BCS ২০২৫ ফলাফল: N/A

৪৬তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা - ২

প্রার্থী: বেনামী
বিষয়: N/A
জেলা: N/A
বোর্ড: চেয়ারম্যান স্যার

ক্যাডার পছন্দের তালিকা

1. বিসিএস প্রশাসন

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Chairman
১/ ভারত বাংলাদেশ সম্পর্ক এখন কেমন?
প্র Candidate
ভারত ও বাংলাদেশের সম্পর্ক বর্তমানে অত্যন্ত শক্তিশালী এবং বহুমুখী। উভয় দেশই ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ভৌগোলিক দিক থেকে ঘনিষ্ঠভাবে সংযুক্ত। তবে ৫ ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে সম্পর্ক বেশ জটিল আকার ধারণ করেছে।
প্র Chairman
২/ সমস্যা কী কী?
প্র Candidate
ভারত ও বাংলাদেশের মধ্যে বর্তমানে কিছু অমীমাংসিত সমস্যা রয়েছে, যদিও সামগ্রিক সম্পর্ক ইতিবাচক। প্রধান সমস্যাগুলো হলো: তিস্তা নদীর পানিবণ্টন, সীমান্ত হত্যা (BSF কর্তৃক), বাণিজ্য ঘাটতি, রোহিঙ্গা শরণার্থী সংকট, এবং অবৈধ অনুপ্রবেশ।
প্র Chairman
৩/ সম্পর্ক খারাপের কারন কী?
প্র Candidate
৫ ই আগস্ট এ শেখ হাসিনার সরকার পতনের পরে এই সম্পর্ক খারাপ হয়।
প্র Chairman
৪/ ওসমান হাদী হত্যায় ভারতের ভূমিকা।
প্র Candidate
এ ব্যাপারে স্বীকৃত প্রমাণিত কোন তথ্য নেই। এটা তদন্তের বিষয়, তদন্ত করে তারপরে দায়ীদের শাস্তি দেওয়া হবে।
প্র Chairman
৫/ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ব্যবস্থা কেমন?
প্র Candidate
বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল দিকনির্দেশনা সংবিধানের ২৫ অনুচ্ছেদ থেকেই আসে (আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা, জাতিসংঘের নীতিমালা মেনে চলা, সব রাষ্ট্রের সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা ইত্যাদি)। এটি পরিচালনায় নির্বাহী বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, সংসদ ও বিভিন্ন কূটনৈতিক মিশন জড়িত।
প্র Chairman
৬/ প্রেসার কুকারে দ্রুত রান্না হয় কেন?
প্র Candidate
প্রেসার কুকারে দ্রুত রান্না হয় কারণ এর বন্ধ অবস্থায় উচ্চ চাপের কারণে জলের স্ফুটনাঙ্ক (boiling point) ১০০°C থেকে বেড়ে প্রায় ১২০°C বা তার বেশি হয়ে যায়।
প্র Chairman
৭/ পানিকে তাপদিলে সর্বোচ্চ তাপমাত্রা কত হবে?
প্র Candidate
পানিকে তাপ দিলে স্বাভাবিক চাপে সর্বোচ্চ ১০০° সেলসিয়াস (২১২° ফারেনহাইট) পর্যন্ত ফুটন্ত তরল অবস্থায় থাকে, কিন্তু চাপ বাড়ালে এই তাপমাত্রা অনেক বেশি হতে পারে, এমনকি ৩৭৪° সেলসিয়াস (৭০৫° ফারেনহাইট) পর্যন্ত তরল থাকতে পারে।
প্র Chairman
৮/ সেটা কেন হবে?
প্র Candidate
চাপ পরিবর্তনের ফলে পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাওয়ার কারণে তাপমাত্রা বৃদ্ধি পায়।
প্র External Examiner
প্রথম চয়েস প্রশাসন কেন দিয়েছেন?
প্র Candidate
প্রশাসন ক্যাডারের মাধ্যমে নীতি বাস্তবায়ন ও সরাসরি জনসেবা করার সুযোগ বেশি থাকায় এটিকে প্রথম পছন্দ হিসেবে দিয়েছি।