BCS N/A ফলাফল: N/A

বিসিএস ভাইভা অভিজ্ঞতা - ইইই (সোহেল রহমান স্যার বোর্ড)

প্রার্থী: বেনামী
বিষয়: EEE (ইইই)
জেলা: N/A
বোর্ড: সোহেল রহমান স্যার

ক্যাডার পছন্দের তালিকা

1. প্রশাসন 2. অডিট 3. কাস্টমস 4. পুলিশ

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Chairman
কেমন আছেন আপনি?
প্র Candidate
স্যার বেশ ভালো আছি।
প্র Chairman
বেশ ভালো! খানিকটা হেসে, ভালো থাকাটা গুরুত্বপূর্ণ। সার্টিফিকেট আর কাগজপত্র উল্টাতে উল্টাতে ইইই থেকে পড়েছেন! বাহ! আবার সোনালী ব্যাংক এও আছেন। সিনিয়র অফিসার। পছন্দক্রম কি! নিজেই শুরু করলেই প্রশাসন ১ নাম্বারে, আবার চেঞ্জ করেছেন ২ এ অডিট, ৩ এ কাস্টমস, পুলিশ দেখি ৫ নাম্বার। তা হঠাৎ অডিট দুইয়ে!
প্র Candidate
স্যার আসলে পরিচিত এক আপু আছেন, উনি বলেছেন এই ক্যাডার অনেক উইমেন ফ্রেন্ডলি+ ঢাকায় পোস্টিং সুবিধা।
প্র Chairman
আবার হাসলেন। সাথে এক্সটার্নাল ওয়ানদের দিকে হেসে বললেন দেখুন স্যার কি অবস্থা। এরপর, ব্যাংকে আছেন, কি কি সমস্যা ফেইস করছেন।
প্র Candidate
(ব্যাংকে ফেস করা সমস্যাগুলো বললাম।)
প্র Chairman
জীবনে ইন্টিগ্রিটি শো করেছেন এমন একটা অভিজ্ঞতা শেয়ার করুন।
প্র Candidate
(অভিজ্ঞতা শেয়ার করলাম।)
প্র Chairman
ব্যাংকে কি কি কাজ করেন?
প্র Candidate
(ব্যাংকের কাজগুলো বললাম।)
প্র Chairman
KYC কি?
প্র Candidate
(KYC সম্পর্কে বললাম।)
প্র Chairman
ব্যাংকে ইমার্জেন্সি কেউ এটা আনেনি বাট তার একাউন্ট খুলবে তখন কি করেন? এমন অভিজ্ঞতা হয়েছে?
প্র Candidate
জি স্যার। (অভিজ্ঞতা জানতে চাইলেন, আর আমি কি করি এমন পরিস্থিতিতে সেটাও বললাম।)
প্র Board Member 2
আগে বিসিএস দিয়েছেন?
প্র Candidate
জি স্যার।
প্র Board Member 2
কোনটা?
প্র Candidate
৪৬ এর ভাইভা দিয়েছিলাম স্যার।
প্র Board Member 2
রেজাল্ট পাবলিশ হয়েছে?
প্র Candidate
জি স্যার, আমার আসেনি।
প্র Board Member 2
ট্রান্সমিশনে হাই ভোল্টেজ ব্যবহার করা হয় কেন?
প্র Candidate
(উত্তর দিলাম।)
প্র Board Member 2
আপনার চয়েজ লিস্ট বলুন।
প্র Candidate
(চয়েজ লিস্ট বললাম।)
প্র Board Member 2
কোন সাবজেক্ট এর আপনি?
প্র Candidate
ইইই।
প্র Board Member 2
বুয়েট?
প্র Candidate
না। ঢাবি।
প্র Board Member 2
ঢাবিতে ইইই আছে!!
প্র Board Member 1
জি স্যার শুরু হয়েছে।
প্র Board Member 2
ইইই পড়ে সব দেখি অর্থনীতির দিকে আগ্রহী। বলুন মুদ্রাস্ফীতি ঠেকাতে সরকার কি পদক্ষেপ নেয়।
প্র Candidate
(না বুঝেই বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতির কথা বললাম।)
প্র Chairman
ফিসকাল পলিসিতে কি কি করে সরকার?
প্র Candidate
