Primary
২০২৬
ফলাফল: ফলাফল পাওয়া যায়নি
প্রাথমিক শিক্ষক ভাইভা অভিজ্ঞতা 64
প্রার্থী: ইসরাত জাহান
বিষয়: এবার জেলা প্রশাসক স্যার বললন যেনো কি?
জেলা: প্রশাসককে ধন্যবাদ, আপনি আমাকে আবিষ্কার করেছিলেন ❤️
বোর্ড: সেটা নিয়ে ভাইভা ে ঢুকতে হবে।
বোর্ডের প্রশ্ন ও উত্তর
প্র
Board Member
প্রাইমারির চলমান ১ম ধাপের দুজনের ভাইভা অভিজ্ঞতা প্রাইমারির ভাইভা অভিজ্ঞতা-১ সম্ভবত আমার ভাইভা টা হয়েছে সম্পূর্ণ ব্যতিক্রম, কারন আমি ছিলাম ওই দিনে সবার শেষ প্রার্থী। যারা বের হয়েছেন সবাইকে মোটামুটি একি প্রশ্ন করেছে,কিন্তু আমার বেলায় গতানুগতিক এর বাইরে ছিলো এবং এটাই আমার জন্য ছিলো সম্পূর্ণ উপযোগী ? পটুয়াখালী ডিসি অফিস ৩য় ধাপের ১ম দিন ৭০ জন শেষে আমি ছিলাম লাস্ট প্রার্থী সালাম দিয়ে ঢুকলাম আমার সাবজেক্ট জিজ্ঞেস করলেন,বললাম শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক, শুনে বেশ উচ্ছ্বসিত মনে হলো,এবার আমার সাবজেক্ট থেকে কিছু প্রশ্ন করলেন আলহামদুলিল্লাহ সব উত্তর দিলাম,এবার অন্যজন জ্যামিতি নিয়ে দুটো প্রশ্ন করলেন,ইংরেজি পত্রিকা পড়তে দিলেন সব ই ঠিকঠাক আন্সার করলাম,এবার ওনারা জেলা প্রশাসক কে বললেন ছেড়ে দেই? ?ঘটনা শুরু হলো এবার? স্যার আমার দিকে তাকালেন,এতক্ষণে আমি উঠে দাঁড়ালাম বের হওয়ার জন্য। ?জেলা প্রশাসক বললেন ?আমরা ক্লাস টু এ পড়ি ক্লাস নেন? ?আমিঃ(১সেকেন্ড ও টাইম নেই নি,সেই দাঁড়িয়ে ই শুরু করে দিলাম আমার প্রিয় বাচ্চারা কেমন আছো?আজ আমরা একটা মজার খেলা খেলবো, নাম হলো চুম্বক খেলা,টেবিলেই ৬ টা কলম ছিলো,হুট করে দুটো কলম ক্রস করে ধরে বললাম এটা একটা চুম্বক, চুম্বকের দু পাশে যা রাখবো এক হয়ে যাবে,এবার এই টাকে যদি আমরা চুম্বক না বলে যোগ ও বলি তা ও কিন্তু দুপাশের সব এক করে নিবে,এভাবেই যোগ করা হয়,,,,? (ওনাদের এক্সপ্রেশন পজিটিভ মনে হয়েছিলো) ?জেলা প্রশাসকঃআমরা ক্লাস ৫ এ পড়ি,মোটিভেশনাল ক্লাস নেন ?আমিঃআমার প্রিয় শিক্ষার্থী রা কেমন আছো? আচ্ছা এই যে তুমি,হ্যাঁ,তুমি,আর তুমি আর এদিকে তুমি,তোমরা ক্লাসে মনোযোগ দিচ্ছোনা,আচ্ছা তোমরা কি বড় হয়ে কেউ জেলা প্রশাসক হতে চাওনা?? (ওনারা হাসছিলেন) জেলা প্রশাসক হতে চাইলে অনেক বেশি পড়াশোনা করতে হবে,ক্লাসে টিচারের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে,,,,,,ইত্যাদি ইত্যাদি আবার বললাম স্যার শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক বললেন ধন্যবাদ, এবার আসতে পারেন,আমিও তাদের হাসিমুখে ধন্যবাদ দিয়ে বের হলাম। পুরো সময়ে আমি বেশ ইজি ছিলাম,এবং ভাইভা দিয়ে নিজের কাছে নিজে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। ॥ ভাইভা-২ প্রার্থীর নামঃ এসকে জামান প্রাথমিক ভাইভা-২০২৩ রংপুর জেলা পাবলিক ইউনিভার্সিটি জেলা প্রশাসক এর রুমে গিয়ে সালাম দেওয়ার পর বসার অনুমতি পেয়ে বসলাম।রুমে ঢুকেই সামনে ৩ জন বসা ডিপিও,এডিসি স্যার। আর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান স্যার হাত এর বাম দিকে তার ডেস্ক এ বসা যা কথা বলা না পর্যন্ত কেউ বুঝতেই পারবে না ডিসি স্যার ওখানে আছে।হাতের ডকুমেন্টস একজন স্যার চাইলেন তা দিয়ে দিলাম।উল্লেখ্য, ভাইভা শুরুর আগে সম্মেলন কক্ষে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সব ডকুমেন্টস চেক, বাংলা ইংরেজিতে দুটি বাক্য লিখে নিয়ে তা পরীক্ষার হলের লিখার সাথে মিলিয়ে দেখে ডকুমেন্টস পিন আপ করে টোকেন সহ দিয়ে দিচ্ছে। তাই এবার, ভাইভা বোর্ড এ ঢুকে লিখার ঝামেলা নাই। ডিপিও স্যার নাম জিজ্ঞেস করলেন। তারপরে জিজ্ঞেস করলেন কোন সাবজেক্ট? বললাম সমাজবিজ্ঞান কোন বিশ্ববিদ্যালয়? বললাম তখন এডিসি স্যার জিজ্ঞেস করলেন সমাজবিজ্ঞানে পড়েছেন তাহলে বলেন তো Class এবং Cast কি? বললাম কার্ল মার্ক্স এর শেণি দ্বন্দ কি? বললাম ৮ কে পয়েন্ট ৩ দ্বার ভাগ করলে কত থাকে? বললাম তারপর একটা কোণ আঁকাতে বলল আমি হঠাৎ ত্রিভুজ আঁকাইলাম তখন স্যার বলল এটা তো ত্রিভুজ, কোণ লিখেন। পরে একটা কোন আঁকাইলাম। তখন আর একজন এডিসি স্যার জিজ্ঞেস করলেন ৫ টা ইংরেজিতে বাক্য বলেন আপনার জেলাকে নিয়ে। ৩ টা বলার পর ডিসি স্যার তার ডেস্ক থেকে বলে উঠলেন গান শুনান একটা। এতক্ষণে খেয়াল করলাম জেলা প্রশাসক স্যার রুমে আছেন। আমার যা গলা,গান বলার সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক স্যার থামিয়ে দিয়ে বললেন ঠিক আছে। আসেন আপনি। সালাম দিয়ে বেরিয়ে আসলাম।