BCS N/A ফলাফল: সুপারিশপ্রাপ্ত

BCS Viva Experience - Board: Aftab Ahmed Pramanik

প্রার্থী: বেনামী
বিষয়: Not Mentioned
জেলা: N/A
বোর্ড: জনাব আফতাব আফতাব আহমেদ প্রামাণিক

ক্যাডার পছন্দের তালিকা

1. Foreign Service 2. Admin Service

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Candidate
সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করলাম।
প্র Chairman
এখন কী করতেছেন?
প্র Candidate
(উত্তর করার পর তিনি কারেন্ট জব সম্পর্কে কিছু বিষয় জানতে চাইলেন)
প্র Chairman
পছন্দক্রম বলেন।
প্র Candidate
(বলার পর তিনি একটু ভাবলেন। তারপর পুনরায় প্রশ্ন শুরু করলেন।)
প্র Chairman
পেরেস্ত্রৈকা এবং গ্লাস্তনস্ত নীতি কী?
প্র Candidate
আমি শুরুতেই ভুল করে বসি। মিখাইল গর্বাচেভের নাম না বলে বলে ফেলি অটো ভন বিসমার্কের নাম। পরে স্যার তা সংশোধন করে দেন।
প্র Chairman
What are the challenges of our foreign policy?
প্র Candidate
Bangladesh’s foreign policy is navigating a complex global transition. Major challenges include balancing strategic ties between competing global powers, securing safe repatriation for over one million Rohingya refugees, managing transboundary water and border security issues, and diversifying export markets to sustain economic momentum. Strategic & Geopolitical Balancing - Major Power Dynamics: Carefully maneuvering relations between India, China, and the United States without aligning exclusively with any single bloc. - Regional Alliances: Aligning the nation's Indo-Pacific strategic outlook with its national interests, while remaining cautious about getting drawn into great-power rivalries. Humanitarian & Security Concerns - Rohingya Crisis: Pushing for sustainable, international support and diplomatic solutions for the safe repatriation of displaced persons in Rakhine State. - Border & Maritime Security: Managing complex, cross-border issues and preserving territorial sovereignty amid regional instability - Export Diversification: Expanding trade beyond traditional Western markets and the ready-made garment (RMG) sector. - Economic Development: Securing Foreign Direct Investment (FDI) and Official Development Assistance (ODA) to maintain the country's developing economic status. - Energy & Climate: Navigating global energy crises and negotiating climate funding from international platforms
প্র Chairman
You may heared the terms Economic diplomacy and Political diplomacy. Does Political diplomacy depends on Economic diplomacy?
প্র Candidate
Sir, vice-versa. In another sense, Political diplomacy may change the landscape of economic diplomacy.
প্র Chairman
Establish this statement.
প্র Candidate
বাংলাদেশ-ভারত, আমেরিকার-বাংলাদেশ, দ. কোরিয়া+জাপান-আমেরিকার উদাহরণ দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। স্যারকে খুব একটা খুশি মনে হয়নি।
প্র Chairman
ডোনাল্ড ট্রাম্পের কার্যক্রম কি সেদেশের জনগণ সমর্থন করে? আপনি কি মনে করেন?
প্র Candidate
সম্প্রতি এক সমীক্ষায় দেখা যায়, USA এর ৫৭% জনগণ ট্রাম্পের সিদ্ধান্তসমূহ সমর্থন করেন না। তবে মোটা দাগে এটা বলার কোনো অবকাশ নেই যে পুরো আমেরিকান জাতি তার বিরোধিতা করেন। কিছু অংশ সমর্থন করলেও বহুলাংশে তার বিরোধিতা করেন।
