BCS
২০২৬
ফলাফল: ফলাফল পাওয়া যায়নি
৪৬তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা 11
প্রার্থী: বেনামী
বিষয়: সাধারণ/অন্যান্য
বোর্ড: বিজ্ঞ সদস্য :জহিরুল ইসলাম ভূঁঞা স্যারের
বোর্ডের প্রশ্ন ও উত্তর
প্র
Chairman
আমার ৪৬তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
প্র
Candidate
আস্তে করে দরজা খুলে অনুমতি নিয়ে প্রবেশ করলাম।সালাম দিলাম।বসতে বললেন।ধন্যবাদ দিয়ে বসলাম।
প্র
Chairman
এখন কিছু করছেন?
প্র
Candidate
স্যার,টিউশন করি।
প্র
Chairman
এর আগে কোনো জব করেছেন?
প্র
Candidate
না,স্যার
প্র
Chairman
এর আগে ভাইভা দিয়েছেন?
প্র
Candidate
না স্যার,এটা প্রথম ভাইভা এবং ৩য় পরীক্ষা
প্র
Chairman
আচ্ছা আপনি বলুন তো সংবিধান কোথায় Integrity নিয়ে বলা আছে?
প্র
Candidate
দু:খিত স্যার,এই মহূর্তে মনে করতে পারছি না।
প্র
Chairman
আচ্ছা দেশে দুর্নীতি কমাতে আপনি কী কী করবেন?
প্র
Candidate
স্যার,আমি প্রতিটা প্রতিষ্ঠানে সিটিজেন চার্টার এর ব্যবস্থা করবো।সকল তথ্য নথি ডিজিটালাইজড করার ব্যবস্থা নিবো।লেনদেনে স্বচ্ছতার জন্য ডিজিটাল লেনদেনে গুরুত্ব দেয়া এতে কর ফাঁকি কমবে।
প্র
Chairman
আপনি লিডার,আপনার অধীনে ১০ জন কাজ করে একটা টিম ওয়ার্ক।১০জনে এক বিষয়ে রাজি হচ্ছে আর আপনি বিপরীত বিষয়ে।আপনি কীভাবে ডিল করবেন?
প্র
Candidate
স্যার,আমি একজন টিম লিডার যেহেতু আমার সাথে যারা কাজ করছেন তারা কেনো এই বিষয়ে একমত আর কেনো আমার টাতে রাজি না সেটা জানতে চাইবো।এবং এর ফলাফল কী হবে সেটার ব্যাখ্যা জানবো।আর আমারটা কেনো যৌক্তিক আমি সেটা উপস্থাপন করবো।এবার যেটাতে কার্যকর ফলাফল আসবে সেটাকে গুরুত্ব দিবো।আমাদের দরকার ফলাফল।
প্র
Chairman
আচ্ছা আপনি তো প্রশাসনে বিভিন্ন পরিবেশে কাজ করবেন। আপনি জয়েন করে কী কী করবেন বৈচিত্র্যময় পরিবেশে?
প্র
Candidate
স্যার, আমি যেখানে চাকরিতে নিয়োজিত হবো,ঐখানের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা,নারীর ক্ষমতায়ন, শিক্ষার হার সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ডাটা নিবো।তারপর পদক্ষেপ নিবো।সাথে সেখানকার গণ্যমান্য ব্যক্তি,চেয়ারম্যান ইত্যাদির সাথে সভা সমিতি করবো।
প্র
Chairman
demographic dividend সম্পর্কে তো জানেন।ছেলে মেয়েরা দেশ ছেড়ে তো চলে যাচ্ছে বেশিরভাগই তাহলে এটা কী থাকবে?
প্র
Candidate
স্যার,দেশ ছেড়ে চলে যাচ্ছে মানে এটাকে আমরা ব্রেইন ড্রেইন বলবো।তবে তারা যদি মনে করে বাংলাদেশে তারা যে শিক্ষা আশা করছে সেটা পাচ্ছে না আর সেটা তারা বাইরে গিয়ে জ্ঞান অর্জন করে সেই জ্ঞান দেশে এসে কাজে লাগাবে এবং দেশে ফিরে আসে তখন demographic dividend বজায় থাকবে।
প্র
Chairman
আপনার কী মনে হয় বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা ঠিক আছে?
