BCS
২০২৬
ফলাফল: N/A
৪৭তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা - বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং
প্রার্থী: বেনামী
বিষয়: Biotechnology and Genetic Engineering
জেলা: N/A
বোর্ড: ফরিদ স্যার
ক্যাডার পছন্দের তালিকা
1. N/A
বোর্ডের প্রশ্ন ও উত্তর
প্র
Chairman
জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে এমন কোনো চূড়ান্ত পণ্য আছে কি, যেগুলো বাজারজাত করা হচ্ছে?
প্র
Candidate
জি স্যার, যেমন Bt Brinjal, ব্লাস্ট প্রতিরোধী ও জলবায়ু সহনশীল ধানের জাত।
প্র
Chairman
ওষুধ শিল্পে এর কোনো ব্যবহার আছে?
প্র
Candidate
জি স্যার, ইনসুলিন উৎপাদনে ব্যবহৃত হয়।
প্র
Chairman
ইনসুলিন কীভাবে উৎপাদন করা হয়?
প্র
Candidate
Recombinant DNA Technology-এর মাধ্যমে ব্যাকটেরিয়ায় মানব ইনসুলিন জিন প্রবেশ করিয়ে ইনসুলিন উৎপাদন করা হয়।
প্র
Chairman
স্কুল/কলেজ জীবনের একটি চ্যালেঞ্জিং মুহূর্ত বলুন।
প্র
Candidate
(উত্তর দেওয়ার পর সেটার সাথে সম্পর্কিত অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু ফলো-আপ প্রশ্ন করা হয়।)
প্র
Board Member 1
What is Blue Economy? Give an example.
প্র
Candidate
The Blue Economy refers to the sustainable use of ocean resources for economic growth, improved livelihoods, and jobs while preserving the health of marine and coastal ecosystems. It promotes an approach that balances economic activity—such as shipping, tourism, and fishing—with long-term environmental sustainability and ocean health.
প্র
Board Member 1
Hormuz-এর ম্যাপ দেখান।
প্র
Candidate
প্রথমে সরি বলেছিলাম। পরে স্যার বললেন, “Hormuz-এর আশেপাশের একটি দেশ দেখান।” আমি ইরান দেখাই।
প্র
Board Member 1
জি, এটাই জানতে চাচ্ছিলাম।
প্র
Board Member 1
সরাসরি করাপশনের একটি উদাহরণ দিন।
প্র
Candidate
বলেছি, চাকরির পরীক্ষায় প্রথম হয়েও চাকরি না পাওয়া এবং লবিংয়ের মাধ্যমে অন্য কাউকে নিয়োগ দেওয়া—এটিই করাপশন।
প্র
Board Member 1
সাধারণ মানুষ সাফার করছে—এমন একটি উদাহরণ দিন।
প্র
Candidate
(বলতে নেওয়ার সময় চেয়ারম্যান অন্য সদস্যকে প্রশ্ন করতে দেন।)
প্র
Board Member 2
Genetic Engineering-কে দেশের কাজে কীভাবে লাগাবেন?
প্র
Candidate
কৃষি, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তায় এর ব্যবহার নিয়ে সংক্ষেপে উত্তর দিয়েছি।
প্র
Board Member 2
একজন অ্যাডমিন ক্যাডারের বৈশিষ্ট্য কী হওয়া উচিত?
প্র
Candidate
বিসিএস (প্রশাসন) বা অ্যাডমিন ক্যাডার হলেন সরকারের মাঠ প্রশাসন ও সচিবালয়ের মূল চালিকাশক্তি। একজন দক্ষ অ্যাডমিন ক্যাডার অফিসারের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকা অত্যন্ত জরুরি, তা নিচে উল্লেখ করা হলো:
১. মানসিক দৃঢ়তা ও ধৈর্য: মাঠ পর্যায়ে ম্যাজিস্ট্রেট বা এসি (ল্যান্ড) হিসেবে দায়িত্ব পালনের সময় প্রচণ্ড মানসিক চাপের সম্মুখীন হতে হয়। তাই ধৈর্য ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার সক্ষমতা থাকতে হবে।
২. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা: যেকোনো জরুরি পরিস্থিতি বা আইন-শৃঙ্খলার অবনতি ঘটলে, তাৎক্ষণিকভাবে সঠিক ও আইনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে।
৩. জনমুখী দৃষ্টিভঙ্গি (Customer Focus): অ্যাডমিন ক্যাডারের প্রধান লক্ষ্য হলো জনগণের সেবা দেওয়া। তাই সাধারণ মানুষের সমস্যা বুঝতে পারা এবং দ্রুত সমাধান করার মানসিকতা থাকতে হবে।
৪. আইন ও বিধিবিধান সম্পর্কে সম্যক জ্ঞান: সরকারি নীতিমালা, দণ্ডবিধি এবং প্রশাসনিক আইন (যেমন- ভ্রাম্যমাণ আদালত আইন) সম্পর্কে স্পষ্ট জ্ঞান থাকা অপরিহার্য।
৫. নেতৃত্ব ও সমন্বয় ক্ষমতা: উপজেলা বা জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করে প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার নেতৃত্বগুণ থাকতে হবে।
৬. পরিবর্তনশীল পরিবেশে খাপ খাওয়ানোর ক্ষমতা (Adaptability): বিভিন্ন পোস্টিং এবং বিচিত্র কাজের পরিবেশের সাথে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হবে।
৭. সততা ও নৈতিকতা: প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে সৎ, নিরপেক্ষ এবং নৈতিকভাবে দৃঢ় থাকতে হবে।
৮. যোগাযোগ দক্ষতা: মাঠ প্রশাসনের সাথে স্থানীয় জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের মধ্যে কার্যকর যোগাযোগের দক্ষতা থাকতে হবে।
প্র
Chairman
আপনি আসতে পারেন। আপনার সফলতা কামনা করছি। We hope আপনি ভালো কিছু পাবেন।