BCS ২০২৬ ফলাফল: N/A

৪৭তম রিয়েল ভাইবা ও সম্ভাব্য উত্তর (শরীফ স্যারের “Rag Room” টাইপ ভাইভা)

প্রার্থী: বেনামী
বিষয়: N/A
জেলা: N/A
বোর্ড: শরীফ স্যার (Sharif Sir)

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Board Member 1
১. Family Card-এর positive impact কী?
প্র Candidate
স্যার, Family Card কর্মসূচির মাধ্যমে নিম্নআয়ের মানুষ স্বল্পমূল্যে নিত্যপণ্য পায়। এর ফলে— • খাদ্য নিরাপত্তা বাড়ে • মূল্যস্ফীতির চাপ কমে • সামাজিক স্থিতিশীলতা বজায় থাকে • দরিদ্র জনগোষ্ঠীর purchasing power কিছুটা সুরক্ষিত হয়।
প্র Board Member 1
২. Family Card-এর negative impact কী?
প্র Candidate
স্যার, কিছু সীমাবদ্ধতাও আছে— • প্রকৃত দরিদ্র বাদ পড়তে পারে • রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাবের অভিযোগ উঠতে পারে • দীর্ঘমেয়াদে dependency culture তৈরি হওয়ার ঝুঁকি থাকে। তবে proper database ও monitoring থাকলে এসব কমানো সম্ভব।
প্র Board Member 1
৩. “গরিব মানুষ তো টাকা দিয়ে মদ-গাঁজা কিনবে, দেশের কী লাভ?”
প্র Candidate
স্যার, কিছু বিচ্ছিন্ন অপব্যবহার হতে পারে, তবে রাষ্ট্র নীতি নির্ধারণ করে সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক প্রভাব বিবেচনা করে। বাস্তবে নিম্নআয়ের অধিকাংশ মানুষ এই সহায়তা খাদ্য, চিকিৎসা ও মৌলিক চাহিদা পূরণেই ব্যয় করে। এ ধরনের সামাজিক সুরক্ষা কর্মসূচি মানুষের purchasing power ধরে রাখে, অপুষ্টি ও হতাশা কমায় এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে। পাশাপাশি monitoring ও accountability শক্তিশালী হলে অপব্যবহারও কমানো সম্ভব হবে।
প্র Board Member 1
৪. “আইনশৃঙ্খলা বাহিনীর আর কাজ নেই? জেলে ঢুকালেও তো দেশের টাকা খরচ হবে।” (প্রার্থী জেলে ঢুকানোর কথা বলেছিলেন, তাই সম্পূরক প্রশ্ন করা হয়েছে)
প্র Candidate
স্যার, অপরাধ নিয়ন্ত্রণ না করলে বিনিয়োগ, ব্যবসা, সামাজিক স্থিতি ও জনগণের নিরাপত্তা—সবকিছু ক্ষতিগ্রস্ত হয়, যার অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি জেল পরিচালনার ব্যয়ের চেয়েও অনেক বেশি। তাই আইন প্রয়োগকে আমি ব্যয় নয়, বরং রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় বিনিয়োগ হিসেবে দেখি।
প্র Board Member 1
৫. প্রধানমন্ত্রী ভারত ও চীন সফরে যাবেন। কোথায় আগে যেতে বলবেন?
প্র Candidate
স্যার, বর্তমান ভূরাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় আমি প্রধানমন্ত্রীকে প্রথমে চীন সফরের পরামর্শ দেব। কারণ চীন বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী এবং অবকাঠামো, বিনিয়োগ, জ্বালানি ও শিল্পায়ন খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা, প্রযুক্তি সহযোগিতা, রপ্তানি বাজার সম্প্রসারণ ও আঞ্চলিক connectivity-এর ক্ষেত্রেও চীনের গুরুত্ব ক্রমশ বাড়ছে। আন্তর্জাতিক বাস্তবতায় অর্থনৈতিক কূটনীতি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে চীনের সঙ্গে উচ্চপর্যায়ের সম্পৃক্ততা কৌশলগতভাবে লাভজনক হতে পারে।
প্র Board Member 1
৬. “চীন এত বড় উন্নয়ন সহযোগী, ওখানে আগে যাবেন না কেন?” (প্রার্থী ভারত বলেছিলেন)
প্র Candidate
স্যার, চীন বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন অংশীদার এবং অবকাঠামো খাতে গুরুত্বপূর্ণ সহযোগী। তবে immediate neighbourhood diplomacy অনেক সময় priority পায়। এজন্য প্রথম সফর ভারত হলেও strategic partnership with China সমান গুরুত্বপূর্ণ থাকবে।
প্র Board Member 1
৭. Public Diplomacy কী?
প্র Candidate
স্যার, কোনো রাষ্ট্র যখন বিদেশি জনগণ, গণমাধ্যম ও আন্তর্জাতিক সমাজের কাছে নিজের সংস্কৃতি, নীতি ও অবস্থান ইতিবাচকভাবে তুলে ধরে জনমত প্রভাবিত করার চেষ্টা করে, সেটাই Public Diplomacy।
প্র Board Member 1
৮. GDP Growth কী?
প্র Candidate
স্যার, একটি দেশের নির্দিষ্ট সময়ে উৎপাদিত পণ্য ও সেবার মোট মূল্যের বৃদ্ধির হারকে GDP Growth বলা হয়।
প্র Board Member 1
৯. GDP Growth কীভাবে নির্ণয় করা হয়?