Primary
২০২৬
ফলাফল: ফলাফল পাওয়া যায়নি
প্রাথমিক শিক্ষক ভাইভা অভিজ্ঞতা 65
প্রার্থী: বেনামী
বিষয়: সাধারণ/অন্যান্য
জেলা: নেত্রকোনা।
বোর্ড: সাধারণ বোর্ড
বোর্ডের প্রশ্ন ও উত্তর
প্র
Board Member
ভাইবা অভিজ্ঞতা অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলাম সালাম দিয়ে বসলাম। প্রথমে আমার নামের ( তাসলিমা) সাথে সংশ্লিষ্ট একজন সাহিত্যিকের নাম জিজ্ঞেস করলেন, উনি কি করেন, উনি কেনো নির্বাসিত, উনার কোনো সৃষ্টি কর্ম পড়েছি কিনা জানতে চাইলেন। বললাম কারণ উনার সম্পর্কে ভালো ধারনা ছিলো।মনে হয় খুব সন্তুষ্ট হয়েছিলেন। ডি সি স্যার জানতে চাইলেন আমি সাহিত্যের ছাত্রী কি না। বললাম উদ্ভিদ বিজ্ঞান এর তখন উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কিত ১৫-১৬ টা প্রশ্ন ধরলেন। ১০-১২ টার মতো পেরেছি। আর ২ টা প্রশ্ন ধরসিলো এগুলো কি ধরনের প্রশ্ন আমি বুঝতে পারি নি, জীবনের ১ ম শুনেছিলাম এমন প্রশ্ন। সরি স্যার বলে দিলাম। শেষে জানতে চাইলেন আমি কি করি। বললাম একটা প্রাইভেট স্কুলে চাকরি করি। বেতন জানতে চাইলেন। বললাম, তারপর বললেন এত কম বেতনে চাকরি করেও এতোগুলো ক্লাস করাই, কিন্তু প্রাথমিকে জব হলে ত ক্লাস করাবো না।আমি বললাম, আমি আমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে ক্লাস করাবো। তখন জানতে চাইলেন, অন্যরা ত করায় না। কেনো করায় না?? তখন আমি বললাম এমনটা করা ত ঠিক না। তখন বললেন, এটা বুঝলাম। কিন্তু অন্যরা পড়ায় না কেনো?? সবাই ত ঠিকভাবে পড়ায় না। এমনটা করে কেনো???তখন আমি চুপ ছিলাম কি বলবো বুঝতে পারছিলাম না। তারপর বললেন, আচ্ছা আপনি আসুন। আমি ধন্যবাদ জানিয়ে সালাম দিয়ে চলে আসলাম।