Primary ২০২৬ ফলাফল: ফলাফল পাওয়া যায়নি

প্রাথমিক শিক্ষক ভাইভা অভিজ্ঞতা 69

প্রার্থী: বেনামী
বিষয়: পাশের ম্যাম: আপনার ?
জেলা: সাধারণ জেলা
বোর্ড: ভাইবা ে তিনজন ছিলেন।এডিসি ম্যাম বেশির ভাগ প্রশ্ন করেছেন।

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Board Member
প্রাইমারি ভাইবা অভিজ্ঞতা সালাম দিয়ে ভিতরে প্রবেশ করার পর বসতে বললেন। এডিসি: আপনার নাম আল আমিন
প্র Candidate
জ্বি ম্যাম, আমার নাম মোঃ আল আমিন শেখ। এডিসি ম্যাম: শেখ কেন?
প্র Candidate
আমাদের বংশীয় পদবি। এডিসি ম্যাম: শেখ কোথা থেকে এসেছে।(আমি প্রশ্নটা বুঝে উঠার আগেই) আপনার পূর্ব পুরুষরা কোথা থেকে এসেছে।
প্র Candidate
( মাথা পুরাই হ্যাং হয়ে গেছে। জীবনেও পূর্ব পুরুষদের জিজ্ঞেস করিনি আপনারা কোথা এসেছেন।) বললাম আমার বাবা,দাদা,তার দাদা সবাই শ্যামপুরের। (ভাইবা বোর্ড থেকে বের হওয়ার পর বুঝতে পারছি শেখরা ‍কোন দেশ থেকে এসেছে সম্ভবত সেটা জিজ্ঞেস করছে।) এডিসি: আল আমিন আর কার নাম?
প্র Candidate
আল আমিন রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপাধি। এডিসি: উপাধি( একটু দাঁত কড়মড় করলেন মনে হল) আল আমিন নামের অর্থ কি?
প্র Candidate
বিশ্বাসী, আমানতদার। এডিসি: রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যু কত সালে? আমি: ৫৭০ সালে। না, ৬৩৩ সালে ( বের হওয়ার পর মনে হল সঠিক উত্তর ৬৩২ খ্রিস্টাব্দে। এডিসি: জম্ন কত সালে? আমি: ৫৭০ সালে এডিসি: তার বাবা মায়ের নাম কি?
প্র Candidate
বাবা আব্দুল্লাহ, মাতা আমিনা। এডিসি: তার দাদার নাম কি?
প্র Candidate
বনু হাশেম(ম্যাডাম বড় চোখ করে তাকাতেই বললাম আব্দুল মুত্তালিব।) এডিসি: তার চাচাদের নাম বলুন।
প্র Candidate
আবু তালেব, আবু লাহাব। পাশের একজন ম্যাডাম জিজ্ঞেস করলেন: আপনি কোথায় পড়ালেখা করেছেন।
প্র Candidate
কবি নজরুল সরকারি কলেজ
প্র Candidate
ইসলামিক স্টাডিজ। এডিসি ম্যাম: কতগুলো যুদ্ধের নাম বলুন। আমি হা করে তাকাতেই, রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে যুদ্ধ করেছেন সেগুলোর নাম বলুন।
প্র Candidate
বদর,ওহুদ, খন্দক যুদ্ধ ,হুদাইবিয়ার সন্ধি। এডিসি: আপনার বাড়ি কোথায়?
প্র Candidate
( মাথা পুরাই হ্যাং হয়ে গেছে, বাহিরে থাকতে একটুও নার্ভাস ছিলাম না, ভিতরে গিয়া পুরাই নার্ভাস হয়ে গেছি। আর প্রশ্নগুলোও খুব দ্রুত করছিলো। বাড়ি কই মনে আসছিলো না।) কোনমতে বললাম শ্যামপুর। এডিসি ম্যাম: শ্যামপুর কই মাতুআইলে।
প্র Candidate
জ্বি না: পোস্তগোলা ব্রীজের পরে। এডিসি: হেসে দিয়ে, কদমতলীর আশে পাশে।
প্র Candidate
( কদমতলী কোথায় তাও মনে করতে পারছিলাম না। হঠাৎ মনে হলো ঠিকানাটা আমার বাড়ির আশেপাশে কোথাও হবে। আসলে আমার থানার নামই কদমতলী )