BCS ২০২৪ ফলাফল: সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট(সুপারিশপ্রাপ্ত)

৪৪তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা 16

প্রার্থী: বেনামী
বিষয়: দুই) রিলেটেড কারণ।
বোর্ড: সাধারণ বোর্ড

ক্যাডার পছন্দের তালিকা

1. ()এক্স ১ঃ আপনার প্রথম কী?

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Chairman
আমার ৪৪তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা: সালাম দিয়ে ভেতরে প্রবেশ করার পর বসতে বললেন। <>চেঃ আপনার নাম উল্লাস পাল? ➤আমিঃ জ্বি স্যার। <>চেঃ স্কুল, কলেজ, ভার্সিটি কোথায় কী পড়েছি জিজ্ঞেস করলেন ➤আমিঃ ডিটেইলস বললাম। <>চেঃ আবার জিজ্ঞেস করলেন অনার্স, মাস্টার্স কোথা থেকে করেছেন? ➤আমিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বললাম। এরপর বললেন গুড। ()এক্স ১ঃ আচ্ছা আপনিতো ম্যানেজমেন্টের। অফিস ম্যানেজমেন্টের কয়েকটা টুলস বলেন। ➤আমিঃ কয়েকটা বলার পর আর মনে আসছিলোনা দেখে সরি স্যার বললাম। এখন আর মনে পড়ছে না। ➤আমিঃ স্যার বিসিএস প্রশাসন ক্যাডার। ()এক্স ১ঃ আচ্ছা কেনো এখানে আসতে চান বলেন। ➤আমিঃ স্যার কারণগুলি আমি ২ ভাগে ভাগ করেছি। এক) ব্যক্তিগত কারণ, এরপর দুই ধরনের কারণ ব্যাখ্যা করলাম। স্যার শুনলেন এবং খুশি হলেন। ()এক্স ১ঃ প্রশাসনের নিচ থেকে উপরের পদসোপানগুলো বলেন। ➤আমিঃ মাঠ আর কেন্দ্রীয় আলাদাভাবে উত্তর দিলাম। []এক্স ২ঃ আপনার শারীরিক সমস্যাটা জন্মগতভাবে হয়েছে? ➤আমিঃ জ্বি স্যার। []এক্স ২ঃ আপনি কী বলতে পারবেন কারণগুলো? ➤আমিঃ বুঝিয়ে বললাম। []এক্স ২ঃ আচ্ছা এর আগে আপনি বললেন আপনার মধ্যে ম্যানেজারিয়াল ও লিডারশিপ কোয়ালিটি আছে। বলেন লিডার ও ম্যানেজারের মধ্যে পার্থক্য কী? ➤আমিঃ উত্তর দিলাম। []এক্স ২ঃ বর্তমানে একজন সেরা বিজ্ঞানীর নাম বলেন যার শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে। ➤আমিঃ স্টিফেন হকিংয়ের নাম বলে বললাম উনি মৃত্যুবরণ করেছেন। []এক্স ২ঃ আপনি এমবিএ করেছেন। ফুল ফর্ম কী? ➤আমিঃ হঠাৎ চমকিত হয়ে যেয়ে প্রথমবার ভুল উত্তর দিয়ে পরেরবার সঠিকভাবে বললাম। <> চেঃ আপনি এখন কোথায় চাকরি করছেন? ➤আমিঃ স্যার প্রবাসী কল্যাণ ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে আছি। <>চেঃ ব্যাংক থেকে কিভাবে লোন দেই, কত টাকা, প্রবাসী ছাড়া আর কাউকে দেই কিনা লোন, ডিফল্টার কত শতাংশ এসব অনেককিছু জিজ্ঞেস করলেন। ➤আমিঃ সবগুলোর উত্তর দিলাম। <>চেঃ বর্তমানে প্রবাসীরা অনেকরকম সমস্যার সম্মুখীন। কারণগুলি বলেন। ➤আমিঃ ব্যাংকে আছি তাই ইন্টারনাল কারণগুলি বললাম। স্যার পরে মাথা নেড়ে বললেন ঠিক বলেছেন। এটাই আসল কারণ। কয়েকবার মাথা ঝাঁকালো। ➤এছাড়াও আরও কয়েকটা প্রশ্ন ছিলো ওভারঅল। ➤এরপর আমাকে উইশ ইউ অল দ্যা বেস্ট বলে কাগজপত্র নিয়ে যেতে বললেন স্যার। সালাম দিয়ে বের হলাম। উল্লাস পাল ৪৪তম বিসিএস।