Primary ২০২৬ ফলাফল: ফলাফল পাওয়া যায়নি

প্রাথমিক শিক্ষক ভাইভা অভিজ্ঞতা 70

প্রার্থী: বেনামী
বিষয়: সাধারণ/অন্যান্য
জেলা: সাধারণ জেলা
বোর্ড: ২য় স্যার যিনি সার্টিফিকেট চেক করছিলেন বললেন এটা কি বললেন। আপনি হিসাব্বিজ্ঞান বিবিএ পড়ে পরিসংখ্যান পান নি এমন তথ্য দিয়ে বিভ্রান্তিতে ফেলা আমাদের ঠিক হয়নি বাট আমি স্যার বললাম স্যার আসলে ছিল স্যার বাট স্যার কে আমি বোঝাতে গিয়েউ উনি বিড় বিড় করে বলেই গেলেন। পরে আমি ভাইভা থেকে বের হওয়ার সময় শুনলাম স্যার মেম কে বললেন ২ লিখেন। এখন ভাই- বোনেরা আমি খুব ভয়ে আছি। আমাকে কে মাত্র ১০ এ দুই দিলো।

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Board Member
ভাইবা অভিজ্ঞতা সিলেট সদর,হিসাববিজ্ঞান বিভাগ। ২০/০৭/২২
প্র Candidate
আসতে পারি স্যার? স্যারঃ আসুন, বসুন।
প্র Candidate
ধন্যবাদ স্যার। মেমঃ নাম কি?
প্র Candidate
আনিছ মিয়া মান্না মেডামঃ লেখাপড়া কোথায় থেকে করছেন?
প্র Candidate
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মদনমোহন কলেজ থেকে। মেডামঃ অর্ধমাত্রা বর্ণ কয়টি? উদাহরণ দিন।
প্র Candidate
৮ টি। উদাহরণে প্রথমে আটকে গেছিলাম। মেমঃ ব্যঞ্জনবর্ণে প্রথম টা কি?
প্র Candidate
মেম 'ঙ'। মেমঃ হয়নি 'খ' হবে। আর উম্ম উচ্চারণ হয়নি আপনার স্যার বললেন অপরদিক থেকে। মেম আবার বললেন স্বরবর্ণ ১ টি কোনটা?
প্র Candidate
ঋ মেমঃ ঠিক আছে। পদ্মা নদীর মাঝি বই পড়েছেন? লেখক কে?
প্র Candidate
একটু পড়ছি মেম। লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। মেম: আপনি ছেল মানুষ কেনো প্রাইমারি স্কুলে জব করতে চান? প্রাইভেট কোম্পানি ভালো ভালো আছে । তাছাড়া অন্য জব ও আছে?
প্র Candidate
বাসায় থেকে সবার সাথে জব টা করতে পারব। ছোট বেলা থেকেই শখ। আর আমার বাচ্চাদের সাথে থাকতে বেশি ভালো লাগে। মেমঃ অকে। লালসালু কে লিখেছেন?
প্র Candidate
সৈয়দ ওয়ালীউল্লাহ মেমঃ এই চাকরিটা আমার সত্যিই দরকার। ট্রান্সলেশন করুন?
প্র Candidate
This job is really need for me. মেমঃ ধন্যবাদ। আপনার বিভাগ কি?
প্র Candidate
হিসাববিজ্ঞান। মেমঃ স্যারের দিকে ইশারা করে বললেন স্যার আপনার কাছাকাছি বিষয়। স্যারঃ পরিসংখ্যান ছিল আপনার?
প্র Candidate
জি না স্যার। ( এই বাশ টা খাইলাম) স্যার ঃ আবার স্যার বললেন আপনি পরিসংখ্যান পড়েন নি?
প্র Candidate
জি না। Collected