Primary
২০২৬
ফলাফল: ফলাফল পাওয়া যায়নি
প্রাথমিক শিক্ষক ভাইভা অভিজ্ঞতা 66
প্রার্থী: বেনামী
বিষয়: সাধারণ/অন্যান্য
জেলা: বরিশাল
বোর্ড: সাধারণ বোর্ড
বোর্ডের প্রশ্ন ও উত্তর
প্র
Board Member
প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা ১৬/৭/২০২২(ব্যস্ততার জন্য ভাইবার দিন লিখতে পারি নি। তাই আজকে দিলাম।) সময়ঃ১৫-২০ মিনিট বোর্ড মেম্বারঃএডিসি স্যার,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার,পিটিআই ম্যাডাম বেল বাজার পর অনুমতি নিয়ে রুমে প্রবেশ করলাম।গিয়ে সালাম দিলাম। সালাম দেওয়ার পর তারা বসতে বললেন । এডিসি স্যারঃআমি তাহার সাফল্যমন্ডিত অর্জনে আনন্দিত বোধ করছি। এই বাক্যটা বাংলা এবং ইংরেজিতে লিখতে বললেন।
প্র
Candidate
বাংলা লিখেছি কিন্তু ইংরেজিতে আমার মনে হয় বাক্যটির ট্রান্সলেশন হয়নি। এজন্য উত্তরটা দিলাম না এখানে। এডিসি স্যারঃ I am singing. এটা কোন টেন্স?
প্র
Candidate
present continuous. পিটিআই ম্যডামঃমুদ্রাস্ফীতি কি? বুঝিয়ে বলুন।
প্র
Candidate
সাধারণত দাম স্তরের ক্রমবৃদ্ধির প্রবণতাই হলো মুদ্রাস্ফীতি।অর্থাৎ মুদ্রাস্ফীতি হলো এমন একটি অবস্থা যখন অর্থের মূল্য ক্রমেই কমে কিন্তু দ্রব্যমূল্য বাড়ে। এটা নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্যার অনেকক্ষণ অনেক কথা জিজ্ঞেস করল। ব্যাখা করে মোটামুটি সন্তুষ্ট করতে পেরেছি। এডিসি স্যারঃআপনি কি সার্কভুক্ত দেশগুলোর নাম বলতে পারবেন।?
প্র
Candidate
জি স্যার। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলংকা, আফগানিস্তান। এডিসি স্যারঃএকটা সাধিত শব্দের উদাহরণ দেন
প্র
Candidate
গরমিল এডিসি স্যারঃতাহলে একটা মৌলিক শব্দের উদাহরণ বলেন
প্র
Candidate
গোলাপ
প্র
Candidate
১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর। ২৯ তম অধিবেশনে। এবার পিটিআই ম্যডামকে প্রশ্ন করতে বললেন। পিটিআই ম্যাডামঃবুদ্ধিজীবী দিবস কবে পাঁচজন বুদ্ধিজীবীর নাম বলুন।
প্র
Candidate
১৪ ডিসেম্বর।ডাক্তার ফজলে রাব্বী, সাহিত্যিক আনোয়ার পাশা, সাংবাদিক সেলিনা পারভীন, অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব, মুনীর চৌধুরী । পিটিআই ম্যডামঃsentence কত প্রকার?? কি কি?
প্র
Candidate
অর্থগতভাবে সেন্টেন্স পাঁচ প্রকার। assertive, interrogative,imperative, optative, exclamatory. গঠন গত ভাবে তিন প্রকার।simple, complex, compound. পিটিআই ম্যাডামঃএকটা বৃত্ত একে বিভিন্ন অংশ চিহ্নিত করুন
প্র
Candidate
বৃত্ত একে বিভিন্ন অংশ চিহ্নিত করলাম। পিটিআই ম্যাডামঃউদ্ভিদের কয়টা অংশ?
প্র
Candidate
উদ্ভিদের দুটি অংশ বললাম। মাটির উপরে অংশ কে বিটপ বলে। এটা বলার পর বলল, না ওটা জানতে চাচ্ছি না। পরে বললাম উদ্ভিদের বিভিন্ন অংশ থাকে। মূল, কাণ্ড, পাতা, শাখা-প্রশাখা, ফুল, ফল। পরে বলল ঠিক আছে। পিটিআই ম্যডামঃফলের কাজ কি??
প্র
Candidate
ফল পাতার প্রস্তুতকৃত খাদ্যগুলো সঞ্চয় করে রাখে, বীজ উৎপাদন করে, বীজ থেকে বংশবিস্তার করে এগুলো বললাম। পিটিআই ম্যডামঃআচ্ছা এবার বরিশালের পাঁচ টা নদীর নাম বলেন।
প্র
Candidate
কীর্তনখোলা, সন্ধ্যা নদী, রুপসা নদী,কচা নদী এই চারটা বলার পর আর মনে করতে পারছিলাম না।একটু থামলাম। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমকে বলল,এই আপনি কি জার্মান থাকেন।পাঁচটা নাম বলতে থামতে হচ্ছে কেন?? আপনি বরিশাল থাকেন না?? তখন আমি তো পুরাই ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। তখন পিটিআই ম্যডাম একটু হেল্প করল। বলল এই কয়েক দিন আগে সেতু উদ্বোধন হল না?সেই নদীর নাম বলুন। তারপর মনে আসল।। পরে বললাম,পায়রা নদী,ধানসিঁড়ি, বিশখালী নদী।ম্যাডাম বলল থাক। আর লাগবে না।পাঁচ টা হয়ে গেছে। পিটিআই ম্যাডামঃঅনেক তো প্রশ্ন হলো এবার একটা গান করুন।
প্র
Candidate
যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা।গানটা করলাম। সবাই গানের খুব প্রশংসা করল।এডিসি স্যার তো গানের তালে তালে মাথা দোলাচ্ছিলেন। শেষে কাগজ পত্র দিয়ে বলল।এবার আপনি আসতে পারেন।সালাম দিয়ে বের হয়ে আসলাম।আরো টুকিটাকি কিছু প্রশ্ন ছিলো। ওগুলো মনে নাই। এই ছিলো আমার ভাইবা অভিজ্ঞতা।।