BCS
২০২৫
ফলাফল: ✅সাবেক সিনিয়র অফিসার, বাংলাদেশ কৃষি ব্যাংক এবং ৪৪ ও ৪৫ তম দুই বিসিএস সুপারিশপ্রাপ্ত।
৪৫তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা 15
প্রার্থী: বেনামী
বিষয়: সাধারণ/অন্যান্য
বোর্ড: চেয়ারম্যানঃ বিজ্ঞ সদস্য ডঃ শাহনাজ সরকার ম্যাম
ক্যাডার পছন্দের তালিকা
1. পররাষ্ট্র
2. প্রশাসন
3. অডিট
4. কাস্টমস
5. ট্যাক্স
6. পুলিশ
7. ...
বোর্ডের প্রশ্ন ও উত্তর
প্র
Chairman
(Experience) ?৪৫তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
প্র
Candidate
আতিয়া ফারিয়া চৌধুরী তারিখঃ ১ম দিন (৮ জুলাই, ২০২৫) ক্রমিক নংঃ ১৫ জনের মধ্যে ৫ Board Chairman : অনুমতিপূর্বক রুমে প্রবেশ করে সালাম দেবার পর ম্যাম বসতে বললেন। নাম জানতে চাইলেন। উত্তর করার পর কাগজপত্র চেক করতে করতে কথা বলতে থাকেন। 01? ছবি কি রিসেন্ট? NOC এনেছেন? 02? বুয়েট থেকে কত সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন? এখন কোথায় কর্মরত আছেন? কত সালে জয়েন করেছেন? 03? আপনার চয়েজ লিস্ট বলুন (মাঝে থামিয়ে ম্যাম বলেন, আপনি ৩য় ও ৪র্থ চয়েস উল্টো বলেছেন। পুলিশ পর্যন্ত শুনে থামিয়ে দেন)। এক্সটার্নাল স্যারদের প্রশ্ন করতে বললেন।
প্র
Board Member
1 sir: 01? আপনি তো বিবাহিত। আপনার হাসবেন্ড কোথায় কর্মরত আছেন? 02? Your first choice is BCS Foreign Affairs Cadre, right? Explain the reasons. 03? As a woman, what obstacles do you think you may have to face as a Diplomat? 04? What about Language? If you have to communicate in languages other than English? 05? What is Human Trafficking? 06? Difference between Migration and Human trafficking. 07? সম্প্রতি এই বিষয় রিলেটেড একটা দিবস ছিলো। বলতে পারেন কবে? 08? সম্প্রতি একটা দেশের সাথে বাংলাদেশের অভিবাসনজনিত জটিলতা চলছে। কোন দেশ? 09? As a diplomat, what would you do about the image crisis Bangladesh is currently facing regarding Labour Migration? 10? What is the Golden Triangle? 11? বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতি সম্পর্কে আপনার মত কী? কোনো পরিবর্তন আনা উচিৎ বলে মনে করেন?
প্র
Board Member
2 sir: 01▪️Describe the Application of Mathematics in EEE. 02▪️মুখে মুখে ২ টা Integration, ২টা Differentiation. 03▪️Application of EEE in our everyday life. 04▪️Name two EEE Graduates contributing to the International arena (Both from BUET and Outside BUET) 05▪️What is Electromagnetic Induction? Who gave the law regarding electromagnetic induction? Farady এর নাম বলার পর বললেন, আর কে? 06▪️৫ বছর পর নিজেকে কোথায় দেখতে চান? আর ১০ বছর পর? 07▪️রিসার্চ করেছেন না বুয়েটে? কন্টিনিউ করার ইচ্ছা আছে? থিসিস টপিক কী ছিলো? 08▪️Higher Studies কীভাবে করবেন সিভিল সার্ভিসে ঢুকলে? Board Chairman :
প্র
Chairman
১. What is Global Zero? আর 3 Zeros?
প্র
Chairman
২. আপনার চয়েসগুলো আবার বলুন তো। সামনের চয়েস থেকে তো প্রশ্ন হয়েছে, অন্যান্য চয়েস থেকে আপনাকে কিছু প্রশ্ন করি।
প্র
Chairman
৩. What is Shadow Investigation?
প্র
Chairman
৪. 'গ্রেফতার ' বলতে কী বোঝেন?
প্র
Chairman
৫. 'আটক' এর আইনী সংজ্ঞা দিন।
প্র
Chairman
৬. আমি আজকে আমার বাসায় গিয়ে যদি ঘোষণা দেই, কেউ ঘর থেকে বের হতে পারবে না। সবাই ঘরে বন্দী থাকবে। এটা কি আটক বা গ্রেফতার হবে?
প্র
Chairman
৭. আমি খুব কাছ থেকে পুলিশ ক্যাডারদের দেখেছি। পুলিশদের ট্রেনিং সম্পর্কে আপনার ধারনা আছে?
প্র
Chairman
৮. আপনি কি মনে করেন, একজন পুলিশ ক্যাডার হওয়ার জন্য আপনি প্রস্তুত?
প্র
Chairman
৯. আতিয়া, আপনি যেহেতু বিবাহিত, মা হওয়ার দিকে আপনি এক ধাপ এগিয়ে আছেন। মা হয়ে সংসার সামলিয়ে এইরকম ইন্টেন্সিভ ট্রেনিং করে কীভাবে ওয়ার্ক-লাইফ ব্যালেন্স করবেন?
প্র
Chairman
১০. আপনার নিজ জেলা কী? উত্তরে ঢাকা শুনে বললেন, 'তাহলে প্রশ্ন করে লাভ নেই'।
প্র
Chairman
১১. As a Diplomat, deliver a SPEECH regarding the Rohingya crisis. নির্ধারিত সময়ঃ ১ মিনিট।
প্র
Chairman
১২. একটা প্রশ্ন শুনতে পারিনি। সরি বলেছি।
প্র
Chairman
১৩. What is Gunboat Diplomacy? example দিন।
প্র
Chairman
১৪. জীবনে সফল হতে হলে কোন গুণগুলো আপনি অত্যাবশ্যক মনে করেন?
প্র
Chairman
১৫. সুনামি কেনো হয়?
প্র
Chairman
১৬. বাংলাদেশের বৃহত্তম জেলা?
প্র
Chairman
১৭. আতিয়া, আপনার শেষ প্রশ্ন, ধরুন আপনি জেলা প্রশাসক হিসেবে প্রটোকল নিয়ে একটা দামি গাড়িতে যাচ্ছেন। প্রথমেই তো ডিসি হবেন না, সহকারী কমিশনার হিসেবে জয়েন করে পরবর্তীতে প্রমোশন পেয়ে ডিসি হবেন। তো ধরুন আপনার গাড়ির বাইরের জীর্ণ ছেঁড়া নোংরা পোশাক পরিহিত একজন কৃষক দাঁড়িয়ে আছেন। এখন বলুন, আপনার দৃষ্টিতে কার সম্মান বেশি? উত্তর করার পর বললেন, আর ইউ শিউর?
প্র
Chairman
ওকে, আতিয়া। আপনার ভাইবা শেষ। এক্সটার্নাল-১ থেকে আপনার মূল কাগজপত্র নিয়ে যান। আপনার জন্য শুভকামনা রইলো। ভালো থাকবেন আতিয়া।