ে খুশি হয়ে সে তার বাড়ি থেকে বড় তাজা মাছ, ফলমূল নিয়ে আসলো। জাস্ট উপহার হিসেবে। এবং আপনি সেটা গ্রহণ না করলে খুব কষ্ট পাবে। তখন আপনি কী করবেন? গ্রহণ করবেন?
প্র
Candidate
না স্যার, আমি এটা নেব না।
প্র
Chairman
না নিলে ধরেন সে অনেক কষ্ট পাবে। এক্ষেত্রে আপনি কীই বা করতে পারেন?
প্র
Candidate
স্যার, কাজের ক্ষেত্রে, যিনি কাজ করিয়েছেন, তার এখনকার মত সমস্যা উতরে গেছে। উনি এখন সুবিধা গ্রহণ না করলেও আমাকে চেনার ফলে পরবর্তী সময়ের কোন কাজে আমার কাছ থেকে বাড়তি সুবিধা আশা করতে পারে। তাই সিভিল সার্ভেন্ট হিসেবে আমি এটা গ্রহণ করতে পারি না।
প্র
External Examiner
প্রশাসন প্রথমে দিয়েছেন। জানেন তো প্রশাসন কত যন্ত্রণার কাজ। এসব কাজ সম্পর্কে জেনেছেন?
প্র
Candidate
জ্বি স্যার জেনেছি।
প্র
External Examiner
আমি প্রশাসনে ছিলাম, এজন্যই বলছি, এখানে তো ধরেন, উপজেলায় পোস্টিং হওয়ার আগে আপনারা দুই বছর ট্রেনিং হবে, তারপর উপজেলা যাওয়ার আগে ডিসি অফিসে কাজ করতে হবে। কী কী কাজ করতে হবে প্রথম দিকে?
প্র
Candidate
স্যার প্রথমে তো আমি সহকারী কমিশনার হিসাবে ডিসি অফিসে জয়েন করবো। এরপর আমাকে...
প্র
External Examiner
সহকারী কমিশনার হিসেবে জয়েন করলেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন শাখার কাজ আছে। জুনিয়র হিসেবে কত চাপ থাকে। যেমন ল্যান্ড একুইজিশন আছে, ডিপার্টমেন্ট আছে যেখানে ঘুষ ছাড়া কাজ হয় না। সিনিয়র যদি দুর্নীতি করতে চাপ দেয় তখন কী করবেন?
প্র
Candidate
স্যার যদি বলে মৌখিকভাবে আদেশ দেন তাহলে সে ক্ষেত্রে আমি তার সাথে আলোচনা করব আমি বলব যে, কাজের আদেশটা যেন তিনি লিখিতভাবে দেন। আমি তাহলে সে অনুযায়ী কাজ করব।
প্র
External Examiner
মৌখিকভাবে দিলে কী করবেন? ধরেন ঘুষ খেতে বলল। এটা তো আর লিখিত ভাবে আদেশ দিতে পারে না। বলল যে, ঘুষ নিয়ে কাজটা সেরে দেন। আপনি কি সেখানে ঘুষ ছাড়া কাজ করতে পারবেন?
প্র
Candidate
স্যার, স্যার কাজের ক্ষেত্রে আমি সংবিধান, অফিস রুলস, এবং সার্ভিস প্রোটকল মেনে কাজ করব।
প্র
External Examiner
আপনি নিশ্চিত, আপনি ঘুষ না খেয়ে থাকতে পারবেন? এটা ধর্মীয় কারণে বলছি না। আপনাকে দেখে সৎ মনে হয়। কিন্তু সেটা ধরে রাখা পসিবল কিনা?
প্র
Candidate
স্যার, সৎভাবে এবং নৈতিক থাকা বেশ জরুরি। দক্ষতায় ঘাটতি থাকলে সেটা প্রশিক্ষণের মাধ্যমে ঠিক করা সম্ভব কিন্তু ব্যক্তির মধ্যে যদি নৈতিকতা না থাকে, সেটা ক্ষতিকর। নৈতিকতার প্রশ্নে নিগোসিয়েশনের কোন জায়গা নাই।
প্র
External Examiner
আচ্ছা আপনি শিক্ষকতায় তো আছেনই। প্রশাসনে আসলেও কিন্তু আপনাকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। এটা জানেন?
প্র
Candidate
জ্বি স্যার।
প্র
External Examiner
সেটা কোথায় হতে পারে বলতে পারবেন?
প্র
Candidate
উম্ম, না স্যার, সেটা আমার ঠিক জানা নাই।
প্র
Board Member 1
আমি একটু অন্যদিকে যাই। আমাদের দেশের আয় রোজগার কিভাবে হয়?
প্র
Candidate
স্যার, আয়কর, ভ্যাট, বিভিন্ন প্রকার শুল্ক থেকে।
প্র
Board Member 1
আমাদের দেশে পোর্ট কয়টা?
প্র
Candidate
৩ টা স্যার।
প্র
Board Member 1
৩ টা? কী কী?
প্র
Candidate
স্যার, চট্টগ্রাম বন্দর, মংলা, এবং আমাদের পটুয়াখালীতে পায়রা সমুদ্রবন্দর হয়েছে।
প্র
Board Member 1
এগুলো তো সমুদ্রবন্দর। তা এগুলো কি কাজে লাগে? মানে বাংলাদেশের ভৌগলিক অবস্থান অনুযায়ী এগুলো কী কাজে লাগতে পারে? না থাকলে অসুবিধা কী?
প্র
Candidate
ভৌগোলিকভাবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশ হলেও দক্ষিণ-পূর্ব এশিয়া দেশের সাথে আমাদের কানেকশন আছে, সমুদ্রপথে বাণিজ্যের ক্ষেত্রে তাই আমাদের দেশ থেকে পশ্চিম দিকে যাওয়ার পথে দক্ষিণ-পূর্ব এশিয়ান গুলো বিশ্রামের ক্ষেত্রে বাংলাদেশী পোর্ট গুলো ব্যবহার করতে পারবে।
প্র
Board Member 1
আমাদের দেশের ট্রাফিক জ্যামের যা অবস্থা তা সভ্য দেশে এমন তো হতে পারে না। এ ব্যাপারে আপনার মতামত কী?
প্র
Candidate
স্যার, ট্রাফিকের ক্ষেত্রে আমরা চলাচল করি, এবং আমাদের যারা মনিটরিং করে ট্রাফিক পুলিশ, সবারই ট্রাফিক রুল মানার ক্ষেত্রে অপারগতা দেখা যায়।
প্র
Board Member 1
এগুলো নিয়ন্ত্রণ করা যায় কিভাবে? আপনি কী করবেন?
প্র
Candidate
নিয়ম মেনে চলার ব্যাপারে জোরদার ব্যবস্থা গ্রহণ করব। আমি মানব, যারা এর মনিটরিং করে, ট্রাফিক পুলিশ, ও যারা চালক আছে তাদের মানার ক্ষেত্রে দৃঢ় ব্যবস্থা গ্রহণ করব।
প্র
Chairman
ঠিক আছে তাহলে, মিষ্টার..............। আপনি এখন আসতে পারেন।
প্র
Candidate
সবাইকে আরেকবার thank you sir বলে, সবার দিকে একবার করে তাকিয়ে সালাম দিয়ে এক্সটার্নাল-২ এর কাছ থেকে কাগজপত্র নিয়ে চলে আসলাম।