BCS ২০২৬ ফলাফল: N/A

৪৬তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা - ৩

প্রার্থী: বেনামী
বিষয়: N/A
জেলা: N/A
বোর্ড: N/A

ক্যাডার পছন্দের তালিকা

1. বিসিএস প্রশাসন

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র External Examiner
আপনাকে আমরা প্রশাসনে কেন নেবো?
প্র Candidate
স্যার/ম্যাডাম, আমাকে প্রশাসন ক্যাডারে নেওয়ার প্রধান কারণ হলো—আমি নীতিনিষ্ঠ, দায়িত্বশীল এবং জনগণকেন্দ্রিকভাব কাজ করার মানসিকতা রাখি। প্রশাসন ক্যাডারের মূলতঃ নীতি বাস্তবায়ন ও জনসেবার ক্যাডার। আমি মনে করি, আমার বিশ্লেষণী চিন্তা, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং মানুষের সাথে কাজ করার দক্ষতা এই ক্যাডারের জন্য উপযোগী।
প্র External Examiner
আপনাকে প্রশাসনে সুপারিশ করার ৩ টি কারন বলেন।
প্র Candidate
নীতিনিষ্ঠতা ও দায়িত্বশীলতা, বিশ্লেষণী চিন্তা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা, এবং নিরপেক্ষভাবে মাঠপর্যায়ে জনসেবা প্রদান করার মানসিকতা।
প্র External Examiner
কোনো এলাকায় এসি ল্যান্ড হলে প্রথম ১ মাসে কী কী ব্যবস্থা নেবেন?
প্র Candidate
এসি ল্যান্ড হিসেবে প্রথম এক মাসে আমি রেকর্ড ও আইন বুঝে নেওয়া, মাঠপর্যায়ের বাস্তবতা যাচাই, ভূমি বিরোধ চিহ্নিতকরণ এবং স্বচ্ছ ও জনবান্ধব সেবা ব্যবস্থা গড়ে তোলাকে অগ্রাধিকার দেব।
প্র External Examiner
জল মহাল, বালু মহাল কী?
প্র Candidate
জল মহাল হলো সরকারিভাবে ইজারা দেওয়া জলাশয় এবং বালু মহাল হলো এমন একটি সরকারি অনুমোদিত এলাকা (নদী, খাল, বিলের তলদেশ) যেখান থেকে বৈধভাবে বালু উত্তোলন করা হয়, যা 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০' দ্বারা নিয়ন্ত্রিত হয়।
প্র External Examiner
এগুলো কোথায় হয়?
প্র Candidate
নদী, খাল, হাওর-বিল ও সরকারি উন্মুক্ত জলাশয় বা বালু সমৃদ্ধ নির্ধারিত নদী অঞ্চলে।
প্র External Examiner
Introduce yourself.
প্র Candidate
আমি আমার শিক্ষাগত যোগ্যতা ও পারিবারিক পটভূমির বিবরণ সংক্ষেপে উপস্থাপন করলাম।
প্র External Examiner
What are you doing now?
প্র Candidate
বর্তমানে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি ও অন্যান্য প্রাসঙ্গিক কর্মকাণ্ডে যুক্ত আছি।
প্র External Examiner
What is AI?
প্র Candidate
Artificial Intelligence (AI) is the ability of computer systems to perform tasks that typically require human intelligence, like learning, problem-solving, understanding language, and decision-making, often by learning from vast amounts of data rather than explicit programming.
প্র External Examiner
What is Balance of Payment?
প্র Candidate
The Balance of Payments (BOP) is a systematic statistical record of all economic transactions between residents of a country and the rest of the world during a specific period, typically a quarter or a year. It serves as a comprehensive financial report card that summarizes the inflow (credits) and outflow (debits) of money and assets to provide insights into a nation's economic health and its international financial position.
প্র External Examiner
What is difference between fiscal policy and monetary policy?
প্র Candidate
Fiscal policy (government spending/taxes) and monetary policy (central bank interest rates/money supply) are two key tools to manage an economy, with fiscal policy directly affecting demand via taxes/spending (slower, political) and monetary policy indirectly via borrowing costs (faster, independent), both aiming for growth, low inflation, and full employment but using different levers and timelines.
প্র Chairman
আপনার জন্য শুভকামনা রইল, বেস্ট অফ লাক। আসতে পারেন, কাগজপত্র নিয়ে যান।
প্র Candidate
ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।