BCS ২০২৬ ফলাফল: N/A

একটি স্বপ্নভঙ্গের গল্প (বোর্ড - ১০ঃ শরীফ স্যার)

প্রার্থী: বেনামী
বিষয়: N/A
জেলা: N/A
বোর্ড: বোর্ড -১০ঃ শরীফ স্যার

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Chairman
নিজের SWOT analysis করেন।
প্র Candidate
আমি নিজের strength, weakness এগুলো বলতে ছিলাম এর মধ্যে স্যার অন্তত ৫/৬ বার interrupt করেছেন। Opportunities বলতে শুরু করেছিলাম কিন্তু তিনি কোন উত্তর না নিয়ে নিজের মত লেকচার দিতে থাকলেন। এরপর T এর মানে threats এটা তখন আমার মাথায় আসছিলো না।
প্র Chairman
আপনিতো SWOT এর মানেই জানেন না তাহলে এটার আর কি analysis করবেন। আপনি থামেন আর কিছু বলতে হবে না।
প্র Chairman
আচ্ছা, এই যে Family Card দিচ্ছে সরকার আবার এটা দিবে মোবাইলের মাধ্যমে। এটা দিয়ে মোবাইলে ইন্টারনেট কিনে অপব্যবহার করবে আবার এই টাকা দিয়ে মদ গাঁজা খাবে। এটা সরকারি অর্থের পুরো waste of money ছাড়া কিছুই না। আপনি কি একমত?
প্র Candidate
আমি স্যার এর সাথে সম্মানের সহিত দ্বিমত পোষণ করি এবং Family Card এর পজিটিভ দিক গুলো বিশেষ করে women empowerment, marginal people দের লাইফ এর নিরাপত্তাসহ আরও যুক্তি দেই এবং কিভাবে মনিটরিং করে এটার স্বচ্ছতা নিশ্চিত করা যায় সেগুলো নিয়ে যুক্তি দেই।
প্র Chairman
শুনেন এই টাইপ কথা বলে লাভ নাই, বাস্তবতার ভিত্তিতে কথা বলেন। এই টাকা দিয়ে যদি আমি বাসায় বসে নিজের রুমে মদ গাঁজা খাই বা জুয়া খেলি আপনি কিভাবে সেটা মনিটর করবেন? এগুলা আজগুবি কথা। এই টাকা দিয়ে family card না দিয়ে যদি একটা industry করতো তাও কিছু মানুষের কর্মসংস্থান হতো।
প্র Chairman
আপনার কাছে আমার আর কোন প্রশ্ন নাই, কিছু জানার ও নাই।
প্র Candidate
(এরপর এক্সটার্নাল স্যার দের দিকে ইশারা করেন। বাকি স্যাররা ভালো ছিলেন এবং ফ্রেন্ডলি ছিলেন।)