Primary
২০২২
ফলাফল: ফলাফল পাওয়া যায়নি
প্রাথমিক শিক্ষক ভাইভা অভিজ্ঞতা 75
প্রার্থী: বেনামী
বিষয়: ডিসি স্যার : তোমার কী?
জেলা: দিনাজপুর, উপ : কাহারোল
বোর্ড: সাধারণ বোর্ড
বোর্ডের প্রশ্ন ও উত্তর
প্র
Board Member
ভাইভা অভিজ্ঞতা.. নাম : বিপুল রায় ডিপার্টমেন্ট : রসায়ন দিনাজপুর সরকারী কলেজ,, আদাব দিয়ে রুমে ঢুকলাম,
প্র
Board Member
আদাব, আসো বসো।
প্র
Candidate
ধন্যবাদ স্যার,
প্র
Candidate
রসায়ন।
প্র
Board Member
কোন বিশ্ববিদ্যালয়?
প্র
Candidate
জাতীয় বিশ্ববিদ্যালয়।
প্র
Board Member
কোন কলেজ ?
প্র
Candidate
দিনাজপুর সরকারী কলেজ।
প্র
Board Member
কত সালে প্রতিষ্ঠিত হয় ?
প্র
Candidate
১৯৪২ সালে।
প্র
Board Member
প্রথমে এই কলেজের নাম কী ছিল?
প্র
Candidate
রিপন কলেজ, পরে সুরেন্দ্র নাথ কলেজ, এরপর দিনাজপর ডিগ্রী কলেজ এবং সব শেষে দিনাজপুর সরকারী কলেজ।
প্র
Board Member
তোমার তো সাবজেক্ট রসায়ন বলো খাবার লবনের সংকেত কী ?
প্র
Candidate
NaCl
প্র
Board Member
সাবানের সংকেত ও এর নাম বলো..
প্র
Candidate
সোডিয়াম স্টিয়ারেট, C17H35CooNa.
প্র
Board Member
গুড, বাতাস কী পদার্থ?
প্র
Candidate
মিশ্র পদার্থ। ডিপিও স্যার: বাতাসে কোনটির পরিমাণ বেশী থাকে?
প্র
Candidate
নাইট্রোজেন। ডিপিও স্যার : নাইট্রোজেন আর অক্সিজেন এর পরিমান কত?
প্র
Candidate
৭৮% আর ২১% ডিপিও স্যার : Co2 এর পরিমান?
প্র
Candidate
০.০৩% ডিপিও স্যার : টলেন বিকারক কাকে বলে?
প্র
Candidate
AgNo3 এর বর্নহীন জলীয় দ্রবনকে টলেন বিকারক বলে। ডিপিও স্যার : রক্তের PH কত ..?
প্র
Candidate
৭.৪ ডিপিও স্যার : খড় পানিতে কোন লবন থাকে?
প্র
Candidate
Na, Mg ইত্যাদির Cl ও So4 লবন বিদ্যমান থাকে। ডিপিও স্যার : পানিতে কি কি থাকে..?
প্র
Candidate
স্যার হাইড্রোজেন ও অক্সিজেন। সংকেত H2O. ডিপিও স্যার : এসিড বৃস্টির কারণ কী?
প্র
Candidate
নিজের মতো করে বললাম। ডিপিও স্যার : অ্যাকোয়ারোজিয়া বা রাজ-অম্ল কী?
প্র
Candidate
গাঢ় HNo3 ও গাঢ় HCl এর মিশ্রনকে রাজ অম্ল বলে। ডিপিও স্যার : গুড। এডিসি স্যার : পদ্মা সেতু কোন দুটি জেলাকে যুক্ত করেছে?
প্র
Candidate
মুন্সীগন্জ ও শরীয়তপুর। এডিসি স্যার : এর দক্ষিণ পশ্চিমের জেলার সংখ্যা কত?
প্র
Candidate
১৯ টি, তৎক্ষনাত সোরি স্যার ২১ টি। এডিসি স্যার : কত নং পিলারে প্রথম স্পেন বসানো হয়?
প্র
Candidate
৩৭ ও ৩৮ নং পিলারের উপর। এডিসি স্যার : সবচেয়ে উত্তরের জায়গার নাম কী?
প্র
Candidate
স্যার বাংলাবান্দা। এডিসি স্যার : আরো ভাবো......
প্র
Candidate
একটু পর হুট করে মনে হলো স্যার জায়গিরজত। এডিসি স্যার : হুম গুড। কান্তজীউ মন্দির কত থেকে কত সাল লাগে প্রতিষ্ঠা করতে..?
প্র
Candidate
১৭০৪ থেকে ১৭৫২ সাল। মোট ৪৮ বছর।
প্র
Board Member
বলো "সততাই উৎকৃস্ট পন্থা" ইংরেজীতে..
প্র
Candidate
Honesty is the best policy.
প্র
Board Member
উত্তরবঙ্গকে ইংরেজীতে বলো...
প্র
Candidate
স্যার North bangal.
প্র
Board Member
সূর্য পশ্চিম দিকে অস্ত যায়" ট্রান্সলেশন..
প্র
Candidate
The sun rises in the west.
প্র
Board Member
Rises মানে তো উদিত হওয়া.....
প্র
Candidate
ও সোরি স্যার The sun sets is the west.
প্র
Board Member
এবার আরেকটু ভুল.... is
প্র
Candidate
ও সোরি স্যার in.
প্র
Board Member
sun এর সামনে The কেন বসলো...?
প্র
Candidate
আমি আমার মতো করে Article টা বুঝায়ে বললাম।
প্র
Board Member
ও গুড... তুমি আসতে পারো..... ।। জানিনা ডিসি স্যার খুশী হয়েছে কিনা.. আমিই আজকের ভাইভার শেষের ক্যান্ডিডেট ছিলাম তাই অনেক প্রশ্ন করেছে।। এর আগের ক্যান্ডিডেট-দের এতো প্রশ্ন করেনি... অনেক্ষণ থাকার কারণে শেষে কেনো জানি একটু উল্টা-পালটা লাগছিল... ফিনিশিংটা ভাল করতে পারিনি.......তাই খারাপ লাগছে.... (collected)