ফিসকাল পলিসি বা রাজস্ব নীতি হলো সরকারের আয় (রাজস্ব ও কর) এবং ব্যয়ের একটি সুনির্দিষ্ট কৌশল। মূলত কর আদায় ও সরকারি খরচের মাত্রার পরিবর্তন ঘটিয়ে সরকার দেশের সামগ্রিক অর্থনীতিকে নিয়ন্ত্রণ ও পরিচালিত করে।
প্র Board Member 2
ট্যাক্সের সাথে সরকারের নীতির কোনো রিলেশন আছে?
প্র Candidate
(শুরুতে পারছিলাম না, পরে আন্দাজে বললাম) ট্যাক্স বাড়িয়ে দেয়।
প্র Board Member 2
ট্যাক্স কয় প্রকার?
প্র Candidate
২ প্রকার।
প্র Board Member 2
পরোক্ষ ট্যাক্স বলেন।
প্র Candidate
ভ্যাট। (আরও জিজ্ঞেস করেছিল কিন্তু মনে করতে না পেরে সরি জানালাম।)
প্র Chairman
ট্যাক্স কে নিয়ন্ত্রণ করে?
প্র Candidate
অর্থ মন্ত্রণালয়।
প্র Chairman
স্পেসিফিক ভাবে বলুন।
প্র Candidate
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের রাজস্ব বিভাগ।
প্র Chairman
ভূমি কর কি রাজস্ব বিভাগ নেয়?
প্র Candidate
না স্যার।
প্র Chairman
কে নেয় তাহলে?
প্র Candidate
প্রশাসন স্যার।
প্র Chairman
না, আর কেউ?
প্র Candidate
তাহলে স্যার ভূমি মন্ত্রণালয় হতে পারে।
প্র Chairman
(উত্তর নিলেন।)
প্র Board Member 2
৪ ব্যাংক মার্জ হয়ে শুরু হওয়ার জন্য যে CRR রাখার কথা সেটা রাখতে পেরেছে?
প্র Candidate
না স্যার।
প্র Board Member 2
CRR and SLR কি? এদের মান বর্তমানে কত? ইসলামি ব্যাংকের জন্য কত? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এদের মান কীরূপ হয়? এসব কি পরিবর্তন করা যায়?
প্র Candidate
(কিছু পেরেছি, কিছু পারিনি।)
প্র Board Member 2
ব্যাংক কি কি ট্যাক্স গ্রহণ করে?
প্র Candidate
স্যার আবগারি শুল্ক।
প্র Board Member 2
আরও গুরুত্বপূর্ণ একটা আছে।
প্র Candidate
(মনে করতে না পেরে সরি জানালাম।)
প্র Board Member 1
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাঙালী হিসেবে সমর্থন করি কিনা?
প্র Candidate
জি, সমর্থন করি।
প্র Board Member 1
শিওর বাঙালী হিসেবে সমস্যা নেই?
প্র Candidate
না স্যার।
প্র Chairman
এক্সট্রা কারিকুলার কি কি করেন?
প্র Candidate
সমাজ সেবামূলক কাজ, যেমন যৌতুকের বিরুদ্ধে একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত আছি।
প্র Chairman
এটাতে কি করেন?
প্র Candidate
আপাতত পাবলিসিটিতে আছি।
প্র Chairman
প্রশাসনের আগেই দেখি প্রশাসনিক কাজ করেন। একটা অভিজ্ঞতা বলেন কাজের।
প্র Candidate
(গুছিয়ে বলতে পারি নাই।)
প্র Board Member 2
আপনি কি মনে করেন না এই সমাজ সেবা কাজ গুলোতে কাজের থেকে বেশি ঢাক ঢোল পেটায়!
প্র Candidate
স্যার এ ধরনের কাজে ঢাক ঢোল পেটানোটা মাঝেমধ্যে ভালো, অন্তত এর মাধ্যমে মানুষ বিষয়টা সম্পর্কে জানতে পারে!
প্র Chairman
ধন্যবাদ, আপনি আসতে পারেন।