প্র
Candidate
জ্বি স্যার,সরকার এটার জন্য কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে এবং ছাত্রছাত্রীরা তাদের মনোভাব ধরে রাখতে এবং তাদের সঠিক শিক্ষা পেতে এটি কার্যকর ভূমিকা রাখছে।তবে কিছু প্রতিবন্ধকতা আছে যেটা আশাকরি খুব শীঘ্রই সমাধান হবে আর তাতে মেধা পাচারও কমে আসবে। এক্সটার্নাল ১:আচ্ছা আপনি বলুন LGED এর..... (টার্মটা শুনিনি কি বলেছে)
প্র
Candidate
দু:খিত ম্যাম, এটা এই মহূর্তে মনে পড়ছেনা। এক্সটার্নাল ১: কোথায় নীতি প্রণয়ন হয় কোথায় বাস্তবায়ন হয়?
প্র
Candidate
প্রথমে সচিবালয় বলেছিলাম।ম্যাম আবার বলতে বললেন।বললাম ম্যাম কেন্দ্রীয় প্রশাসনে নীতি প্রণয়ন হয় আর বাস্তবায়ন হয় মাঠ প্রশাসনে। এক্সটার্নাল১: মন্ত্রণালয়ের স্তরগুলা জানেন?(খুব সম্ভবত এটাই প্রশ্ন করেছি ভালোও করে শুনিনি)
প্র
Candidate
ম্যাম আমি কি ধারণা করে বলতে পারি? এক্সটার্নাল১: আচ্ছা বলুন।
প্র
Candidate
কয়েকটি বিভাগ মিলে একটা মন্ত্রনালয় গঠিত হয়।(এইটা বলতে বারবার উল্টাটা মুখ দিয়ে বের হচ্ছিলো।তিনবারে গিয়ে বলতে পারলাম।এরপর অনুবিভাগ সম্পর্কে আর বলতে পারিনি)। এক্সটার্নাল১:উপজেলা কী?
প্র
Candidate
উপজেলা হলো স্থানীয় সরকারের একটি অংশ।(আর কিছুই তখন মাথায় আসেনি) এক্সটার্নাল২:ভ্রাম্যমাণ আদালত কী?
প্র
Candidate
নির্বাহী মেজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১০ ধারা অনুযায়ী কোনো এলাকায় অপরাধ দমনের জন্য তৎক্ষনাৎ বিচারকার্য (এরপর আর বলতে দেয়নি) এক্সটার্নাল২:আচ্ছা বলুন নির্বাহী মেজিস্ট্রেট আর জুডিশিয়াল মেজিস্ট্রেট এর তফাত কী?
প্র
Candidate
নির্বাহী মেজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এ ১০ ধারা অনুযায়ী সর্বোচ্চ দুই বছরের শাস্তি দিতে পারে ভ্রাম্যমাণ আদালতে। আর জুডিশিয়াল মেজিস্ট্রেট ২ বছরের অধীক শাস্তি দিতে পারে।(শাস্তি বলতে গিয়ে মুখে বারবার জরিমানা আসতেছিলো।৩ বারে শাস্তি আসছে মুখে)এর বেশি বলতে দেয়নি। এক্সটার্নাল২:আপনি তো লেন্ডিং নিয়েও কাজ করবেন।বলেন তো নামজারি কী?
প্র
Candidate
স্যার,এক মালিকানা থেকে জমির নতুন মালিকানার নাম অন্তর্ভুক্ত করাকে নামজারি বলে। এক্সটার্নাল২:পেনাল কোড কত সালে গঠিত হয়?
প্র
Candidate
স্যার ১৮৬০ সালে। এক্সটার্নাল২: পেনাল কোড কী?
প্র
Candidate
দেশের আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য প্রয়োগকৃত আইন।(স্যার বলতেছিলেন আইন নাকি?আমি বললাম জ্বি স্যার আইন,আর শাস্তির কথা তখন মাথায়ও আসেনি) এক্সটার্নাল২:রেকর্ড তো থাকে তারপরও নামজারি কেনো লাগে?
প্র
Candidate
স্যার,জমির মালিকানার জমির বৈধতা,এবং জমির নিরাপত্তার জন্য নামজারি করতে হয়।
প্র
Chairman
ঠিক আছে,আপনি আপনার ডকুমেন্টস গুলো নিন।
প্র
Candidate
নিয়ে ধন্যবাদ দিলাম(এক্সটার্নাল২ এর কাছ থেকে)
প্র
Chairman
ঠিক আছে,আপনি আসতে পারেন।
প্র
Candidate
সালাম দিয়ে বের হয়ে আসলাম