Primary
২০২৬
ফলাফল: ফলাফল পাওয়া যায়নি
প্রাথমিক শিক্ষক ভাইভা অভিজ্ঞতা 74
প্রার্থী: বেনামী
বিষয়: সাধারণ/অন্যান্য
জেলা: মৌলভীবাজার
বোর্ড: সময়ঃ ৮/১০ মিনিট ( আমি সকালের সেশনের শেষ প্রার্থী ছিলাম তাই কয়েক মিনিট বেশি ছিলাম ে)।
বোর্ডের প্রশ্ন ও উত্তর
প্র
Board Member
প্রাইমারি শিক্ষক নিয়োগ ভাইভা(প্রথম ধাপ) অভিজ্ঞতাঃ বিষয়ঃ ব্যবস্থাপনা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শিক্ষাগত যোগ্যতাঃ বিবিএ, এমবিএ। নামঃ মোঃ লুৎফর রহমান। সালাম দিয়ে রুমে প্রবেশ করলাম। বসতে বলায় ধন্যবাদ দিয়ে বসলাম। বোর্ডঃ আপনার নাম কি?
প্র
Candidate
মোঃ লুৎফুর রহমান। বোর্ডঃ আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন?
প্র
Candidate
ব্যবস্থাপনা। বোর্ডঃ কোথায় পড়ালেখা করেছেন।
প্র
Candidate
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বোর্ডঃ বাপরে এতদূরের আপনি? তারপর ভার্সিটি এবং শাটল ট্রেন নিয়ে কিছু স্মৃতিচারণ করলেন এডিসি স্যার সম্ভবত স্যার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্ট্মেন্টের ছিলেন।
প্র
Candidate
জ্বি স্যার, জ্বি স্যার করলাম। বোর্ডঃ ডঃ লুৎফর রহমানকে চিনেন?
প্র
Candidate
জ্বি স্যার, তিনি একজন ডাক্তার, সাহিত্যিক ও সম্পাদক ছিলেন। বোর্ডঃ তাঁর কয়েকটি রচনা বলতে পারবেন?
প্র
Candidate
উন্নত জীবন, মহৎ জীবন, মানব জীবন, উচ্চ জীবন, যুব জীবন। বোর্ডঃ উনার লেখা পড়েছেন?
প্র
Candidate
না স্যার, এখনও পড়া হয়নি। বোর্ডঃ তিনি কিসের ডাক্তার ছিলেন?
প্র
Candidate
তিনি হোমিওপ্যাথির ডাক্তার ছিলেন। বোর্ডঃ আচ্ছা ট্রান্সলেট করেন'আমি বিশ্ববিদ্যালয় জীবনে শাটল ট্রেন অনেক উপভোগ করেছি।
প্র
Candidate
'I have enjoyed the shuttle train a lot in my university life.' বোর্ডঃ এখন একটা কঠিন ট্রান্সলেশন তোমাকে ধরবো বলতো দেখি'রেললাইনের দুটি লাইন সমান্তরালভাবে যায়।' এটার ট্রান্সলেশন কি হবে?
প্র
Candidate
Parallel শব্দটি মাথায় আসছিলো না পরে এডিসি স্যার হেল্প করলেন'The two lines of the railway run parallel.' বোর্ডঃParallel শব্দটি লিখে দেখান।
প্র
Candidate
লিখলাম(স্যার বললেন হয়েছে)। বোর্ডঃ রেললাইন কখন একসাথে মিলিত হয়?
প্র
Candidate
স্যার মিলিত হয় না। বোর্ডঃ গাণিতিকভাবে বলেন।
প্র
Candidate
স্যার ক্রসিংয়ের সময় কৌণিকভাবে মিলিত হয়। বোর্ডঃ এটা হবে রেললাইন অসীমে মিলিত হয় তারমানে মিলিত হয় না কখনও। বোর্ডঃ আপনাকে অংক ধরেছিলাম?
প্র
Candidate
না স্যার ধরেননি। বোর্ডঃ আপনাদের ভার্সিটি থেকে শহরের দূরত্ব কত?
প্র
Candidate
স্যার ২২ কিলোমিটার। বোর্ডঃ বলেন তো ২২ কিলোমিটারের ৭০% কত?
প্র
Candidate
স্যার ১৫.৪ কিলোমিটার। বোর্ডঃ আর ৩০% কত?
প্র
Candidate
স্যার ৬.৬ কিলোমিটার। বোর্ডঃ দুইজন স্যার একসাথে বললেন গুড গুড ভেরি গুড। আপনার ভাইভা কঠিন হয়েছে, ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে আপনি এখন আসুন। Allah is the best Collected