BCS ২০২৫ ফলাফল: সুপারিশপ্রাপ্ত (বিসিএস প্রশাসন, মেধাক্রম- ১৭)

৪৫তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা - মো: আশিকুর রহমান

প্রার্থী: মো: আশিকুর রহমান
বিষয়: ফিন্যান্স (ঢাকা বিশ্ববিদ্যালয়)
জেলা: N/A
বোর্ড: গোপন থাকুক

ক্যাডার পছন্দের তালিকা

1. বিসিএস প্রশাসন 2. বিসিএস পুলিশ

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Chairman
আপনি মো: আশিকুর রহমান। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে। আপনার হল ছিল কোনটা?
প্র Candidate
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল।
প্র Chairman
আপনার প্রথম পছন্দ দেখছি বিসিএস পুলিশ।
প্র Candidate
স্যার আবেদন করার সময় বিসিএস পুলিশ প্রথম চয়েজ ছিল কিন্তু আমি সেটা পরিবর্তন করে বিসিএস প্রশাসন প্রথম চয়েজ হিসেবে দিয়েছি।
প্র Chairman
আচ্ছা। (রিচেঞ্জের ফর্ম ব্যক্তিগত কর্মকর্তা তখনও চেয়ারম্যান স্যারের কাছে দেয়নি। উনি কলিং বেল চেপে ব্যক্তিগত কর্মকর্তাকে ডেকে সকল প্রার্থীর রিচেজ ফর্ম নিলেন)
প্র Chairman
এখন কোথায় জব করছেন? কবে জয়েন করেছেন? এর আগে কোথায় জব করেছেন?
প্র Candidate
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছি। এর আগে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক এবং বেপজার সোশ্যাল কাউন্সিলর পদে কর্মরত ছিলাম।
প্র Chairman
বিমানে আপনি কোন দপ্তরে কর্মরত আছেন? কি কি কাজ করেন?
প্র Candidate
উত্তর করলাম।
প্র Chairman
কেন বিসিএস প্রশাসন আপনার প্রথম পছন্দ?
প্র Candidate
উত্তর প্রস্তুত ছিল, বললাম।
প্র Chairman
এরশাদের আমলে বিশাল একটি প্রশাসনিক সংস্কার হয়েছিল। এটা সম্পর্কে বলুন।
প্র Candidate
প্রথমে সরি বলেছি। তারপর চেয়ারম্যান স্যার একটু হিন্টস দিলে এটা সম্পর্কে বললাম।
প্র Chairman
সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনের হেড কে?
প্র Candidate
উত্তর করলাম।
প্র Chairman
মূয়ীদ চৌধুরীর ক্যারিয়ার সম্পর্কে বলুন।
প্র Candidate
বললাম।
প্র Chairman
আর একজন সিএসপি অফিসারের নাম বলুন।
প্র Candidate
বললাম।
প্র Chairman
(একজনের নাম বলে জিজ্ঞেস করলেন) উনি কি অফিসার ছিলেন?
প্র Candidate
আইসিএস অফিসার।
প্র Chairman
NAPD, BIAM এর পূর্ণরূপ কি? কোথায় অবস্থিত? কত সালে প্রতিষ্ঠিত?
প্র Candidate
সরি বলেছি।
প্র Chairman
BARD কোথায়? কে কত সালে প্রতিষ্ঠা করেছেন?
প্র Candidate
উত্তর করলাম।
প্র Chairman
পঞ্চবার্ষিক পরিকল্পনা কি? এখন কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলমান? সরকারের কোন প্রতিষ্ঠান পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে?
প্র Candidate
উত্তর করলাম কিন্তু কোন প্রতিষ্ঠান প্রণয়ন করে এটা এক্সাক্টলি বলতে পারিনি, শুধু মন্ত্রণালয়ের নামটা বলেছি। (তারপরে স্যার তার সামনে রাখা পঞ্চবার্ষিক পরিকল্পনার একটা কপি দেখালেন এবং প্রতিষ্ঠানের নামটা বললেন)
প্র Board Member 1
কোথায় থাকেন? বাসা থেকে এখানে কিভাবে এসেছেন?
প্র Candidate
উত্তর করলাম।
প্র Board Member 1
What are the functions of Bangladesh Bank?
প্র Candidate
Answered properly.
প্র Board Member 1
What is mobile banking? Who is the controller of bKash and Nagad?
প্র Candidate
Answered.
প্র Board Member 1
Despite security measures, how bKash and nagad face scams?
প্র Candidate
Answered.
প্র Board Member 1
What is supply chain? Describe in details.
প্র Candidate
Answered.
প্র Board Member 1
(একটি উদ্দীপক বললেন) বলুন তো এটা কিসের উদাহরণ?
প্র Candidate
আমি সরি বললাম। (স্যার বললেন এটা সাপ্লাই চেইনের উদাহরণ)
প্র Board Member 1
আপনার টাইম শেষ।
প্র Board Member 2
আপনার পুরো চয়েজ লিস্টটা বলুন।
প্র Candidate
বললাম।
প্র Board Member 2
আপনি কেন বেপজা ছেড়ে বিআরইবি তে জয়েন করেছিলেন? আবার বিআরইবি ছেড়ে কেন বিমানে জয়েন করেছেন? আবার বিমান ছেড়ে কেন প্রশাসনে আসতে চাচ্ছেন? কারণগুলো বলুন।
প্র Candidate
উত্তর করলাম।
প্র Board Member 2
আপনি আবেদনের সময় পুলিশ প্রথম চয়েজ দিয়ে আবেদন করেছেন। আবার এখন সেটা পরিবর্তন করে কেন প্রশাসন প্রথম চয়েজ দিয়েছেন? পুলিশে খারাপ কি দেখলেন?
প্র Candidate
এই ধরনের প্রশ্নের ইতিবাচক উত্তর আগে থেকেই রেডি রেখেছিলাম। বোর্ড সন্তুষ্ট হলো।
প্র Board Member 2
বিশ্বজুড়ে এই মুহূর্তে কি কি যুদ্ধ বিগ্রহ চলছে সে সম্পর্কে বলুন?
প্র Candidate
উত্তর করলাম।
প্র Board Member 2
ইসরাইল কেন ফিলিস্তিনে হামলা চালাচ্ছে? ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের ফলাফল কি হতে পারে এবং বর্তমান বিশ্ব রাজনীতিতে এর প্রভাব কি?
প্র Candidate
ক্রুসেড থেকে শুরু করে বর্তমান অবস্থা পর্যন্ত বললাম।
প্র Board Member 2
ইউএনও এর কাজ কি কি?
প্র Candidate
উত্তর করলাম।
প্র Board Member 2
জনপ্রশাসন সংস্কার কমিশন কি কি সুপারিশ করেছে?
প্র Candidate
উত্তর করলাম।
প্র Board Member 2
আপনি আর কি কি ইতিবাচক পরিবর্তন আশা করেন? বিভাগ এবং জেলার সংখ্যা বৃদ্ধি পেলে জনগণ কিভাবে উপকৃত হবে? আদৌ উপকৃত হবে কিনা?
প্র Candidate
পজিটিভলি উত্তর করলাম।
প্র Board Member 2
আপনাকে প্রশাসন ক্যাডারে নিয়োগ দেওয়া হলে আপনি কোন ধরনের ইতিবাচক পরিবর্তন আনবেন?
প্র Candidate
বললাম।
প্র Board Member 2
দুটো ট্রানসলেশন করুন: 'ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল' এবং 'ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল'।
প্র Candidate
উত্তর করলাম।
প্র Chairman
আপনার ভাইভা শেষ।