BCS ২০২৩ ফলাফল: সুপারিশপ্রাপ্ত

BCS Viva Experience - Sohel Sir Board

প্রার্থী: বেনামী
বিষয়: Electrical and Electronic Engineering
জেলা: N/A
বোর্ড: শ্রদ্ধেয় সোহেল স্যার এর বোর্ড

ক্যাডার পছন্দের তালিকা

1. প্রশাসন ক্যাডার 2. পুলিশ ক্যাডার

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Chairman
আপনি কোন বিষয়ে পড়েছেন?
প্র Candidate
Electrical and Electronic Engineering।
প্র Chairman
বাংলাদেশের জন্য দ্বিকক্ষবিশিষ্ট (Bicameral) সংসদ কেমন হবে?
প্র Candidate
এর ইতিবাচক ও নেতিবাচক—দুটো দিকই আছে। ইতিবাচক দিক হলো—সব ভোটের প্রতিফলন ঘটবে এবং সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত হতে পারে। নেতিবাচক দিক হলো—জনগণের সঙ্গে সংসদ সদস্যদের দূরত্ব বাড়তে পারে, কারণ সবাই সরাসরি ভোটে নির্বাচিত নাও হতে পারে।
প্র Chairman
বায়োফুয়েল কাকে বলে?
প্র Candidate
জ্বালানির সঙ্গে ইথানল মিশিয়ে যে জ্বালানি তৈরি করা হয় তাকে বায়োফুয়েল বলে। G20-এ Global Biofuel Alliance গঠিত হয়েছে এবং বাংলাদেশের চিনিশিল্প থেকে উৎপাদিত ইথানল বায়োফুয়েল হিসেবে ব্যবহার করা যেতে পারে।
প্র Chairman
বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে কী করা প্রয়োজন?
প্র Candidate
রপ্তানি খাতে শুধু গার্মেন্টস শিল্পের ওপর নির্ভর না করে অন্যান্য শিল্পও উন্নয়ন করতে হবে। বর্তমানে ৮০ শতাংশের বেশি রপ্তানি আয় গার্মেন্টস খাত থেকে আসে। হস্তশিল্প, চামড়া শিল্প, সাইকেল শিল্পসহ অন্যান্য খাত উন্নয়ন করলে অর্থনীতি আরও শক্তিশালী হবে।
প্র External Examiner
টিমওয়ার্ক কী?
প্র Candidate
যে কাজে একাধিক মানুষ একসাথে অংশগ্রহণ করে এবং যেখানে সবার দায়িত্ব ও জবাবদিহিতা থাকে, সেটাই টিমওয়ার্ক।
প্র External Examiner
আপনার জীবনের টিমওয়ার্কের একটি উদাহরণ দিন।
প্র Candidate
আমি EEE Association-এর Assistant General Secretary ছিলাম। ৪র্থ বর্ষের farewell অনুষ্ঠানে আমি টিমওয়ার্কে অংশ নিয়েছিলাম। আমার দায়িত্ব ছিল বাজারে গিয়ে পণ্যের মান ও দাম যাচাই করে শিক্ষকদের রিপোর্ট দেওয়া।
প্র External Examiner
খারাপ সমন্বয়ের কোনো অভিজ্ঞতা আছে কি না?
প্র Candidate
২য় বর্ষের পিকনিকের বাজেট অনুযায়ী খাবার ও সুবিধা পাওয়া যায়নি।
প্র External Examiner
ভালো সমন্বয়ের একটি উদাহরণ দিন।
প্র Candidate
৪র্থ বর্ষের crest giving ceremony-তে সব কাজ সুন্দরভাবে সমন্বিত ছিল।
প্র External Examiner
কীভাবে বুঝেছেন যে সেটা ভালো সমন্বয় ছিল?
প্র Candidate
অর্থের অপচয় হয়নি এবং কাজের মান ভালো ছিল।
প্র Chairman
মোস্তাফিজুর রহমানকে IPL থেকে বাদ দেওয়া নিয়ে আপনার মতামত কী?
প্র Candidate
কোনো ক্রীড়াবিদকে ধর্ম, জাতি বা দেশের ভিত্তিতে বিচার করা উচিত নয়। এটি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের জন্য অপমানজনক।
প্র Chairman
বাংলাদেশের বিরুদ্ধে ICC-তে চিঠি দেওয়া—এর কারণ কি শুধু খেলা?
প্র Candidate
না। সম্প্রতি বাংলাদেশে একজন হিন্দু যুবক সহিংসতার শিকার হয়ে নিহত হওয়ার ঘটনায় ভারতীয় উগ্রবাদীরা ভারতে বাংলাদেশ দূতাবাস ঘেরাও করে। এ ছাড়া বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতি একটি বড় কারণ।
প্র Chairman
আপনি বর্তমানে কী করছেন?
প্র Candidate
আমি অগ্রণী ব্যাংকে Senior Officer হিসেবে recommended এবং ৪৫তম BCS-এ নন-ক্যাডার Assistant Programmer হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ে recommended।
প্র Chairman
আবেদনের সময় প্রথম পছন্দ পুলিশ ক্যাডার হলেও এখন কেন প্রশাসন ক্যাডার দিয়েছেন?
প্র Candidate
২০২৩ সালে আবেদন করার সময় আমার জ্ঞান সীমিত ছিল। তখন মনে করতাম পুলিশ ক্যাডার মানেই শুধু আইনশৃঙ্খলা রক্ষা। পরে বুঝেছি প্রশাসন ক্যাডারও আইনশৃঙ্খলাসহ রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। আমি এখনও পুলিশ ক্যাডার পছন্দ করি, তবে প্রশাসন ক্যাডারে নিজেকে বিকশিত করার সুযোগ বেশি মনে হয়েছে।
প্র Chairman
এই তথ্যগুলো কোথা থেকে জেনেছেন?
প্র Candidate
পত্রিকা থেকে জেনেছি এবং আমার বাবা প্রশাসন ক্যাডারের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। ধন্যবাদ।