প্র Chairman
ট্রাম্প যে সম্প্রতি ইরানে যুদ্ধ লাগালো, গ্রিনল্যান্ড দখল নিতে চায়, ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেলো-এতে জনগণের সমর্থন আছে?
প্র Candidate
যুদ্ধ শুরুর আগে সিনেটের অনুমোদন লাগলেও, মি. ট্রাম্প তা না করে যুদ্ধে জড়িয়ে গেছেন। কিছু সিনেট প্রতিনিধি তার এই সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতা করেছেন। এই সিনেট সদস্যরা আবার জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। সেদিক থেকে ভাবলে, ইরান যুদ্ধে আমেরিকার জনগণের সম্মতি ছিলো বলা যায় না।
প্র Chairman
আপনি তো দেখতেছি ..... ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। তাহলে ফরেন সার্ভিসে আসার ইচ্ছে কেন?
প্র Candidate
Answered.
প্র Chairman
ফরেন এবং অ্যাডমিন কার কাজ বেশি?
প্র Candidate
Answered.
প্র Chairman
What is Administrative activism?
প্র Candidate
Administrative Activism (প্রশাসনিক সক্রিয়তাবাদ) হলো সরকারি কর্মকর্তাদের (যেমন: সচিব, পরিচালক বা প্রশাসক) কেবল গতানুগতিক নিয়মের মধ্যে সীমাবদ্ধ না থেকে, সামাজিক বা নীতিগত পরিবর্তনের জন্য প্রথাগত কাঠামোর বাইরে গিয়ে সক্রিয় ভূমিকা পালন করার প্রক্রিয়া
প্র Chairman
লর্ড ম্যাকলে কে?
প্র Candidate
পেনাল কোড-১৮৬০ এর জনক।
প্র Chairman
তার আর কি পরিচয় আছে? বলেন।
প্র Candidate
টমাস ব্যাবিংটন ম্যাকলে (Lord Macaulay) ছিলেন ব্রিটিশ ভারতের ঔপনিবেশিক আমলের একজন প্রভাবশালী রাজনীতিবিদ, আইন প্রণেতা ও ঐতিহাসিক। তিনি ভারতে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের পাশাপাশি 'ইন্ডিয়ান পেনাল কোড' বা ভারতীয় দণ্ডবিধি এবং 'নিম্নগামী পরিস্রাবণ নীতি' (Downward Filtration Theory) প্রণয়নের জন্য সবচেয়ে বেশি পরিচিত।
প্র Chairman
রিমান্ড কে করে?
প্র Candidate
Answered.
প্র Chairman
CrPC কোন ধারায় রিমান্ড সম্পর্কে বলা আছে?
প্র Candidate
ফৌজদারি কার্যবিধি (CrPC)-এর ১৬৭ এবং ৩৪৪ ধারায় রিমান্ড সম্পর্কে বলা হয়েছে। এর মধ্যে ১৬৭ ধারার অধীনে কোনো আসামিকে সর্বোচ্চ ১৫ দিনের পুলিশি রিমান্ডে নেওয়া যায়। এছাড়া ৩৪৪ ধারায় বিচারিক তদন্ত বা বিচারাধীন অবস্থায় আসামিকে জেল হাজতে (জুডিশিয়াল কাস্টডি) রাখার বিধান রয়েছে।
প্র Board Member 1
আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন?
প্র Candidate
Answered
প্র Board Member 1
বাংলাদেশকে প্রেজেন্ট করার ক্ষেত্রে কোন তিনটি বিষয়কে আপনি প্রায়োরিটি দিবেন?
প্র Candidate
Answered (স্যারকে সন্তুষ্ট মনে হয়নি। এরপর আরও কয়েকটা প্রশ্ন করছেন। তাতে অবশ্য আবারও সরি বলার সুযোগ পাইছিলাম?)
প্র Board Member 2
বাংলাদেশের ব্র্যান্ডিং কিভাবে করবেন?
প্র Candidate
আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের জন্য প্রয়োজন দেশের শক্তিগুলোকে তুলে ধরা: - পোশাক শিল্প (RMG): বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে নির্ভরযোগ্যতা তুলে ধরা। - প্রযুক্তি খাত: বাংলাদেশের আইটি ফ্রিল্যান্সার এবং তরুণ উদ্যোক্তাদের সক্ষমতা প্রচার করা। - পর্যটন ও সংস্কৃতি: সুন্দরবনের ম্যানগ্রোভ, কক্সবাজারের সমুদ্রসৈকত, এবং জামদানি, নকশিকাঁথার মতো ঐতিহ্যবাহী পণ্যের প্রসার করা।
প্র Board Member 2
এক লাইনে করতে বললে কিভাবে করবেন?
প্র Candidate
Answered (স্যারকে সন্তুষ্ট মনে হয়নি) তারপর চেয়ারম্যান স্যার ধন্যবাদ দিয়ে বিদায় করে দিলেন।